০৭:২২ পি.এম
সরকারের বিশেষ উদ্যোগের ধারাবাহিকতায় সারাদেশে ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ করার পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে ফেনী পৌরসভার উদ্যোগে আজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে ফেনী পৌর শহরের সোলতানপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ফেনী পৌর প্রশাসক মো. দিদারুল আলম। তিনি নিজ হাতে বিভিন্ন ফলজ এবং বনজ গাছের চারা রোপণ করেন।
আরও পড়ুন: যুগে যুগে এমপি-মন্ত্রী আসবেন, একজন নজরুলের জন্ম হবে না: জহির উদ্দিন স্বপন
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা এবং উচ্চমান সহকারী আবু তাহের উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক জানান, ফেনী পৌরসভার উদ্যোগে আগামী পাঁচ বছরে ৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে আমরা এক হাজার বৃক্ষ রোপণ করবো। তারই অংশ হিসেবে ফেনী পৌর শহরের সোলতানপুর এলাকায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পরে পৌর শহরের রাস্তার পাশে, স্কুল, কলেজসহ বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। ইতিমধ্যে পৌরসভার আওতাধীন দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণের কর্মসূচি পালন করা হয়েছে।
তিনি আরও বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান। আমরা চাই যে ফেনীর প্রত্যেকটি পরিবার এবং প্রত্যেকটি মানুষ যেন বৃক্ষ রোপণ করে। বর্তমানে পৃথিবী পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন। এই গাছ লাগানোর ফলে মানুষ অক্সিজেন পাবে এবং জীবন রক্ষা পাবে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় দেয়ালে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান লিখলেন নারী শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন