১১:২১ এম
খ্যাতির বিরম্বনা ঠিক এর নামই! তারকা হওয়ার ফলে অস্বস্তির মুখে পড়ছেন নওরেজিয়ান স্ট্রাইকার। কোকেনের প্যাকেটে তার ছবি পাওয়া গেছে।
যদিও এই ঘটনার সঙ্গে আর্লিং হালান্ডের কোনো সম্পর্ক নেই।
বিলবোর্ড কিংবা কোনো বিজ্ঞাপনে নিজের ছবি দেখে তিনি যতটা খুশি হন, তার চেয়ে নিশ্চয়ই বেশি অসন্তুষ্ট হবেন হালান্ড, যখন শুনবেন তার ছবি ব্যবহার করা হয়েছে কোকেনের প্যাকেটে। হ্যাঁ, এমন ঘটনা ঘটেছে ম্যানচেস্টার সিটির এই তারকার ক্ষেত্রে। ইকুয়েডরের পুলিশ জানিয়েছে, কলম্বিয়ার বর্ডারে তার ছবি সংযুক্ত ১ হাজার পাউন্ড কোকেন উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ১৩৫ কোটি ৫২ লাখ ৮৭ হাজার টাকা (১১ মিলিয়ন ইউএস ডলারের সমান)।
ইকুয়েডরের পুলিশ জানিয়েছে, হালান্ডের ছবিযুক্ত মোড়কে ৩৫০টি সবুজ প্যাকেট তাদের হাতে এসেছে। ক্রাইম এক্সপার্টরা জানান, ড্রাগ ব্যবসায়ীরা প্রায়ই এমন কাজ করে। বাজারের নিয়ন্ত্রণের জন্য রাজনীতিবিদ এবং সেলিব্রেটিদের ছবি ব্যবহার করে তারা।
বিশ্বব্যাপী কোকেন উৎপাদনে কলম্বিয়া ও পেরুর স্থান অনেক উপরে রয়েছে। দুই দেশের মাঝে অবস্থানগত কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপে মাদক পাচারের জন্য ইকুয়েডরকে লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করা হয়। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, কোকেনের সঙ্গে গ্রেপ্তার করা নারী কলম্বিয়া এবং ইকুয়েডরের যৌথ নাগরিক।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন