০২:৪৫ এম
লেবাননের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর নেই, এ কথা সাফ জানিয়ে দিয়েছেন ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির।
এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে একটি নামমাত্র ‘যুদ্ধবিরতি’ চুক্তি কার্যকর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছিল। তবে ইসরাইল যে তা মানছে না, সেনাপ্রধানের এই বক্তব্যে তা সম্পূর্ণ রূপে স্পষ্ট হয়ে যায়। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
টাইমস অব ইসরাইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সেনাপ্রধান ইয়াল জামির এই মন্তব্য করেন বৃহস্পতিবার (৪ জুন) হাইফায় অবস্থিত একটি নৌঘাঁটি পরিদর্শনের সময়। তার এই বক্তব্য এমন একটি সময়ে এসেছে, যখন লেবানন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল।
আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে
এদিকে, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইসরাইল এবং লেবানন সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বর্তমানে ওয়াশিংটনে চতুর্থ দফার বৈঠক চলমান রয়েছে। তবে, লেবাননের ইরান-সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শুরু থেকেই এই শান্তি আলোচনার তীব্র বিরোধিতা করে এসেছে। হিজবুল্লাহর বিরোধিতা এবং ইসরাইলি সেনাপ্রধানের যুদ্ধবিরতি অস্বীকারের কারণে ওয়াশিংটনে চলমান কূটনৈতিক বৈঠক কতটুকু সফল হবে, তা নিয়ে বড় ধরনের সংশয় দেখা দিয়েছে।
সূত্র: আল-জাজিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন