ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নগরীর পুকুর সংরক্ষণে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার


নগরীর পুকুর সংরক্ষণে পরিষ্কার-পরিচ্ছন্নতার উদ্যোগ: চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম, ১৫ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, নগরীর পুকুরগুলো পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কার করার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। তাই পর্যায়ক্রমে বিভিন্ন পুকুর পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) চট্টগ্রাম নগরীর কাজির দেউরিতে কাজী বাড়ি পুকুর পরিস্কার- পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী সবাই মিলে এবং সবার সমন্বিত ও সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পরিচ্ছন্নতার কাজ এগিয়ে নিতে চাই। শুধু সরকারি উদ্যোগে একটি পরিচ্ছন্ন শহর বা সমাজ গড়ে তোলা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পরিচ্ছন্ন ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে নগরীর বিভিন্ন পুকুর পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। পরিষ্কার করা পুকুরগুলোতে পরবর্তীতে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হবে। তিনি বলেন, ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’-এই স্লোগানকে সামনে রেখে গত ২৫ জুলাই থেকে সারা জেলায় বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহে জেলার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কাজী বাড়ি পুকুর পরিষ্কার কর্মসূচিতে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ট্রাকচাপায় ডেলিভারি বয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


সাতক্ষীরায় ট্রাকচাপায় ডেলিভারি বয়ের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাক চাপায় নিহত হয়েছেন আবু রায়হান (৩৫) নামের এক যুবক। শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-শ্যামনগর সড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার কাটখালী গ্রামের বাসিন্দা ছিলেন এবং তিনি হ্যামকো কোম্পানির ডেলিভারি বয় হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে একটি ডেলিভারি ভ্যানে চড়ে নলতার দিকে যাচ্ছিলেন আবু রায়হান। পথে কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু রায়হান সড়কে ছিটকে পড়ে যান এবং ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ থানায় নেওয়া হয়। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলসেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


রেলসেবাকে ধূমপান-তামাকমুক্ত করতে চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মসূচি

চট্টগ্রাম, ১৫ আগস্ট, ২০২৬ : রেল পরিষেবা ধূমপান ও তামাকমুক্ত নিশ্চিত করতে 'তামাক নিয়ন্ত্রণ আইন, ২০০৫'-এর সংশোধনী আইন, ২০২৬, 'রেলওয়ে আইন, ১৮৯০' এবং সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ চট্টগ্রামের সিআরবিতে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

রেলপথ মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন বাংলাদেশ রেলওয়েকে তামাকমুক্ত করার উদ্যোগের (আইএমবিআরটিএফ) তৃতীয় পর্যায় প্রকল্পের উদ্যোগে প্রশিক্ষণটি সম্পন্ন হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এই প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, রেল সেবার মান উন্নয়নের জন্য ধূমপানমুক্ত একটি পরিবেশ একেবারে গুরুত্বপূর্ণ। রেলওয়ে প্রাঙ্গণে ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

তিনি বলেন, রেলওয়ে স্টেশন ও ট্রেনে যদি ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়, তবে যাত্রীদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব সেবা দেওয়া সম্ভব হবে। এটি বাংলাদেশের রেলওয়ের মিশন ও ভিশনের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

সচিব স্টেশনসহ রেলওয়ের বিভিন্ন স্থাপনা এবং চলন্ত ট্রেনে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্রশিক্ষণের সময় তামাক নিয়ন্ত্রণ আইন, ২০২৬-এর সংশোধনী, রেলওয়ে আইন ও প্রশাসনিক নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে সম্পূর্ণরূপে ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবায় রূপান্তরের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে হাসপাতাল, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ (জিআরপি), বিভিন্ন স্টেশনের কর্মকর্তা-কর্মচারী এবং চলন্ত ট্রেনে দায়িত্ব পালনকারী কর্মচারীসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি হামলায় বাহরাইনের ঘাঁটি ক্ষতিগ্রস্ত, মধ্যপ্রাচ্যে রসদ সংকটে মার্কিন নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


ইরানি হামলায় বাহরাইনের ঘাঁটি ক্ষতিগ্রস্ত, মধ্যপ্রাচ্যে রসদ সংকটে মার্কিন নৌবাহিনী

বাহরাইনে যুক্তরাষ্ট্রের প্রধান নৌঘাঁটিতে ইরানি হামলার ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর দীর্ঘদিনের রসদ সরবরাহ ব্যবস্থা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।

দ্য নিউইয়র্ক টাইটান্সের এক প্রতিবেদনে উঠে এসেছে যে, বাহরাইনের ওই কৌশলগত ঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে বাধ্য হয়ে বিকল্প হিসেবে ভারত মহাসাগরের দূরবর্তী দিয়াগো গারসিয়া দ্বীপে রসদ সরবরাহের কেন্দ্র স্থানান্তর করতে হয়েছে।

এই ভৌগোলিক দূরত্বের পরিবর্তন ও সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন সরাসরি প্রভাব ফেলেছে সাগরে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরীগুলোর ওপর।

যার ফলে সম্প্রতি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ রণতরীতে কর্মরত নাবিকদের মধ্যে তীব্র সরবরাহ সংকট এবং মানসিক চাপের মতো গুরুতর সমস্যা দেখা দিয়েছে।

যুদ্ধের শুরুর দিনগুলোতে ইরানের পাল্টা জবাবে বাহরাইনের মার্কিন নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার প্রতিক্রিয়ায় ইরান এই আক্রমণ পরিচালনা করেছিল।

এই হামলায় বাহরাইনের ওই সামরিক স্থাপনাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা বিগত কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক অভিযানগুলোয় রসদ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।

আঞ্চলিক বন্দরগুলোতে আরও হামলার আশঙ্কার পাশাপাশি মূল হাবটি ধ্বংস হয়ে যাওয়ায় মার্কিন নৌবাহিনী এক অভূতপূর্ব লজিস্টিক সংকটের মুখোমুখি হয়।

পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন শেষ পর্যন্ত দিয়েগো গারসিয়া দ্বীপটিকে বিকল্প লজিস্টিক হাব হিসেবে বেছে নেয়।

ব্রিটিশ নিয়ন্ত্রণে থাকা এই কৌশলগত দ্বীপটি ওমান উপসাগর থেকে প্রায় দুই হাজার ২০০ মাইল দূরে অবস্থিত।

বর্তমান পরিস্থিতিতে পারস্য উপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরীগুলোতে প্রয়োজনীয় রসদ পৌঁছানোর পুরো দায়িত্ব এখন এই দূরবর্তী দ্বীপটির ওপর এসে পড়েছে।

বিশেষ করে, যুদ্ধবিমানগুলোর রক্ষণাবেক্ষণকর্মী থেকে শুরু করে ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ বজায় রাখতে নিয়োজিত সৈন্যদের প্রয়োজনীয় সামগ্রী পাঠাতে এখন অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে।

ফলে পুরো সাপ্লাই চেইনের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।

বাহরাইনের লজিস্টিক হাব অকার্যকর হয়ে পড়ার নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে সাগরে দীর্ঘ সময় ধরে নিয়োজিত মার্কিন রণতরীগুলোর দৈনন্দিন কার্যক্রমে।

প্রায় ৫০০০ নাবিক নিয়ে গঠিত ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ রণতরীটি টানা প্রায় নয় মাস ধরে সাগরে মোতায়েন রয়েছে।

এত দীর্ঘ সময় ধরে যুদ্ধক্ষেত্রে অবস্থান এবং প্রয়োজনীয় রসদের ঘাটতির কারণে ক্রুদের মধ্যে দেখা দেওয়া পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসেও উদ্বেগ শুরু হয়েছে।

কানেকটিকাটের ডেমোক্রেটিক সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথকে পাঠানো এক চিঠিতে এই রণতরীর অভ্যন্তরীণ পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন।

তার মতে, জাহাজটিতে মৌলিক রসদের ঘাটতি দেখা দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী মোতায়েনের ফলে নাবিকদের মানসিক স্বাস্থ্যও দ্রুত অবনতির দিকে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানকে অনির্দিষ্টকাল অবরুদ্ধ রাখার হুমকি যুক্তরাষ্ট্রের, কমছে তেল সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ পি.এম


ইরানকে অনির্দিষ্টকাল অবরুদ্ধ রাখার হুমকি যুক্তরাষ্ট্রের, কমছে তেল সরবরাহ

এবার ইরানকে অনন্তকাল অবরুদ্ধ করে রাখার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ার পর তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতেই বৃহস্পতিবার তারা এই হুঁশিয়ারি দেয়।

পানামা সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের জানান, আমেরিকার নৌবাহিনী চাইলে এই অবরোধ অনন্তকাল চালিয়ে যেতে পারে। এর জন্য শুধুমাত্র জাহাজ অদলবদল করতে হবে। উল্লেখ্য, এই অবরোধের কারণে ইতিমধ্যে ইরানের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়েছে।

গত জুনে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার পর ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠে। সেখান দিয়ে যাওয়া কয়েকটি জাহাজে তারা হামলাও চালায়। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আবুধাবির দুটি সরকারি জাহাজে হামলা হয়েছে। এটি ‘ইরানি হামলা’ হিসেবে নিন্দা জানিয়েছে আমিরাত সরকার। যুদ্ধের আগে এই পথ দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল ও গ্যাস যেত। কিন্তু সংঘাতের কারণে সেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজের ওপর নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবি করলেও ইরান এটিকে মানতে নারাজ। এক্সে এক পোস্টে ইরান জানিয়েছে, তাদের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আটকে থাকা সম্পদ ফিরিয়ে না দিলে হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

এদিকে, বিশ্ব অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব বেশ তীব্র হয়ে উঠছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানিয়েছে, এ বছর বিশ্বে তেলের সরবরাহ দিনে প্রায় ৪৩ লাখ ব্যারেল কমতে পারে। এর ফলে, অর্থনীতিবিদরা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দার শঙ্কার কথা বলছেন। দেশের রাজনীতিতেও চাপের মুখে আছেন ট্রাম্প। জ্বালানির দাম বেড়ে যাওয়ার কারণে আগামী মধ্যবর্তী নির্বাচনে তার দলের জনপ্রিয়তা কমতে পারে। এর মধ্যেই ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদির আরামকো শোধনাগারে ড্রোন হামলা চালানোর কারণে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%