১২:৪৫ পি.এম
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল, অসাধারণ কণ্ঠ প্রতিভা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও, ব্যক্তিগত ও আইনি বিতর্কের কারণে তার ক্যারিয়ারে বারবার ছন্দপতন ঘটেছে। ২০১৮ সালে ভারতের জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো সা রে গা মা পা বাংলা-তে অংশগ্রহণ করে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন নোবেল।
কিন্তু পরবর্তীতে গানের ক্যারিয়ারের চেয়ে মাদককাণ্ড, নারীঘটিত নানা অভিযোগ এবং মামলা-মোকদ্দমায় জড়িয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে এসব বিতর্ক পেছনে ফেলে, বর্তমানে নোবেল একজন ‘ফ্যামিলিম্যান’ হিসেবে পরিচিত। স্ত্রী ও সন্তানকে নিয়ে তার সুখের সংসার দেখে ভক্ত-অনুরাগীরা নতুন করে আশায় বুক বাঁধছেন। নোবেলের দায়িত্বশীল ও পারিবারিক রূপ দেখে তারা উচ্ছ্বসিত।
সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নোবেল। সেখানে একটি ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন এই সংগীতশিল্পী। ভিডিওটি তার স্ত্রী ধারণ করেছেন।
আরও পড়ুন: জয়ের বাবার সঙ্গে স্পিকারের পুরোনো ছবি, ভক্তদের মন্তব্য ‘এবার জমি নিশ্চিত’
টাঙ্গাইলের ধনবাড়ির নবাববাড়ি থেকে পোস্ট করা আরেক ভিডিওতে দেখা গেছে, নোবেল ছেলেকে জেমসের বিখ্যাত ‘বাবা’ গানটি গেয়ে শোনাচ্ছেন। এছাড়া ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ বা ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনে স্ত্রী-পুত্রের সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবিও শেয়ার করেছেন এ সংগীতশিল্পী।
সামাজিক মাধ্যমে নেটিজেনরা তার ছবি ও ভিডিওর মন্তব্যের ঘরে এ সংগীতশিল্পীকে প্রশংসায় ভাসাচ্ছেন। নোবেলের পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন— ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া’। আরেক নেটিজেন লিখেছেন— ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন’। অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘মাশাআল্লাহ ভাইয়া, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই’।
অতীত ভুলে নোবেল যেন গানে মনোযোগ দিয়েছেন এবং বিতর্কমুক্ত জীবন কাটান— এখন ভক্তদের এটাই চাওয়া। এতসব বিতর্কের পর এ সংগীতশিল্পীর স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে, তা বলাই বাহুল্য।
গত বছর বড় এক বিতর্কে জড়িয়েছিলেন নোবেল। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকেই বিয়ে করেন এ সংগীতশিল্পী। বর্তমানে সেই স্ত্রীর সঙ্গেই সুন্দর জীবন পার করছেন তিনি, তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। কিছু দিন আগেই একমঞ্চে ছেলেকে প্রকাশ্যে এনে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছিলেন নোবেল। আর এখন তার ফেসবুক পেজজুড়ে শুধুই স্ত্রী ও সন্তানের ছবি।
আরও পড়ুন: আব্বাসউদ্দীনের ভাওয়াইয়া গান নিয়ে উৎসবের আয়োজন করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন