১০:১৩ পি.এম
হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে ওমানের সঙ্গে একটি নির্দিষ্ট রুটের মানচিত্র সম্পর্কে একমত হয়েছে ইরান। কিছু সপ্তাহের কারিগরি আলোচনা শেষে দুই দেশ এই সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চুক্তিটি চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম দেফা প্রেসকে এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন। তিনি জানিয়েছেন, কৌশলগত এই জলপথের দুই পাশের দেশ ইরান ও ওমান। গত ১৮ জুন নিরাপদ নৌপথ তৈরির জন্য একটি সমঝোতা স্মারক সইয়ের পর থেকে তিন মাস ধরে এই বিষয়ে নিবিড় আলোচনা চলছিল।
মার্কিন বাধা সত্ত্বেও এই আলোচনায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, অবশেষে শিপিং রুট ম্যাপ বা নৌ চলাচলের মানচিত্র নিয়ে আমরা একটি চুক্তিতে পৌঁছতে সক্ষম হয়েছি। মূলত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশ কর্তৃপক্ষের সহযোগিতায় এই পরিকল্পনা পুরোপুরি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তবে উল্লেখ করা হয়েছে যে চুক্তিটি এখনও পুরোপুরি চূড়ান্ত হয়নি। বাঘাই আরও জানান, তেহরান এবং মাস্কাটের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়ার পাশাপাশি বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে। প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত উভয় দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে।
তিনি জোর দিয়ে বলেন, ইরান ও ওমানের এই ব্যবস্থা দুটি দেশের নিজস্ব এবং স্বাধীন একটি চুক্তি। দেশের সার্বভৌমত্ব বজায় রেখে হরমুজ প্রণালি দিয়ে জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন