ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আশুলিয়ায় হাতবোমা তৈরির সময় উড়ে গেল যুবকের হাত


আশুলিয়ায় হাতবোমা তৈরির সময় উড়ে গেল যুবকের হাত

সাভারের আশুলিয়ায় হাতবোমা তৈরির সময় রনি নামে এক যুবকের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) বিকেল বেলা আশুলিয়ার জামগড়ার রূপায়ণ মাঠ এলাকার ইমরানের মালিকানাধীন বাড়ির একটি কক্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রনিকে উদ্ধার করে তার পরিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় হাতবোমা তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আহত রনির বাবার নাম রিপন। তিনি ওই বাড়ির কেয়ারটেকার হিসাবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় হাতবোমা (ককটেল) বিস্ফোরণের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করার চেষ্টা করা হয়। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগে রনির পরিবার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের দিকে রওনা দেয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিদর্শন করেছে। একইসঙ্গে হাতবোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরানের স্পষ্ট দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৮ এম


হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরানের স্পষ্ট দাবি

হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা চলমান রয়েছে। সম্প্রতি হরমুজ এলাকায় তিনটি জাহাজে ইরান হামলা চালায়। এই ঘটনার পরিণতিতে যুক্তরাষ্ট্র ইরানে ব্যাপক বোমাবর্ষণ করে। তবে যেকোনো পরিস্থিতিতে হরমুজে জাহাজ পরিচালনার নিয়ন্ত্রণ ধরে রাখতে ইরান পুরোপুরি বদ্ধপরিকর।

আল জাজিরার খবর অনুযায়ী, ওমানের রাজধানী মাসকাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল-বুসাইদি বৈঠক করেছেন। সেখানে তারা হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিয়ে ব্যাপক আলোচনা করেন।

ইরানের স্পষ্ট দাবি হলো, একটি চুক্তির শর্ত অনুযায়ী হরমুজ দিয়ে জাহাজ চলাচলের পুরো নিয়ন্ত্রণ কেবল তাদের হাতে থাকবে। কারণ এটি ইরান ও ওমানের জলসীমার অংশ। এখানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ তারা কোনও ভাবেই মানবে না। কিন্তু যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো এর ঘোর বিরোধী।

হরমুজ প্রণালির এই উত্তেজনার মধ্যে নিজেদের শীর্ষ নেতাদের হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার বিষয়টি ভাবছে ইরান। মোস্তফা খোশচেশম নামে তেহরানের এক অধ্যাপক বলেন, ইরানিরা মনে করেন যে প্রতিশোধ না নিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এইভাবে তাদের নেতাদের হত্যা করে যাবে।

২০২০ সালে মার্কিন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। এরপর আলী শামখানির মত অনেক শীর্ষ নেতাকেও হত্যা করা হয়েছে। এই হত্যাযজ্ঞ থামানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চরম মূল্য চোকাতে হবে, এই কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবসরের ৯ দিন পর পাওয়া পদোন্নতি বাতিল করল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৯ এম


অবসরের ৯ দিন পর পাওয়া পদোন্নতি বাতিল করল সরকার

অবসরে যাওয়ার ৯ দিন পর সরকার বোল্ড কর্মকর্তার পদোন্নতি বাতিল করেছে। সরকার এটি বাতিলের বিষয়ে শনিবার (১১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে চিহ্নিত করা হয়েছে যে, গত বৃহস্পতিবার যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মাইনুল হক ভূঁইয়ার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু বাতিল করা হলো।

সংশ্লিষ্ট কর্মকর্তার পদোন্নতি বাতিলের সিদ্ধান্ত ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়ে দেন, চাকরিতে কর্মরত না থাকলে পদোন্নতি কার্যকর করার সুযোগ নেই। এই কারণেই অবসরে যাওয়ার পর দেওয়া পদোন্নতির বিষয়টি পুনর্বিবেচনা করে তা বাতিল করা হয়েছে।

গত বৃহস্পতিবার উপসচিব থেকে যুগ্ম সচিব হয়েছেন ১৭৯ জন কর্মকর্তা। সেই তালিকায় ৫৩ নম্বরে মাইনুল হক ছিলেন। গত ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ওই কর্মকর্তা চাকরি থেকে অবসরে গিয়েছিলেন।

তবে এর ৯ দিন পর যুগ্ম সচিব পদে ১৭৯ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, তাতে তার নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। মাইনুল হকের বয়স ৫৯ বছর পূর্ণ হয়েছে, যার কারণে সরকারি চাকরি আইনে তাকে অবসরে পাঠানো হয়।

একই ব্যক্তিকে একদিকে অবসরে পাঠানোর পাশাপাশি, অন্যদিকে অবসরের পর পদোন্নতি দেওয়ার ঘটনায় প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই কারণে শনিবার আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে তার প্রজ্ঞাপন বাতিল করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে জুয়েল হত্যার বিচার দাবিতে লাশের খাটিয়া কাঁদে নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:০২ এম


কুলিয়ারচরে জুয়েল হত্যার বিচার দাবিতে লাশের খাটিয়া কাঁদে নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নির্মমভাবে নিহত অটোরিকশা চালকের পুত্র জুয়েল মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ বিচার ফাঁসির দাবিতে লাশের খাটিয়া কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।

শনিবার (১১জুলাই) সন্ধ্যার পর জুয়েল মিয়ার নামাজে জানাজা শেষে লাশ দাফনের আগে খাটিয়া কাঁধে নিয়ে এই নজিরবিহীন বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগানে স্লোগানে এলাকা উত্তাল করে তোলেন। শত শত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে নিহতের নিজ বাড়ি লক্ষ্মীপুর বুধাইবাড়ি গিয়ে শেষ হয়। পরে পারিবারিক কবরস্থানে অশ্রুসিক্ত নয়নে জুয়েলের মরদেহ সমাহিত করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই শুক্রবার বিকেলে জুয়েল মিয়া (২০) তার এক বন্ধুর ডিমের গাড়িতে চড়ে আগরপুর বাসস্ট্যান্ড থেকে লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিলেন। গাড়িটি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজারের ১০০ গজ পশ্চিমে পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত গাড়ির গতি রোধ করে। তারা জুয়েলকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তায় এলোপাতাড়ি মারধর শুরু করে। হামলায় জুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তবে নিহত জুয়েল সম্পূর্ণ নিরপরাধ ছিলেন এবং ওই বিরোধের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। কোনো অপরাধ বা বিরোধে জড়িত না থেকেও কেবল পরিস্থিতির শিকার হয়ে অকালে প্রাণ হারাতে হলো এই সম্ভাবনাময় যুবককে। নিহত জুয়েল গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের অটোরিকশা চালক মো. কুদ্দুস মিয়ার ছেলে।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "একটি তরতাজা প্রাণ এভাবে প্রকাশ্য রাস্তায় ঝরে যেতে পারে না। আমরা কোনো ধরনের বিচারহীনতা চাই না। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা দ্রুত পার পেয়ে গেলে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।"

জুয়েলের এই আকস্মিক ও নির্মম মৃত্যুতে গোটা লক্ষ্মীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ। এই হত্যাকাণ্ডের পর থেকে লক্ষ্মীপুর বাজার ও বুধাইবাড়ি গ্রামে তীব্র উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি বর্তমানে থমথমে।

এদিকে ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, "হত্যার কারণ উদঘাটন এবং দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (শনিবার রাত পর্যন্ত) নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না পাওয়ায় মামলা রুজু করা সম্ভব হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে।"

একটি নিরীহ যুবকের এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে আর কোনো পরিবার যেন এমন পরিণতির শিকার না হয়- এটাই এখন কুলিয়ারচরের সর্বস্তরের মানুষের একমাত্র প্রত্যাশা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির কোচ হতে সম্মত হয়েছেন ক্লপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ এম


জার্মানির কোচ হতে সম্মত হয়েছেন ক্লপ

ইয়ুর্গেন ক্লপের শরণাপন্ন হয়েছে জার্মানি, হারানো গৌরব ফেরাতে। ইংলিশ ফুটবলের পরাশক্তিতে লিভারপুলকে পুনরায় পরিণত করা এই বিখ্যাত কোচ দেশের ডাক উপেক্ষা করতে পারলেন না। জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি) জানিয়েছে, ইয়ুর্গেন ক্লপের সঙ্গে জার্মানি জাতীয় দলের নতুন কোচ হওয়ার বিষয়ে চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সমঝোতা হয়েছে।

ক্লপ ৫৯ বছর বয়সী, তিনি সদ্য দায়িত্ব ছেড়ে দেয়া ইউলিয়ান নাগেলসম্যানের স্থলাভিষিক্ত হওয়ার পথে রয়েছেন। ২০২৪ সালের গ্রীষ্মে লিভারপুলের কোচের পদ ছাড়ার পর এটিই হবে ক্লপের প্রথম কোচিং দায়িত্ব।

ডিএফবি এক বিবৃতিতে জানিয়েছে, 'সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ এবং সহ-সভাপতি হান্স-ইয়োয়াখিম ভাটজে গতকাল (১০ জুলাই) নিউইয়র্কে ইয়ুর্গেন ক্লপের সঙ্গে জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার সম্ভাবনার বিষয়ে প্রথমবারের মতো বিস্তারিত আলোচনা করেছেন।' গঠনমূলক আলোচনার মাধ্যমে উভয় পক্ষ সম্ভাব্য চুক্তির গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একমত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, 'আগামী সপ্তাহে আলোচনা আরও চলবে। উভয় পক্ষই ধারণা করছে যে ক্লপের বর্তমান নিয়োগকর্তা রেডবুলের সঙ্গে সমঝোতা আসলে আলোচনা সফলভাবে সম্পন্ন হবে। তবে চূড়ান্ত চুক্তির জন্য ডিএফবি–এর সুপারভাইজরি বোর্ড ও শেয়ারহোল্ডারদের যৌথ বৈঠকে অনুমোদন নিতে হবে।'

ক্লপ লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর রেডবুলের গ্লোবাল ফুটবলের প্রধান হিসেবে কাজ করছেন। তিনি লিভারপুলে কোচিং ক্যারিয়ার শুরু করার পর প্রিমিয়ারে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ এবং এফএ কাপের শিরোপা লাভ করেছেন।

বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ক্লপ বর্তমানে বিশ্বকাপে জার্মান টেলিভিশনে বিশ্লেষক হিসেবেও কাজ করছেন।

এদিকে, বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে জার্মানির অভিযান শেষ হওয়ার পর নাগেলসম্যান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। নাগেলসম্যান প্রথমে দায়িত্বে থাকতে চাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে ডিএফবি গত ৩ জুলাই আনুষ্ঠানিকভাবে তার বিদায়ের বিষয়টি নিশ্চিত করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%