ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নাটোরে শিশু ধর্ষণের ঘটনায় গণপিটুনির পর অভিযুক্ত আটক


নাটোরে শিশু ধর্ষণের ঘটনায় গণপিটুনির পর অভিযুক্ত আটক

নাটোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) বিকেলের সময় নাটোর সদর উপজেলায় এই ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে বুধবার (৩ জুন) সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শরিফুলকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক অভিযুক্ত স্থানীয় একটি ফুচকার দোকানে কর্মরত ছিলেন।

শিশুটির বাবা পেশায় একজন দিনমজুর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি তার প্রতিবেশী এক নানির সঙ্গে বাড়ির কাছে মাঠে গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে গিয়েছিল। একপর্যায়ে শিশুটি একা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। তখন শরিফুলের সঙ্গে তার দেখা হয়।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

আক্রমণকারী তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফুসলিয়ে রাস্তার পাশে একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটি বাড়ি ফিরে গিয়ে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনার কথা জানায়। এরপর তার স্বজনরা দ্রুত শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মঈনুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পর যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত হতে গাইনি বিশেষজ্ঞ ডা. জেসমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষায় শিশুটির শরীরে আঘাত ও নির্যাতনের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

এদিকে বুধবার সন্ধ্যায় এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শরিফুলের বাড়িতে প্রবেশ করে তাকে টেনে হিঁচড়ে বের করে আনে এবং গণপিটুনি দেয়। একই সময়ে এলাকাবাসী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে শহরের রক্তাক্ত ও আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে আটক করা হয় এবং চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি শান্ত করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলেই আইনি প্রক্রিয়া কঠোরভাবে গ্রহণ করা হবে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

এলাকার বাসিন্দা ও শিশুটির পরিবার এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২৭ এম


দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের চারটি অঞ্চলের উপর দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের একটি বড় অংশের উপর দিয়ে এখনও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে– চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইভী আগামী সিটি করপোরেশন নির্বাচনে লড়বেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩৩ এম


আইভী আগামী সিটি করপোরেশন নির্বাচনে লড়বেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সকল মামলায় জামিনে মুক্তির পর নিজ বাড়িতে ফিরেছেন।

তিনি বুধবার (৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের চুনকা কুটিরে ফিরে আসেন। ফেরার পর আইভী সরকারের প্রতি তার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

কারাগারের জেলার শিরিন আক্তার জানিয়েছেন, তিনি জামিনের কাগজপত্র সন্ধ্যায় পৌঁছানোর পর তা যাচাইয়ের পরে রাত ১০টা ৮ মিনিটে আইভীকে মুক্তি দেওয়া হয়। এর আগে আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায়, তাকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে আর কোন বাধা ছিল না। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কারাগার ত্যাগ করেন।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাত উল ফরহাদ বলেন, হাইকোর্টের ক্রিমিনাল মিস নং-১৩৪১২/২৬ এবং নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্মারক নং-৭৭৩ অনুযায়ী জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এছাড়া নারায়ণগঞ্জ জেলা কারাগারের স্মারক নং-১৪৫৭ অনুযায়ী জেলার নয়টি মামলায় তার জামিন নিশ্চিত করা হয়েছিল। অন্য কোনো আটকাদেশ না থাকায়, আইভীকে মুক্তি দেওয়া হয়েছে।

কারা সূত্র জানাচ্ছে, ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করার পর আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মামলাগুলো ভিত্তিহীন এবং তার মক্কেল এক বছরের বেশী সময় কারাবন্দি ছিলেন। হাইকোর্ট জামিন দেওয়ার পর রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে স্থগিতের আবেদন করলেও, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখায় মুক্তির পথে বাধা দূর হয়।

তিনি আরো বলেন, আইভী আইনগত লড়াই চালিয়ে যাবেন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবেন।

চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ পৃথক ১০ মামলায় গত ১০ মে হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ বহাল রাখে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আদেশ দেয়। এর আগে ৩০ এপ্রিল দুটি মামলায়ও হাইকোর্ট জামিন দেন, যা ১৭ মে চেম্বার আদালত বহাল রাখে।

দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে আইভী হাইকোর্টে রিট করেছিলেন। গত ২৬ এপ্রিল প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করে। রুলে হয়রানি ও অপদস্থ করার উদ্দেশ্যে বারবার মামলায় জড়ানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়।

চব্বিশের আন্দোলন সংশ্লিষ্ট পৃথক পাঁচ মামলায় জামিন বিষয়ে রুল যথাযথভাবে ঘোষণা করে ২০২৫ সালের নভেম্বরে বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিন প্রদান করেন। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত তা স্থগিত করে এবং নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। পাঁচ মামলার মধ্যে তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলা ছিল। ১৮ নভেম্বর আরো পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ পাঁচ মামলায় ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ জামিন প্রদান করেন।

পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। অন্যটি সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে ৫ মার্চ চেম্বার আদালত হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। পরবর্তী শুনানিতে আপিল বিভাগ সবগুলো মামলায় জামিন বহাল রাখে।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাটির নিচের পারমাণবিক পদার্থ উদ্ধার করবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৪৪ এম


মাটির নিচের পারমাণবিক পদার্থ উদ্ধার করবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান মাটির নিচে চাপা পড়ে থাকা পারমাণবিক পদার্থ যৌথভাবে উদ্ধার করার বিষয়ে রাজি হয়েছে। তিনি বুধবার (৩ জুন) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন প্রতিনিধি দল ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সেখানে প্রবেশ করবে এবং সমাহিত পারমাণবিক পদার্থ খুঁজে বের করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রক্রিয়ার জটিলতা সম্পর্কে সতর্কতা প্রকাশ করেন। তিনি বলেন, মাটির নিচ থেকে উপাদানগুলো বের করে আনা খুবই কঠিন কাজ। তবে তিনি জানালেন যে যুক্তরাষ্ট্র যেকোনো মূল্যে এটি করতে চায়। তিনি উল্লেখ করেছেন, ভূগর্ভ থেকে এই ধরনের উপাদান উদ্ধারের প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্ভবত কেবল যুক্তরাষ্ট্র এবং চীনের কাছে রয়েছে।

ইরানি কর্মকর্তারা এই সিদ্ধান্তের বিষয়ে কয়েকবার তাদের মত পরিবর্তন করলেও ট্রাম্প বর্তমান পরিস্থিতি অনুযায়ী নিশ্চিত করেন যে অদূর ভবিষ্যতে মার্কিন দল সেখানে যাবে।

পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে ট্রাম্প জানান, মার্কিন স্পেস ফোর্সের ক্যামেরার মাধ্যমে ওই এলাকাগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। তিনি বলেন, গত বছর যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়া ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহান— এই তিনটি পারমাণবিক কমপ্লেক্সের প্রতিটি কোণে সব সময় পর্যবেক্ষণ চলছে। ফলে সেখানে কেউ প্রবেশ করার চেষ্টা করলে তা ধরা পড়বে এবং প্রয়োজনে সেখানে আরও বড় হামলা করা হবে।

ট্রাম্প এই অভিযানের শুরু সম্পর্কে জানান যে, পারমাণবিক উপাদান উদ্ধারের এই অভিযানটি কেবল যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার পরই শুরু হবে। তিনি স্পষ্ট করে বলেন, চলমান সংঘাতের মধ্যে মার্কিন সেনাদের কোনো বিপদের মুখে ঠেলে দিতে চান না। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়কার ইরান জিম্মি সংকটের ঐতিহাসিক অভিজ্ঞতা স্মরণ করে উল্লেখ করেন, তিনি তার দেশের মানুষকে তেমন কোনো ঝুঁকিতে ফেলবেন না। যুদ্ধ শেষ হলে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে যৌথভাবে সেই পারমাণবিক পদার্থগুলো উদ্ধার করা হবে এবং সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে তিক্ততা, সংকটে ইরান আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৫৩ এম


ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপে তিক্ততা, সংকটে ইরান আলোচনা

ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের প্রেক্ষাপটে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান শান্তি আলোচনা একটি গভীর সংকটে পরিণত হয়েছে। তেহরানের সঙ্গে এই আলোচনা নিয়ে যখন দুই নেতার মধ্যে তীব্র মতবিরোধ সৃষ্টি হয়েছে, তখন লেবাননে ইসরাইলি হামলা নিয়ে সংকট আরও বেড়ে গেছে, যা ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এড়ানোর মার্কিন কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

সোমবার (১ জুন) অনুষ্ঠিত এক ফোনালাপে ট্রাম্প তীব্র ভাষায় নেতানিয়াহুকে গালমন্দ করেন এবং তাঁকে ‘অকৃতজ্ঞতা’র অভিযোগ করেন। বুধবার (৩ জুন) ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, হ্যাঁ, আমি বলেছিলাম। তবে আমি রাগান্বিত থাকিনি, বরং লেবাননে যুদ্ধ চালিয়ে যাওয়ার তাঁর মনোভাব দেখে কিছুটা বিরক্ত হয়েছিলাম। তিনি জানিয়েছেন যে, নেতানিয়াহুকে তিনি পছন্দ করেন এবং তাঁর সাথে কাজের অভিজ্ঞতা খুব ভালো।

অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই টানাপোড়েনের খবরকে মৃদুভাবে উড়িয়ে দিয়েছেন। সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি ভালো পরিবারেও মাঝে মধ্যেই কৌশলগত মতবিরোধ হয়। আমরা সকলেই এসব বিষয় বন্ধুত্বের মাধ্যমে সমাধান করি। তিনি মন্তব্য করেছেন যে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সকালে যখন কোনো বিষয়ে দ্বিমত হয়, তা বিকালের মধ্যেই মিটে যায়।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ফোনালাপের নেপথ্যে ওয়াশিংটন ও ইসরাইলের সামরিক লক্ষ্যের ভিন্নতা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলার প্রায় ১০০ দিন শেষ হওয়ার পর এই দূরত্ব আরও স্পষ্ট হচ্ছে। মার্কিন প্রশাসন যখন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি বাড়াতে এবং হরমুজ প্রণালি উন্মুক্ত করতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে, তখন ইসরাইল লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, লেবাননে যুদ্ধবিরতি না হলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ইসরাইলকে নিয়ে ট্রাম্পের ওপর চাপের সৃষ্টি হচ্ছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ মার্কিন নাগরিক এখন ইসরাইলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন। এমনকি ট্রাম্প প্রশাসনের সাবেক জাতীয় কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট গত মার্চ মাসে পদত্যাগ করে অভিযোগ করেছেন যে, ইসরাইলি লবির চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে।

এই রাজনৈতিক প্রেক্ষাপটে বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের জন্য নেতানিয়াহুর থেকে সামান্য দূরত্ব বজায় রাখা রাজনৈতিকভাবে জরুরি হয়ে পড়েছে। ইতিহাস বলে, মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে নেতানিয়াহুর দ্বন্দ্ব নতুন কিছু নয়। এর আগে বিল ক্লিনটন, বারাক ওবামা এবং জো বাইডেনের সঙ্গেও নীতিগত বিষয়ে তাঁর মতবিরোধ হয়েছিল। তবে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ককে বরাবরই সবচেয়ে উষ্ণ মনে করা হত এবং নেতানিয়াহু ট্রাম্পকে হোয়াইট হাউসের সবচেয়ে বড় বন্ধু বলে আখ্যায়িত করে এসেছেন। বর্তমান ফোনালাপের তিক্ততা দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখন জোর আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%