০৩:১১ পি.এম
মেডিকেল পড়ুয়া এক শিক্ষার্থী প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সপ্তাহে দুদিন ছুটি দাবি জানিয়েছেন। তবে বিষয়টি প্রযুক্তিগত হওয়ায় সংশ্লিষ্টদের বিচারে সিদ্ধান্ত নিতে নির্দেশনা দিয়েছেন তিনি।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই বিষয়ে কথা বলেন।
যখন এক শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, সপ্তাহের সাত দিনের মাঝে ছয় দিনই তাদের ক্লাস রয়েছে। ক্লাসের পাশাপাশি ছয় দিনই তাদের পরীক্ষা হয়। ১০ থেকে ১২ ঘণ্টা ক্লাস-পরীক্ষার পর তারা সপ্তাহের মাত্র একটি দিন মাত্র বন্ধ পেয়ে থাকেন। এই বন্ধটিতেও বেশিরভাগ সময় চলে যায় পরের দিনের পরীক্ষার প্রস্তুতিতে।
আরও পড়ুন: নাহিদ ইসলাম: আইজিপির দায়িত্ব থেকে দ্রুত সরে যাওয়া উচিত
একই সঙ্গে তিনি বলেন, এভাবে ইফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এবং উৎসাহ-উদ্দীপনা কমে যায়। কিছু কিছু ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা মাঝে মাঝে ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়।
প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদেরও সপ্তাহে দুই দিন সাপ্তাহিক ছুটি দেওয়া হোক।
জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যেহেতু এটি আপনাদের বিষয়, একটি প্রযুক্তিগত বিষয়, তিনি নিশ্চিত নয় যে এটি বলা সম্ভব কিনা। তিনি বলেন, এটি নিশ্চয়ই আপনাদের সিনিয়র ডাক্তারদের বিবেচনাতে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে তিনি উল্লেখ করেন যে, তিনিও সপ্তাহে সাত দিন কাজ করেন।
আরও পড়ুন: উল্লাপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রধান অতিথি এম আকবর আলী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন