০৯:৫৪ পি.এম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপের হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (৬ জুন) রূপগঞ্জের ৩০০ ফিট হাইওয়ের থেকে দাউদপুর ও রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা ডিম হাতে এই হুমকি দেন।
একুশে টেলিভিশনের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা উক্তি করছেন, ‘আজকে রূপগঞ্জের মাটিতে নাকি নাসীরুদ্দীন পাটওয়ারী আসতে যাচ্ছে। তাই আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা ডিম হাতে তাকে শিক্ষা দেওয়ার জন্য দাউদপুর ও রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ রাস্তায় আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
তাদেরকে আরো বলতে শোনা যায়, ‘এনসিপি তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়।
এনসিপি তুই রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। পাটোয়ারীর চামড়া তুলে নেব আমরা। হই হই রই রই, জামায়াত-শিবির গেলি কোথায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’ তারা এসব স্লোগান দিতে থাকেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন