ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

সংস্কার বাস্তবায়ন না করায় বিএনপি জাতির সঙ্গে বেইমানি করছে: নাহিদ ইসলাম


সংস্কার বাস্তবায়ন না করায় বিএনপি জাতির সঙ্গে বেইমানি করছে: নাহিদ ইসলাম

বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে ভোট দিলেও, সরকার এখনো তা বাস্তবায়ন করেনি বলেই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি অভিযোগ করে বলেছেন, সংস্কার বাস্তবায়ন না করে বর্তমান বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি ও বেইমানি করছে।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি সোমবার (৬ জুলাই) বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত 'জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ'-এ প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে, বিকেল সাড়ে ৪টায় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনের এলাকা থেকে 'জুলাই পদযাত্রা' শুরু হয়।

বিদ্যুৎ খাত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, 'এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুতের সমস্যার সমাধান করবে; কিন্তু এই বাজেটের মাধ্যমে আমরা তার প্রতিফলন দেখতে পাইনি।'

আরও পড়ুন: পিএসসির নতুন সদস্য ড. শামীমা সুলতানার শপথ আগামীকাল

মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই মাদক এসে সারাদেশে ছড়িয়ে পড়ছে। তাই মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন।'

মহাসমাবেশে অর্ন্তভুক্ত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি। তিনি বলেন, 'যতক্ষণ পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। সারাদেশে বিভিন্ন জায়গায় মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজি চলছে। সরকারকে জানাতে চাই, মাদক ও চাঁদাবাজির সাম্রাজ্য অচিরেই নির্মূল করতে হবে।'

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, 'আমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো মতপার্থক্য থাকবে না, যতক্ষণ পর্যন্ত আমরা জনগণের বিপক্ষে না যাব। বিএনপি যদি একটি ভালো কাজ করে, তাহলে আমাদেরও তাদের প্রশংসা করার মতো মানসিকতা থাকতে হবে। এছাড়া কোনো রাজনৈতিক দল যদি এমন কোনো কাজ করে যা জনগণ বা রাষ্ট্রের বিরুদ্ধে যায়, তবে তা নিয়ে যৌক্তিক সমালোচনা করার মতো সৎ সাহস আমাদের থাকতে হবে।'

সমাবেশে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা এনসিপির সভাপতি এম এম সোয়েব, জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দসহ এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, মহানগর ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন: বিএমইউয়ে অধ্যাপক ডা. মবিন খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তিপণের বিনিময়ে মুক্তি মিলল অপহৃত ৬ রোহিঙ্গা শ্রমিকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


মুক্তিপণের বিনিময়ে মুক্তি মিলল অপহৃত ৬ রোহিঙ্গা শ্রমিকের

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং বড়ইঝিরি এলাকার একটি রাবার বাগান থেকে অপহৃত ৬ রোহিঙ্গা শ্রমিককে তিন দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে।

 

অপহরণকারীরা তাদের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ আদায়ের পর তাদের ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার (৩ জুলাই) রাত ৯টা থেকে ১০টার মধ্যে আলিক্ষ্যং বড়ইঝিরি এলাকায় মোহাম্মদ কায়সারের মালিকানাধীন একটি রাবার বাগানে ঢুকে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে কর্মরত ৬ রোহিঙ্গা শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যায়।

 

পরদিন সকালে বাগানের ম্যানেজার রহমত করিম কর্মস্থলে গিয়ে শ্রমিকদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পাশের একটি রাবার বাগানের মালিকের মাধ্যমে অপহরণের বিষয়টি জানতে পেরে তিনি স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন।

 

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে কক্সবাজারের ঈদগড় উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বদরুজ্জামান বদরুর বাড়ি থেকে অপহৃত ৬ শ্রমিককে উদ্ধার করা হয়।

 

উদ্ধার হওয়া শ্রমিকরা জানান, অপহরণকারীরা তাদের মারধর ও শারীরিক নির্যাতন করে। পরে স্বজনদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের পরিবার থেকে টাকা পরিশোধ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

 

উদ্ধার হওয়া শ্রমিকরা হলেন— মো. জমির উদ্দিন (২৬), মো. ইসহাক (২২), মো. জাকারিয়া (১৯), মো. মুবিন (২৪), মো. ইয়াসিন (২৭) এবং মোহাম্মদ নুর। তারা সবাই কক্সবাজারের উখিয়া উপজেলার ক্যাম্প-৪ (ইস্ট), ব্লক-বি/১-এর বাসিন্দা।

 

কাগজীখোলা পুলিশ ফাঁড়ির এসআই মামুন উদ্ধার হওয়া শ্রমিকদের হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগড়ে নিয়ে যান।

 

রাবার বাগানের ম্যানেজার রহমত করিম বলেন, ঘটনার রাতে শ্রমিকরা ঈদগড় বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাগানে ফিরে আসেন। পরদিন সকালে গিয়ে তাদের ব্যবহৃত মালামাল পড়ে থাকতে দেখলেও শ্রমিকদের খুঁজে পাওয়া যায়নি। পরে অপহরণের বিষয়টি জানতে পারেন।

 

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান জানান, অপহৃত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তিপণ আদায় ও নির্যাতনের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষক লীগ নেতাকে টাকার বিনিময়ে মুক্তি, গাজীপুরে অভিযুক্ত এসআইকে প্রত্যাহার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


কৃষক লীগ নেতাকে টাকার বিনিময়ে মুক্তি, গাজীপুরে অভিযুক্ত এসআইকে প্রত্যাহার করা হয়েছে

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় কৃষক লীগের এক নেতাকে আটক করার পর মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) কামরুল হাসানকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করেছে।

এটি ঘটেছে গাজীপুরের কোনাবাড়ী এলাকায়। রোববার (৫ জুলাই) বিকেলে তাকে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে সত্যতার ইঙ্গিত পাওয়ার পরই এই প্রশাসনিক সিদ্ধান্তটি নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এর আগে, ৪ জুলাই ‘আটক কৃষক লীগ নেতাকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে জিএমপি প্রশাসন তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন রাতে কোনাবাড়ীর প্রতাবপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসআই কামরুল হাসান ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মতিন মিয়াকে আটক করেন। পরে তার পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পরদিন থেকেই মতিন মিয়া আত্মগোপনে রয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে, এই ঘটনায় নতুন এক অভিযোগ সামনে এসেছে। মতিন মিয়ার অবস্থান সম্পর্কে পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহভাজন স্থানীয় মুদি ব্যবসায়ী নূর মোহাম্মদকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নূর মোহাম্মদ এই ব্যাপারে কোনাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, মতিন মিয়ার ভাই মো. আলম তার দোকানে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে প্রাণনাশের হুমকি দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু নাসের মো. আল আমিন পুরো ঘটনার বিষয়ে বলেন, 'অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের কিছু সত্যতা পাওয়ায় এসআই কামরুল হাসানকে কোনাবাড়ী থানা থেকে প্রত্যাহার করে জিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তদন্ত শেষ হলে বিভাগীয় ও আইনগত বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

 

গাজীপুরের শ্রীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসটি পালিত হয়েছে। 

পালনের জন্য বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সমবায়ীদের মাঝে ঋণ এবং গাছের চারা বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এই দিবসটি উদযাপন করা হয়। সোমবার (৬ জুলাই) সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা প্রশাসন ও বিআরডিবির উদ্যোগে।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

এ সময় শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন এবং উপজেলা বিভিন্ন সমবায় সমিতির নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে, সমবায়ীদের মাঝে ঋণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় দিবসটি উপলক্ষে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকসেবনের দায়ে দিনাজপুরে ৪ জনের ছয় মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


মাদকসেবনের দায়ে দিনাজপুরে ৪ জনের ছয় মাসের কারাদণ্ড

দিনাজপুরের হাকিমপুরে মাদক সেবনের অভিযোগে এক নারীসহ চার মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৫ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন হাকিমপুর পৌর শহরের বাসুদেবপুর এলাকার আফজাল হোসেনের মেয়ে মোছা. সাথী আক্তার (৪০), আলিহাট ইউনিয়নের মনশাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. শাকিল (২২), একই এলাকার জুয়েল হোসেনের ছেলে মো. শিহাব (২২) এবং পালশা পাঠানপাড়া এলাকার শুকুর আলীর ছেলে মো. আবু সাঈদ (২৩)।

পুলিশ জানিয়েছে, গতকাল রাত থেকে হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভাকে শতভাগ মাদকমুক্ত করার লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অবস্থানরত চারজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা তাদের বিরুদ্ধে চারটি মামলায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় এবং মাদক সেবনের দায়ে ওই চারজনকে কারাদণ্ড দেওয়া হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%