ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ছয় দিন এভারেস্টে ছিলেন নিখোঁজ, হামাগুড়ি দিয়ে নামার সময় উদ্ধার নেপালি শেরপা


ছয় দিন এভারেস্টে ছিলেন নিখোঁজ, হামাগুড়ি দিয়ে নামার সময় উদ্ধার নেপালি শেরপা

মাউন্ট এভারেস্টে ছয় দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া এক নেপালি শেরপা (গাইড) জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার পর তার পরিবার মনে করেছিল, তিনি আর বেঁচে নেই। পরিবারের সদস্যরা তার আত্মার শান্তির জন্য আচার-অনুষ্ঠানও শুরু করে। তবে বৃহস্পতিবার বেস ক্যাম্পের দিকে একা একা হামাগুড়ি দিয়ে নেমে আসার সময় তাকে উদ্ধার করা হয়।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিখোঁজ ওই শেরপার নাম দাওয়া শেরপা (৫২)। উদ্ধার অভিযানের সমন্বয়কারী সংস্থা ৮-কে এক্সপেডিশনের শেরপা জানান, বৃহস্পতিবার (৪ জুন) সকালে খুম্বু আইসফলের বরফাবৃত ঢাল বেয়ে দাওয়াকে একাকী হামাগুড়ি দেওয়ার সময় একটি পরিচ্ছন্নতাকর্মী দল তাকে দেখেন।

কয়েকদিন আগে চূড়ায় আরোহণের পর পাহাড় থেকে নামার সময় দাওয়া শেরপাকে সর্বশেষ ক্যাম্প ৩-এর উপরে প্রায় ৭,৫০০ মিটার (২৪,৬০০ ফুট) উচ্চতায় দেখা গিয়েছিল।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

‘৮কে এক্সপিডিশনসের’ পেম্বা শেরপা জানান, ‘দাওয়া সব প্রতিকূলতা সত্ত্বেও দিনের পর দিন বেঁচে থাকতে পেরেছেন। এটা অলৌকিকের চেয়ে কম কিছু নয়। এটি একটি সত্যিকারের আত্মরক্ষা।’

‘আমার জানামতে, এভারেস্টের ওই উচ্চতায় এখন পর্যন্ত কেউ একা বেঁচে ফেরেনি। ছয় দিন একা বেঁচে থেকে নিরাপদে নেমে আসাটা একটা অলৌকিক ঘটনা। আমার মনে হয়, নিজেকে সুরক্ষিত রাখতে তিনি তাঁবুর ভেতরেই থেকেছেন,’ বলেন পেম্বা শেরপা।

এরপর দাওয়াকে উদ্ধার করে নিরাপদে নিচে নামিয়ে আনা হয় এবং খাবার ও পানি দেওয়া হয়। তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর হ্যামস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্ত্রী ও মেয়ে অপেক্ষা করছিলেন। যদিও দাওয়ার মৃত্যু হয়েছে ধরে নিয়ে তারা তার অন্ত্যেষ্টিক্রিয়ার আচার-অনুষ্ঠান শুরু করে দিয়েছিলেন।

চিকিৎসক জানান, দাওয়া শেরপা ‘সচেতন আছেন এবং চিকিৎসাধীন রয়েছেন।’

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তার মেয়ে মহেন্দো লামো শেরপা রয়টার্স সংবাদ সংস্থাকে বলেন, ‘তিনি আমাকে চিনতে পেরেছেন... ভালো আছেন এবং কথা বলছেন। আমরা খুশি।’

দাওয়ার স্ত্রী দামু শেরপা বলেন, ‘আমরা প্রথমে স্থানীয় সংবাদমাধ্যম ও আমাদের এক পরিচিত মানুষের ফোনের মাধ্যমে জানতে পারি, তিনি এখনো বেঁচে আছেন...এবং তাঁকে নিচে নামিয়ে আনা হচ্ছে।’

তাকে খুঁজে পাওয়ার আগে, ৫২ বছর বয়সী শেরপার স্ত্রী সংবাদমাধ্যমকে জানান, যে তিনি তার আত্মার জন্য শেষকৃত্যের প্রার্থনা করেছেন।

বুধবার, পর্বতারোহী ও সাবেক ব্রিটিশ রয়্যাল মেরিন ক্রিস থ্রাল দাওয়া শেরপাকে পর্বতে মৃত ভেবে ইনস্টাগ্রামে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট করেন। ভিডিওটিতে থ্রাল স্মরণ করেন যে, চূড়ার আগের সর্বোচ্চ ক্যাম্পসাইট ক্যাম্প ৪ থেকে নামার সময় দাওয়া শেরপা তার ব্যাকপ্যাক নিয়ে বিশ্রাম নিতে বসেছিলেন।

আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?

এদিকে, একটি বার্তা সংস্থার তথ্যমতে, এ বছরের পর্বতারোহণে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন নেপালি, যারা এভারেস্ট অভিযানের প্রস্তুতিমূলক কাজে ছিলেন।

এই মৌসুমে ১,০০০ জনেরও বেশি আরোহী এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন, যা এটিকে এখন পর্যন্ত সবচেয়ে ব্যস্ততম মৌসুমে পরিণত করেছে।

সূত্র: বিবিসি

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০১:৪৬ এম


সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ

বরিশাল নগরীর নবগ্রাম রোডে যুবক দ্বীন ইসলাম খান ওরফে মুন্নার (২১) ওপর হামলা ও তার হাত বিচ্ছিন্ন করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসী অভিযোগ করছে, অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে তারা মানববন্ধন করেন। বৃহস্পতিবার (৪ জুন) সকালের সাড়ে ১০টার দিকে নগরীর চৌমাথা এলাকায় মানববন্ধনের পর বিক্ষুব্ধ জনতা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।

এই অবরোধের ফলে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশের দেওয়া আশ্বাসের ভিত্তিতে তারা অবরোধ প্রত্যাহার করেন।

এসময় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনুল ইসলাম জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হবে।

সমাবেশে বক্তারা বলেন, সামান্য বিরোধের ফলে একজন যুবকের হাত বিচ্ছিন্ন করার মতো নৃশংস ঘটনা নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রসব করেছে। বক্তারা নগরীতে মাদকের বিস্তার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মানববন্ধনে চৌমাথা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মুন্নার সহপাঠীসহ প্রায় তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

জানা গেছে, গত ১ জুন সকালে নবগ্রাম রোডের ললিত দাসপোল এলাকায় নির্মাণসামগ্রীর বালু রাখা নিয়ে পূর্বের বিরোধের জেরে মুন্নার ওপর হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এ স্থানান্তর করা হয়।

এ ঘটনায় আহত মুন্নার মা কুলসুম বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মিলন খান, রানা খান, হিমেল, কালাম খান ও নার্গিস বেগমসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মামলা দায়েরের পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

এদিকে ঘটনার পর বরিশাল মহানগর বিএনপিও উদ্বেগ প্রকাশ করেছে। দলের নেতারা বলেছেন, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তারা একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ ফেভারিট না হওয়াই ব্রাজিলের জন্য সুবিধা: ক্যাসেমিরো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০১:৫৩ এম


শীর্ষ ফেভারিট না হওয়াই ব্রাজিলের জন্য সুবিধা: ক্যাসেমিরো

২০০২ সালের পর দীর্ঘ দুই দশক পেরিয়ে গেছে, কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বের সেরা ফুটবল ট্রফির স্পর্শ করা হয়নি। সপ্তম বারের জন্য বিশ্বকাপে কিভাবে তারা তাদের যাত্রা সমাপ্ত করেছে, সেটিও তাদের জন্য হতাশার বিষয়। বিশ্বকাপের সর্বশেষ আসরগুলোতে প্রতিবারই তাদের বিদায় হয়েছে কোয়ার্টার ফাইনাল পর্ব থেকেই। তবে এবার তাদের অতীতের ব্যর্থতা ভুলে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়ের দৃঢ় প্রত্যয়ে যুক্তরাষ্ট্রে আগমন ঘটেছে সেলেসাওদের।

১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের ২৩তম আসর উপলক্ষে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ব্রাজিলের পরিচালক কার্লো আনচেলত্তির নেতৃত্বাধীন দল। তবে এবারের আসরে বুকমেকারদের ফেভারিটদের তালিকায় ব্রাজিল শীর্ষ অবস্থানে নেই। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন, ২০১৮ সালের বিশ্বকাপ বিজয়ী ফ্রান্স এবং ইংল্যান্ডের পেছনে অবস্থান করছে তারা। তবে এই পরিস্থিতিকে দলের জন্য একটি সুবিধাজনক এবং চাপমুক্ত থাকার উপায় হিসেবে দেখছেন ব্রাজিলের মিডফিল্ডার ক্যাসেমিরো।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ফিফার মিডিয়া চ্যানেলের সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ক্যাসেমিরো বলেন, ‘আমরা সবচেয়ে বড় ফেভারিট নই। সম্ভবত এবারে আমরা এক ধাপ পিছিয়ে আছি। তবে আমরা ভালো অবস্থায় আছি। আমাদের স্কোয়াড শক্তিশালী, যেখানে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার সুন্দর মেলবন্ধন রয়েছে। আমরা সতর্ক ও প্রস্তুত, আর সেটিই সব সময় পজিটিভ বিষয়।’

বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলের পারফরম্যান্স এবং মাঠের বাইরের পরিস্থিতি বেশ কঠিন ছিল। ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার বলেন, দলটি একটি ‘কঠিন চক্র’ পার করে এসেছে। গত বছর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের নতুন সভাপতি নির্বাচন এবং কোচ হিসেবে কার্লো আনচেলত্তির যোগদানের ফলে দলে বেশ কিছু পরিবর্তন এবং অস্থিরতা সৃষ্টি হয়েছিল।

তবে নতুন কোচের অধীনে ব্রাজিল দল এখন অনেক গোছানো এবং ভারসাম্যপূর্ণ বলেও দাবি করেন ক্যাসেমিরো। তিনি বলেন, ‘আমরা মাত্র এক বছর ধরে এই ম্যানেজারের সঙ্গে কাজ করছি এবং প্রকৃতপক্ষে একসঙ্গে মাত্র ৪০ দিনের মতো কাটানোর সুযোগ পেয়েছি। তবে ফুটবলে তার অসাধারণ অভিজ্ঞতা রয়েছে। আমি মনে করি, আমরা শক্ত অবস্থাতেই টুর্নামেন্টে প্রবেশ করছি। আমাদের দল প্রতিযোগিতার জন্য খুব ভালো ভারসাম্যপূর্ণ।’

এবারের বিশ্বকাপে ব্রাজিল গ্রুপ ‘সি’তে মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডের মুখোমুখি হবে। আনচেলত্তির শিষ্যরা গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে। ১৪ জুন খেলবে মরক্কোর বিরুদ্ধে, ২০ জুন হবে তাদের প্রতিপক্ষ হাইতি এবং ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে তারা মাঠে নামবে।

শীর্ষ ফেভারিটের তকমা ছাড়া, চাপমুক্তভাবে মাঠে নেমে ব্রাজিল এবার তাদের দীর্ঘ ২৪ বছরের বিশ্বকাপ খরা কাটাতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
একাকী অনুশীলনে ফুটবল জাদুকর

মেসির চোট, ঝুঁকি নিতে নারাজ স্কালোনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০২:০০ এম


মেসির চোট, ঝুঁকি নিতে নারাজ স্কালোনি

বিশ্বকাপ সামনে রেখে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে নিজেদের বেস ক্যাম্প শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ট্রফি ধরে রাখার মূল লড়াইয়ে নামার আগে, নিজেদের ঝালিয়ে নিতে আলবিসেলেস্তেরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে ফুটবলভক্তদের জন্য উদ্বেগের খবর হলো, এই ম্যাচগুলোতে দলের মহাতারকা ও অধিনায়ক লিওনেল মেসির খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ইন্টার মিয়ামির হয়ে শেষ ম্যাচে চোট পাওয়ার পর, বর্তমানে দলের সঙ্গে যোগ দিলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি মেসি। গত ২৪ মে মিয়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের মাংসপেশিতে চোট পান মেসি। বর্তমানে আর্জেন্টিনা শিবিরের মেডিকেল টিমের কড়া নজরদারিতে রয়েছেন তিনি।

দলের ফিজিওথেরাপিস্ট লুইস গার্সিয়া ও ফিটনেস কোচ লুইস মার্টিনের নিবিড় তত্ত্বাবধানে, তার সতর্ক পুনর্বাসন কার্যক্রম চলছে। অনুশীলনে তাকে কিছুটা স্বাভাবিক মনে হলেও, কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন কোচ লিওনেল স্কালোনি। ফলে, মূল দলের বাইরে একা একাই ‘বিশেষ ব্যায়াম’ ও কন্ডিশনিং করে সময় পার করছেন এই তারকা।

আর্জেন্টিনা শিবিরের প্রধান লক্ষ্য হলো, আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে অধিনায়ককে যেন শতভাগ ফিট অবস্থায় পাওয়া যায়। তাই, হুট করে কোনো ঝুঁকি না নিয়ে আসন্ন হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিতে মেসিকে মাঠের বাইরে রেখেই একাদশ সাজানোর পরিকল্পনা করছেন স্কালোনি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে খেলোয়াড়দের চোটের আপডেট জানিয়ে বলেছে, ‘দলের যেসব ফুটবলার ছোটখাটো সমস্যা ও চোটের সঙ্গে লড়ছেন, তারা বর্তমানে ফিজিওথেরাপি দলের অধীনে কাজ করছেন। তাদের সুনির্দিষ্ট কিছু ব্যায়াম করতে বলা হয়েছে এবং তাদের উন্নতির প্রক্রিয়াও দারুণ সন্তোষজনক।’

বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাংকিংয়ে ৩ নম্বরে থাকা আর্জেন্টিনা আগামী ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচেও স্কালোনি তার স্কোয়াডের অন্যান্য চোটাক্রান্ত খেলোয়াড়দের বিশ্রামে রেখে বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিতে পারেন।

পেশাদার ক্যারিয়ারে সর্বোচ্চ আটবার ব্যালন ডি’অর এবং যুক্তরাষ্ট্রের এমএলএস-এ দুবার মৌসুমসেরার পুরস্কার জেতা লিওনেল মেসি, নিজের ষষ্ঠ বিশ্বকাপ আসরে নামার অপেক্ষায় আছেন। ইতোমধ্যে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ (১৯৬) এবং সর্বোচ্চ গোলদাতার (১১৬) রেকর্ড নিজের করে রেখেছেন, ২০০৫ সালে অভিষেক হওয়া এই মহাতারকা। এখন দেখার বিষয়, বিশ্বমঞ্চের মূল লড়াইয়ের আগে হ্যামস্ট্রিংয়ের এই চোট কাটিয়ে তিনি কতটা দ্রুত মাঠে ফিরতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের একজনের মৃত্যু, অন্যজন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০২:২২ এম


নদীতে গোসল করতে গিয়ে দুই বোনের একজনের মৃত্যু, অন্যজন নিখোঁজ

 

চাঁদপুর সদর উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে দুই বোন নিখোঁজ হয়ে গেছে। এদের মধ্যে একজনের মরদেহ সন্ধ্যায় উদ্ধার করা গেলেও অন্যজন এখনও নিখোঁজ রয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামে ধনাগোদা নদীতে।

নিহত বোনের নাম স্বপ্না সরকার (৩৫)। তিনি ওই গ্রামের শম্ভু সরকারের স্ত্রী হিসেবে পরিচিত। তার বাক্‌প্রতিবন্ধী বোন রানু রানী (৩২) নিখোঁজ রয়েছে।

গোটা গ্রামের গৌর সরকার জানান, তারা দুই বোন ধনাগোদা নদীতে গোসল করতে গিয়েছিলেন। এ সময় স্রোতের মুখে পড়ে ছোট বোন রানু রানী। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তার বড় বোন স্বপ্না এগিয়ে যান। এক পর্যায়ে দুজনই নদীর স্রোতে ভেসে যান।

পরে সন্ধ্যায় স্থানীয় লোকজনের মাধ্যমে স্বপ্নার মরদেহ উদ্ধার করা গেলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত নিখোঁজ রানু রানীর সন্ধান পাওয়া যায়নি। নিহতের স্বজনরা প্রথমে স্বপ্না জীবিত আছে ভেবে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, নিখোঁজ নারীকে খুঁজে বের করার জন্য শুক্রবার সকালে ধনাগোদা নদীতে ডুবুরি দল নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%