০৪:১৭ পি.এম
ইউরোপের রেকর্ড তাপপ্রবাহের কারণে ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ৬৮ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
দেশটির কর্তৃপক্ষ জানায়, চলমান চরম আবহাওয়ার কারণে এটি প্রথম বড় ধরণের বিদ্যুৎ বিপর্যয়। বিদ্যুৎ গ্রিডের একটি ট্রান্সফরমারের সমস্যার কারণে এই বিপর্যয়ের সৃষ্টি ঘটে।
ফিনিস্তের উপকূলীয় বিভাগের প্রশাসন এক বিবৃতিতে জানায়, এই ঘটনার সম্পর্ক অতিরিক্ত তাপমাত্রার সঙ্গে রয়েছে। তবে এতে কেউ মারাত্মকভাবে অসুস্থ হয়নি।
আরও পড়ুন: সাবেক মেয়র লিটনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৬ নভেম্বর
ফ্রান্সের রেন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। প্রশাসন জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টার দিকে ব্রিটানি অঞ্চলের কুইম্পার শহরের কাছে এরগে-গাবেরিক এলাকায় এ ঘটনা ঘটে।
ফ্রান্সের বিদ্যুৎ গ্রিড পরিচালনাকারী সংস্থা আরটিই ও এনেডিসের কর্মীরা রাতে কাজ করে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। তবে বুধবার দিনের শেষের আগে পুরোপুরি বিদ্যুৎ সংযোগ ফিরবে না বলে আশঙ্কা করা হচ্ছে।
একই দিনে, মঙ্গলবার রাত নাগাদ ফ্রান্সের বিদ্যুৎ নেটওয়ার্কের সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। তীব্র তাপপ্রবাহের কারণে দেশটি সবচেয়ে গরম দিনের রেকর্ড করেছে।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আরটিই বলেছে, ‘প্রযুক্তিগত কারণে দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হবে না। বুধবার দিনের শেষ নাগাদ সবচেয়ে দ্রুত সংযোগ দেওয়া যেতে পারে।’
আরও পড়ুন: আখতার দায়িত্ব পাওয়া ব্যক্তিদের জন্য বার্তা দিলেন
বুধবার ফিনিস্তেরসহ ফ্রান্সের ৫৮টি বিভাগে চরম তাপপ্রবাহের সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে।
ব্রিটানি থেকে প্যারিস অঞ্চল পর্যন্ত বুধবার তাপমাত্রা ৩৯ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বায়ুমণ্ডলীয় ও বায়ুপ্রবাহের এমন কিছু পরিস্থিতির কারণে এই চরম আবহাওয়া তৈরি হয়েছে, যা প্রায় কয়েক দিন ধরে গরম বাতাসকে আটকে রাখছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে পরিস্থিতি আরও তীব্র হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন