০৪:১৯ পি.এম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ ১৬:০৫
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন, এমন তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি উল্লেখ করেন যে, সরকার সব কিছু সংবিধানের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন করেছে।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
আজ মঙ্গলবার রাজধানীতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন। ওই অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
আইনমন্ত্রী আরও বলেন, ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। (তার শপথ গ্রহণে) আইনসম্মত কোনো ব্যত্যয় ঘটেনি।
আরও পড়ুন: রূপপুরের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৭ সেন্ট হতে পারে
বাংলাদেশের সরকার যা করছে, তা সম্পূর্ণরূপে সংবিধান মেনেই হচ্ছে।’
তিনি বলেন, ‘সরকার রাজনৈতিক মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে কাজ করছে।’ সরকার গঠনের পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা হয়নি বলেও দাবি করেন তিনি।
আইনমন্ত্রী আরও জানান, ‘যদি কোনো ভুক্তভোগী নিজের পক্ষে আইনজীবী নিয়োগ করতে না পারেন, তবে রাষ্ট্র তার পাশে থাকবে।
আরও পড়ুন: ছাত্রদল নেতার জানাজার পরপরই গুরুদাসপুরে প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট
প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনি সুরক্ষা নিশ্চিত করতেও সরকার কাজ করছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন