ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

গাজায় ইসরায়েলি হামলার পর ৯০৫০ ফিলিস্তিনি নিখোঁজ


গাজায় ইসরায়েলি হামলার পর ৯০৫০ ফিলিস্তিনি নিখোঁজ

গাজায় ইসরায়েলি হামলার পর সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ হয়েছে।

শনিবার (২০২৬ সালের ৪ জুন) ফিলিস্তিনের গাজা শহরের দৃশ্যে এক নারী পথমধ্যে হাঁটছেন।

২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাড়ে ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের অন্তর্ভুক্ত প্রায় ৪৭০০ জন নারী ও শিশু।

আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা

গাজা-ভিত্তিক এনজিও ‘আল-দামির অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস’ এ বিষয়টি উল্লেখ করেছে।

প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, প্রায় ৮১০০ জন মানুষ ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোর বিরাট ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ত্রাণ বিতরণ কেন্দ্রের নিকটে আরও ২৫০ জন ফিলিস্তিনি নিখোঁজ হয়েছেন এবং উত্তর গাজা থেকে দক্ষিণে সরিয়ে নেওয়ার সময় ইসরায়েলি সামরিক চেকপয়েন্টগুলোতে ৮০০-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে প্রবেশ করা ৩৫০ জন ব্যক্তির বর্তমান অবস্থা এখনো অজানা রয়ে গেছে।

জোরপূর্বক গুম করার মানবতাবিরোধী অপরাধের বিষয়ে আল-দামির জানায়, ‘এটা চলমান যুদ্ধের ফলে সৃষ্ট সবচেয়ে জটিল ও বেদনাদায়ক মানবিক সংকটগুলোর মধ্যে একটি।’

আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল

সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি এবং নিহতদের মরদেহ ফিরিয়ে দেওয়ার জন্য তাৎক্ষণিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। একইসাথে, ভুক্তভোগী শনাক্তকরণের উদ্দেশ্যে একটি জেনেটিক (ডিএনএ) ডাটাবেস তৈরির তাগিদও তারা দিয়েছে।

সূত্র : আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ওয়াসিম হত্যা: অভিযোগ গঠনের শুনানি পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


চট্টগ্রামে ওয়াসিম হত্যা: অভিযোগ গঠনের শুনানি পেছাল

চট্টগ্রামে ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে শুনানি পেছানো হয়েছে। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২২ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৪ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ শুনানির সময় নির্ধারণ করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। তিনি বলেন, আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। কিন্তু গ্রেফতার পাঁচজনের মধ্যে ফজলে করিমকে হাজির করা হয়নি। এজন্য আগামী ৭ বা ৮ জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে।

ফজলে করিম প্রসঙ্গে জহিরুল আমিন জানান, তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এই কারণে আজ ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়নি।

এদিকে, হাছান মাহমুদ ছাড়া পলাতক অন্য আসামিরা হলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার শিকার আল-আমিন ও তার পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার শিকার আল-আমিন ও তার পরিবার

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ক্রিকেটার আল-আমিন এবং তার পরিবার। বৃহস্পতিবারের দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ তথ্য জানিয়েছেন। পোস্টে আল-আমিন লিখেছেন, ‘আমেরিকার হাইওয়েতে যাত্রাপথে আমি, আমার স্ত্রী ও সন্তান একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছি। আলহামদুলিল্লাহ, আমি ও আমার সন্তান সুস্থ আছি। তবে আমার স্ত্রী কিছুটা আহত হয়েছেন। সবাই আমার স্ত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রীড়াঙ্গনে নারীর নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিলো সরকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


ক্রীড়াঙ্গনে নারীর নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিলো সরকার

দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূরীভূত করা, নিরাপত্তা নিশ্চিত করা, ক্ষমতায়ন করা এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

 

এ লক্ষ্যে, সরকার ক্রীড়ানুরাগী পাঁচজন বিশিষ্ট নারীকে নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করেছে। কমিটি গঠনের তথ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত গত মঙ্গলবার (২ জুন) জারি করা এক আদেশে জানানো হয়েছে।

 

এই কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে। অন্য সদস্যরা হলেন— জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত।

 

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, কমিটি ক্রীড়াঙ্গনে নারী প্রতিভার সুরক্ষা, নিরাপত্তা, অংশগ্রহণ, বিকাশ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় কর্মকৌশল প্রণয়ন করবে। পাশাপাশি, ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ এবং নেতৃত্ব প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

 

এ ছাড়াও, তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সম্ভাবনাময় নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক ও আইনগত সহায়তা প্রদান, স্বাস্থ্য, পুষ্টি এবং মানসিক বিকাশ নিশ্চিতকরণ এবং তাদের সামাজিক অবস্থান সুদৃঢ় করার বিষয়েও কাজ করবে এই কমিটি।

 

কমিটি ইতিমধ্যেই নারী ক্রীড়ায় বিদ্যমান বিনিয়োগ ঘাটতি দূর করার কার্যক্রম শুরু করবে, সম-আর্থিক সুবিধা নিশ্চিত করবে, নারী অধিকার ও ক্ষমতায়নে ক্রীড়াকে কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করবে এবং ক্রীড়াঙ্গনে নারীদের প্রতি সকল ধরনের বৈষম্য দূর করে নিরাপত্তা ও সমতা নিশ্চিত করবে।

 

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, কমিটিকে প্রতি দুই মাস অন্তর তাদের কার্যক্রম এবং অগ্রগতির প্রতিবেদন লিখিতভাবে সরকারের কাছে জমা দিতে বলা হয়েছে। এছাড়া, প্রয়োজন হলে কোনো বিশেষজ্ঞ ব্যক্তিকে সদস্য হিসেবে কো-অপ্ট করার ক্ষমতাও এই কমিটিকে দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:১১ পি.এম


নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের একটি নির্মাণাধীন ব্রিজের নিচে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদ্দাম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের আরজু মেম্বার বাড়ির হকসাবের ছেলে।

নিহতের মামা মো. ইমাম আলী জানান, সাদ্দাম চট্টগ্রামে ইগলু কোম্পানিতে চাকরি করতেন। ঈদের ছুটিতে সাদ্দাম বাড়িতে এসেছিলেন। ঈদের আগে আবুধাবি থেকে তার মেজো মামা আইয়ুব দেশে ফেরেন। বুধবার বিকেলে সাদ্দাম সাইকেলে করে শরীফপুর ইউনিয়নের গয়েজপুর গ্রামের রুস্তম আলী বেপারী বাড়িতে মামার সঙ্গে দেখা করতে যান। রাত ৯টার দিকে তিনি সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। তবে রাত ১২টার দিকে পরিবারের সদস্যরা জানায় তিনি এখনও বাড়ি ফেরেননি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ফোন করে নির্মাণাধীন একটি ব্রিজের নিচে খালে একটি মরদেহ পড়ে থাকার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহটি সাদ্দামের বলে শনাক্ত করেন। তার দাবি, মরদেহের হাত, নাক ও কান রক্তাক্ত ছিল।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে সাদ্দামের মোবাইল ফোন ও হাতঘড়ি পাওয়া গেলেও তার ব্যবহৃত সাইকেলটি পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%