ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইউরোপকে শক্তিশালী ইরানের বাস্তবতা মেনে নিতে হবে: জার্মানিতে ইরানের রাষ্ট্রদূত


ইউরোপকে শক্তিশালী ইরানের বাস্তবতা মেনে নিতে হবে: জার্মানিতে ইরানের রাষ্ট্রদূত

ইউরোপকে শক্তিশালী ইরানের বাস্তবতা মেনে নিতে হবে বলে মন্তব্য করেছেন জার্মানিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ নিলি। একই সঙ্গে তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ ও পারস্পরিক যোগাযোগের পথেই এগোতে চায় তেহরান।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার (আইআরএনএ) এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন মাজিদ নিলি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরোধ দেশটির দৃঢ় অবস্থান, প্রতিরক্ষা সক্ষমতা ও সংকট মোকাবিলার শক্তিকে স্পষ্ট করেছে।

আরও পড়ুন: স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষে নিহত ৩৯

নিলি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নানা চাপের মধ্যেও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ ও পারস্পরিক যোগাযোগের পথ অব্যাহত রয়েছে।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউরোপের ভূমিকারও সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, আঞ্চলিক অবস্থান, প্রতিরক্ষা সক্ষমতা ও সংকট মোকাবিলায় ইরানের সক্ষমতা এখন ইউরোপের রাজনৈতিক ও বিশেষজ্ঞ মহলে ক্রমবর্ধমান মনোযোগ আকর্ষণ করছে।

নিলি আরও বলেন, ইরানের সমালোচকেরাও এখন উপলব্ধি করছেন যে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা সমীকরণ থেকে ইরানকে বাদ দেওয়া সম্ভব নয়।

বিডিপ্রতিদিন/কেকে

আরও পড়ুন: কাশ্মীরে ২০১৯ সাল থেকে ১৬,৩৯৭ নারী ও কন্যাশিশু নিখোঁজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশের মাটিতে বাংলাদেশ পেসারদের ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস আছে : তালহা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


বিদেশের মাটিতে বাংলাদেশ পেসারদের ২০ উইকেট নেওয়ার আত্মবিশ্বাস আছে : তালহা

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ : ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশের পেস বোলারদের প্রশংসা করেছেন টাইগারদের পেস বোলিং কোচ তালহা জুবায়ের। তার মতে, বিদেশের মাটিতে ২০ উইকেট নিয়ে টেস্ট ম্যাচ জয়ের সামর্থ্য ও সক্ষমতা বাংলাদেশ দলের পেস বোলিং ইউনিটের আছে। 

সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। অসিদের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ ড্র’র স্বাদ নিয়ে গতরাতে দেশে ফিরেছে টাইগাররা। 

ডারউইনে অনুষ্ঠিত প্রথম টেস্টের চারদিনই অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তবে ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে মাত্র দুই দিনে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হারে টাইগাররা। 

দেশের ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তালহা জানান, বিদেশের মাটিতে টেস্ট জিততে হলে পেসারদের পারফরমেন্স অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তালহা বলেন, ‘দলের পেসাররা ভালো পারফর্ম করলে, বিদেশের মাটিতে টেস্ট জয় সম্ভব হয়। এজন্য ২০ উইকেট শিকার করতে হয়। এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি ভালো লক্ষণ। আশা করি, তারা এই ফর্ম ধরে রাখতে পারবে।’

দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই চরমভাবে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। দুই ইনিংসে যথাক্রমে- ৬৪ ও ৯৫ রানে গুটিয়ে যায় তারা। দ্বিতীয় টেস্ট হারের পেছনে ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন তালহা।

তিনি বলেন, ‘এটি একটি দলীয় খেলা। ব্যাটাররা যদি আরেকটু ভালো করতে পারত, তবে আমরা হয়তো আরও ভালো ফলাফল হতো বা দ্বিতীয় টেস্টে আমরা আরও ভালো খেলতে পারতাম।’

দ্বিতীয় টেস্টেও ভেন্যু ম্যাকাইয়ের কন্ডিশনের সাথে টসের গুরুত্ব তুলে ধরেন তালহা। তিনি জানান, উইকেটের বাউন্সের সাথে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছে বাংলাদেশকে।

তালহা বলেন, ‘উইকেটে প্রচুর বাউন্স ছিল, অনেকটা টেনিস বলের মতো। আমরা এর সাথে মানিয়ে নিতে পারিনি এবং সেখানেই আমাদের কিছু সমস্যা হয়েছে।’

সিরিজ ড্র হলেও, ডারউইনে বাংলাদেশের ৯ উইকেটের জয়কে মাইলফলক হিসেবে অভিহিত করেন তালহা। কারণ পুরো ম্যাচের কোনো সেশনই লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া। 

তালহা বলেন, ‘অস্ট্রেলিয়ায় মাটিতে তাদেরকে হারানো অনেক বড় ব্যাপার। প্রথম টেস্টে আমাদের সাথে লড়াই করতে পারেনি অস্ট্রেলিয়া।’

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ টস জিতলে, ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত বলে মনে করেন তালহা। তিনি বলেন, ‘প্রথম টেস্টের পর আমরা জানতাম অস্ট্রেলিয়া শক্তভাবে ঘুরে দাঁড়াবে। ঐ ম্যাচে টস খুবই গুরুত্বপূর্ণ ছিল। টস ভাগ্য যদি আমাদের পক্ষে আসত, তবে ফলাফল হয়তো ভিন্ন হতে পারত।’

বাংলাদেশের সাবেক পেসার তালহা জানান, ডারউইনের জয় আন্তর্জাতিক ক্রিকেটে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানো আমাদের জন্য অনেক বড় অর্জন। এই জয় বিশ্ব ক্রিকেটে বার্তা দেয় যে, আমরা যেকোনো দলকে হারাতে সক্ষম। সামনের সফরগুলোতে এই অভিজ্ঞতা আমাদের কাজে আসবে।’

তিনি আরও জানান, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস নিয়েই অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল বাংলাদেশ দল।

তালহা বলেন, ‘অস্ট্রেলিয়াকে হারানোর আত্মবিশ্বাস আমাদের মধ্যে ছিল। প্রথম টেস্টের আগে আমাদের প্রস্তুতিও খুবই ভালো ছিল এবং সবাই পরিস্থিতির সাথে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছিল।’ 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাব-২ এর অভিযানে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের ৩ সক্রিয় সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক, মোঃ সাকিব (মোহাম্মদপুর) ঢাকা

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


র‍্যাব-২ এর অভিযানে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের ৩ সক্রিয় সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২ ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কিশোরগ্যাংয়ের নেতৃত্ব ও ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট ‘সামুরাই’ নামের এক সদস্যও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-২ এর সূত্র অনুযায়ী, মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় দীর্ঘ সময় ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ওপর গোয়েন্দা নজরদারি চলছিল। এই প্রেক্ষাপটে তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা মোহাম্মদপুর এলাকায় সক্রিয় কিশোরগ্যাং এবং ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ‘কব্জিকাটা আনোয়ার’ গ্রুপের হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

বিশেষ করে, ছিনতাই, পথচারীদের ভয়ভীতি দেখানো, সংঘবদ্ধভাবে অপরাধ সংঘটন এবং এলাকায় আধিপত্য বিস্তারের মতো কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

র‍্যাব-২ আরও জানায়, রাজধানীতে কিশোরগ্যাং ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোরগ্যাং, ছিনতাইকারী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিগত সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: এস এম জিলানী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


বিগত সরকার সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: এস এম জিলানী

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী মন্তব্য করেছেন যে, বিগত সরকার দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে কাজ করেছে। তিনি বলেন, "দেশকে মেধাশূন্য করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিগত সরকার। এ কারণে তারা সুপরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে।"

বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে রক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যা ইতিমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। শনিবার (২৯ আগস্ট) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ছাত্রদল আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জিলানী আরও বলেন, "আজ যেসব শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তারাই একসময় ডাক্তার, প্রকৌশলী, মন্ত্রী ও সংসদ সদস্য হয়ে দেশসেবায় কাজ করবে।"

তিনি উল্লেখ করেন, "এরাই হবে আগামীর বাংলাদেশ। তাই আমি আমার জীবনের সবটুকু দিয়ে এসব মেধাবী শিক্ষার্থীর পাশে থাকতে চাই।"

উপজেলা ছাত্রদলের সভাপতি লালন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এস এ মহিউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার ও শিক্ষক ইদ্রিসুর রহমান বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি এস এম জিলানী ৬৫ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার, দেওয়া হলো না বি.এড পরীক্ষার ভাইভা

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার, দেওয়া হলো না বি.এড পরীক্ষার ভাইভা

পিরোজপুরের ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী (ইংরেজি) শিক্ষিকা নিশাত আফিফা (২৮) মটোরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান। শনিবার (২৯ আগষ্ট) সকাল ৮ টার দিকে পিরোজপুর বিএড কলেজে ভাইবা পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভান্ডারিয়া থেকে মটোরসাইকেলযোগে পিরোজপুর যাওয়ার সময় তার স্বামীর সাথে বের হওয়ার পর এই দুর্ঘটনাটি ঘটে। চৌরাস্তা এলাকায় পৌঁছালে তিনি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আফিফা উপজেলার পুরাতন স্টিমারঘাট এলাকার বাসিন্দা মাওঃ মোঃ আব্দুল সবুরের ছেলে বায়জীদ হোসেনের স্ত্রী ছিলেন। তার মৃত্যুর সময় তিন বছরের একটি শিমু সন্তান রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%