ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সুবিধা দ্রুত দিতে সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী


অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সুবিধা দ্রুত দিতে সরকার আন্তরিক: শিক্ষামন্ত্রী

সংসদ ভবন, ২৮ জুন, ২০২৬ : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত প্রদানে অত্যন্ত আন্তরিক।

আজ তিনি জাতীয় সংসদে গাইবান্ধা-৫ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুল ওয়ারেছের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে। একজন শিক্ষক বা কর্মচারী গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা পেয়ে থাকেন। এইসব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে অবসর তহবিলে জমা রয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। এর ফলে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকার অর্থঘাটতি হচ্ছে।

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ মামলায় হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আজ রায়

তিনি আরও জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে ২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছরের ২১ জুন পর্যন্ত প্রায় ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে।

এসব আবেদন নিষ্পত্তির জন্য এককালীন বরাদ্দ হিসেবে প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকা প্রয়োজন।

শিক্ষামন্ত্রী বলেন, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কার্যক্রম গ্রহণ করেছে।

একই সঙ্গে আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে সফটওয়্যার পুনরায় চালুকরণ, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রম সম্প্রসারণ এবং আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণের ব্যবস্থাও নেয়া হয়েছে।

আরও পড়ুন: ডিসেম্বরে খুলছে পঞ্চবটি-মুক্তারপুর দ্বিতল সড়ক, টোল নির্ধারণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওঝার ঝাড়ফুঁকের পর অ্যান্টিভেনম না নেওয়ায় কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৫২ এম


ওঝার ঝাড়ফুঁকের পর অ্যান্টিভেনম না নেওয়ায় কিশোরের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের ছোবলে মো. রাফসান শেখ (১৬) নামের একজন কিশোরের মৃত্যু ঘটে। জানা গেছে, হাসপাতালের সময়মতো না নিয়ে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করে সুস্থ করার চেষ্টা করায় তার মৃত্যু ঘটে।

রবিবার (২৭ জুন) ভোর রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাফসানের মৃত্যু ঘটে। রাফসান শেখ উপজেলার গুণবহা ইউনিয়নের অমৃত নগর চরপাড়া গ্রামের মো. লিটন শেখের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে রাফসান প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমে যায়। বাথরুম থেকে ফেরার পথে সাপে তার ছোবল দেয়। এরপর পরিবারের সদস্যরা পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের কানু মিনা নামে এক ওঝাকে এনে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা করেন। রাত ৪টার দিকে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভোরে তার মৃত্যু ঘটে।

স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, গত ১৫ দিন আগে রাফসান শেখকে তাদের পুকুর পাড়ে সাপে ছোবল দেয়। তখন ওঝা কানু মিনাকে এনে ঝাড়ফুঁকের পর সুস্থ হয়ে ছিল। শনিবার রাতে পুনরায় সাপে ছোবল দিলে ওই ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করিয়ে সুস্থ করার চেষ্টা হয়ে। কিন্তু একপর্যায় ভোরের দিকে তার মৃত্যু ঘটে।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কে এম মাহমুদ রহমান জানালেন, রাত ৪টার দিকে ওই কিশোরকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তখন ডা. সুমন রায় দায়িত্বে ছিলেন। রোগীর অবস্থা দেখে তিনি সাপে কাটা রোগীর জন্য অ্যান্টিভেনম প্রয়োগের বিস্তারিত তুলে ধরেন। কিন্তু রোগীর পরিবার অ্যান্টিভেনম নিতে রাজি না হলে তাদের সম্মতিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। পরে হাসপাতলে নিয়ে যাওয়ার পথে ভোরে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকআউটে কার মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৫৩ এম


নকআউটে কার মুখোমুখি হবে রোনালদোর পর্তুগাল?

শেষ মুহূর্তে ভিএআরের নাটকীয় সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পর্তুগাল। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘কে’ থেকে রানার্সআপ হিসেবে রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ক্রিস্তিয়ানো রোনালদোর দল।

ম্যাচের যোগ করা সময়ে কলম্বিয়ার ডিফেন্ডার ডাভিনসন সানচেজ যখন বল জালে জড়িয়ে উল্লাসে মাতছে, তখন সেই আনন্দ স্থায়ী হয়নি। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আক্রমণের সূচনায় মিলিমিটার দূরত্বে অফসাইড ছিল। ফলে গোল বাতিল করেন ম্যাচ রেফারি এবং নিশ্চিত হার থেকে রক্ষা পায় পর্তুগাল।

এই ড্রয়ের ফলে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হিসেবে নকআউটে উঠেছে কলম্বিয়া। অপরদিকে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে পর্তুগাল।

রানার্সআপ হওয়ায় নকআউটে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রোনালদোদের জন্য। আগামী ২ জুলাই তাদের প্রতিপক্ষ হবে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া। আসন্ন লড়াইটি অভিজ্ঞতা ও বড় ম্যাচের চাপ সামলানোর সক্ষমতায় নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে ধরা হচ্ছে।

একই দিনে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া খেলবে ঘানার।

এদিকে গ্রুপ ‘কে’ থেকে তৃতীয় দল হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। তবে দক্ষিণ কোরিয়ার পাশাপাশি উজবেকিস্তানের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে শুরু হলো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৫৪ এম


মানিকগঞ্জে শুরু হলো জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গঙ্গাধর পট্টি এলাকায় জেমস-আমেনা টাওয়ার ভবনে এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, সিভিল সার্জন আইভী ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন হাসান, বিশিষ্ট সমাজ সেবক শামীম চৌধুরী এবং সরকার মাসুদ।

সিভিল সার্জন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার জয় উদযাপনে কুমিল্লা টাউন হল মাঠে হাজারো ভক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৫৫ এম


আর্জেন্টিনার জয় উদযাপনে কুমিল্লা টাউন হল মাঠে হাজারো ভক্ত

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে নকআউট পর্বে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রবিবার (২৮ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচটি ঘিরে কুমিল্লা নগরীতে ছিল উৎসবের আবহ। প্রিয় দলের খেলা উপভোগ করতে নগরীর টাউন হল মাঠে জড়ো হন কয়েক হাজার আর্জেন্টিনা সমর্থক। বড় পর্দায় ম্যাচ সম্প্রচারের আয়োজন করা হলে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় বিশ্বকাপের আমেজ।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা দারুণ ছন্দে খেলতে থাকে। ১৯তম মিনিটে জিওভান্নি লো সেলসো ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩১তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মুসা আল-তামারি জর্ডানের হয়ে একটি গোল শোধ করলেও ম্যাচের ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচের ৮০তম মিনিটে নিজের স্বভাবসুলভ নিখুঁত ফ্রি-কিক থেকে গোল করে আর্জেন্টিনার ৩-১ গোলের জয় নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে টানা সাতটি বিশ্বকাপ ম্যাচে গোল করে নতুন ইতিহাসও গড়েন মেসি।

কুমিল্লার টাউন হল মাঠে ম্যাচ শুরুর অনেক আগ থেকেই সমর্থকদের ভিড় জমতে শুরু করে। আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি, জাতীয় পতাকা এবং প্রিয় খেলোয়াড়দের ছবি নিয়ে নানা বয়সের সমর্থকেরা মাঠে উপস্থিত হন। প্রতিটি আক্রমণ, নিখুঁত পাস কিংবা গোলের সুযোগ তৈরি হলেই করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। তিনটি গোলের প্রতিটিতেই আনন্দধ্বনি ও স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।

বিশেষ করে মেসির ফ্রি-কিক থেকে করা গোলটি বড় পর্দায় দেখার পর সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকে মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন, আবার কেউ আনন্দে নেচে-গেয়ে বিজয় উদযাপন করেন। ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই 'মেসি, মেসি' এবং 'আর্জেন্টিনা' স্লোগানে মুখর হয়ে ওঠে টাউন হল মাঠ।

খেলা শেষে টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সমর্থকদের হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, অনেকেই প্রিয় দলের জার্সি পরে অংশ নেন। বিজয় উদযাপনের নানা আয়োজনে মুখর হয়ে ওঠে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা।

খেলা দেখতে আসা সমর্থক মোঃ ইয়াছিন বলেন, আর্জেন্টিনার প্রতিটি জয়ই তাদের কাছে উৎসবের উপলক্ষ। তাই প্রিয় দলের সাফল্যকে একসঙ্গে উদযাপন করতেই তারা বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি বিজয় মিছিলের আয়োজন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%