০২:৫০ পি.এম
আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকার দলটি ২০১০ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসছে এবং তাদের মূল ভরসা হচ্ছেন ফরোয়ার্ড জুলিও এনসিজো।
দলের প্রধান কোচ গুস্তাভো আলফারো একটি ভারসাম্যপূর্ণ দল প্রকাশ করেছেন। দলে ব্রাইটনের মিডফিল্ডার দিয়েগো গোমেজ এবং ২০ বছর বয়সী ডিফেন্ডার আলেসান্দ্রো মেইডানা অন্তর্ভুক্ত রয়েছেন। মেইডানার আন্তর্জাতিক অভিষেক মার্চ মাসে হয়েছে। মাথিয়াস ভিলাসান্তির ইনজুরির কারণে মেইডানা দলে ডাক পেয়েছেন। দেশের অত্যন্ত প্রতিভাবান ফুটবলার হিসেবে নিজেকে তুলে ধরার পর প্যারাগুয়ের আক্রমণভাগের মূল হুমকি হিসেবে ফরাশি ক্লাব স্ট্রাসবার্গের ফরোয়ার্ড এনসিজোকে দেখা হচ্ছে।
প্যারাগুয়ে বিশ্বকাপে ডি-গ্রুপে আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলেসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাদের যাত্রা শুরু করবে। এরপর ১৯ জুন তারা তুরস্ক এর সঙ্গে এবং ২৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। এই দুটি ম্যাচ সান্টা ক্লারায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিদ্যুৎখাতে লুটপাটের জন্য ইনডেমনিটি দিয়েছিল আওয়ামী সরকার: রিজভী
প্যারাগুয়ে সর্বশেষ ২০১০ বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত খেলেছিল, যা তাদের বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অর্জন।
স্কোয়াড :
গোলরক্ষক : রবার্তো ফার্নান্দেজ, ওরলান্ডে গিল, গাস্তন অলভেইরা
ডিফেন্ডার : গুস্তাভো ভেলাজকুয়েজ, হুয়ান হোসে ক্যাসেরেস, গুস্তাভো গোমেজ, ওমার অলডেরেট, ফাবিয়ান বালবুয়েনা, হোসে ক্যানালে, জুনিয়র আলোনসো, আলেসান্দ্রো মেইডানা
আরও পড়ুন: সাদমানের ফিফটির পর এলবিডব্লিউ হয়ে ফিরলেন শান্ত
মিডফিল্ডার : দিয়েগো গোমেজ, আন্দ্রেস কুবাস, ডামিয়ান বোবাডিলা, মাটিয়াস গালাজারা, ব্রায়ান ওজেডা, মরিসিও মাগালহেস, আলেহান্দ্রো রোমেরো গামারা
ফরোয়ার্ড : গুস্তাভো কাবালেরো, মিগুয়েল আলমিরোন, জুলিও এনসিজো, র্যামন সোসা, এন্টোনিও সানাব্রিয়া, এ্যালেক্স আরকে, গ্যাব্রিয়েল আভালস, ইসিদ্রো পিটা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন