০৩:৪২ পি.এম
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ বছর এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৯৩২ জন ছাত্র এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন, এবং তাদের মধ্যে একজন ব্যতীত সবাই পাস করেছেন। পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৮৯ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছেন ৬০৫ জন, যা জিপিএ-৫ প্রাপ্তির শতকরা হিসেবে ৬৪ দশমিক ৯১ শতাংশ। কলেজটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ বছরের উল্লেখযোগ্য সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন বোর্ড অব গভর্নরস এবং কলেজের দক্ষ অধ্যক্ষের যোগ্য নেতৃত্বের সঠিক দিকনির্দেশনা।
পরীক্ষার্থীদের লেখাপড়া ও শৃঙ্খলার মানোন্নয়নের লক্ষ্যে ‘গ্রুপ টিচার’ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে, গ্রুপ টিচারদের মাধ্যমে ছাত্রদের পাঠোন্নতির নিয়মিত মনিটরিং করা হয়েছে, নিয়মিত শ্রেণিপাঠদানের পাশাপাশি অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের অতিরিক্ত শ্রেণিপাঠদানও করা হয়েছে। এসব বিষয় এ বছরের উল্লেখযোগ্য ফলাফল অর্জনে সহায়ক হয়েছে।
আরও পড়ুন: ডিএনএ বিশ্লেষণে সর্বোচ্চ ১৭৪৭ গুণ দ্রুত বাকৃবির নতুন সফটওয়্যার
এছাড়া শিক্ষকমণ্ডলীর আন্তরিক প্রচেষ্টা ও উন্নত শ্রেণিপাঠদান, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান এবং সর্বোপরি ছাত্রদের একনিষ্ঠ অধ্যয়ন ও ভালো ফলাফল করার ঐকান্তিক প্রচেষ্টা এইচএসসি পরীক্ষার উল্লেখযোগ্য ফলাফলের পেছনে বিশেষ ভূমিকা পালন করেছে বলে কলেজ কর্তৃপক্ষ মনে করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন