ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আমিনুল হক বিদায় সংবর্ধনা ও শ্রদ্ধাঞ্জলি ও শুভকামনায় অনুষ্ঠিত


আমিনুল হক বিদায় সংবর্ধনা ও শ্রদ্ধাঞ্জলি ও শুভকামনায় অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে, বুধবার, আজ নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো: আমিনুল হক এর অবসর জনিত বিদায়ে শ্রদ্ধাঞ্জলি ও শুভ কামনা আসরে বিদায় সংবর্ধনা প্রদান করেছে মানব কল্যাণ পরিষদ। সম্মানিত এই গুণীজনকে সম্মাননা এওয়ার্ড তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, মাসুকুল ইসলাম রাজীব, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, মোহাম্মদ মামুন ও অনুষ্ঠান সভাপতি মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান ,এম এ মান্নান ভূঁইয়া সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ের পশ্চিমাঞ্চলে আমন ধানের দারুণ ফলন, কৃষকের মুখে হাসি

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৪ পি.এম


দিরাইয়ের পশ্চিমাঞ্চলে আমন ধানের দারুণ ফলন, কৃষকের মুখে হাসি

সুনামগঞ্জের দিরাই উপজেলার পশ্চিমাঞ্চলের কিছু কিছু জমিতে এবার আমন ধানের ফলন বেশ ভালো হয়েছে। সবুজে-সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ কৃষিজমি। মাঠজুড়ে ধানের সুন্দর বৃদ্ধি দেখে কৃষকদের মনে দেখা দিয়েছে আনন্দ ও আশার সঞ্চার।
হাওরাঞ্চলের কৃষকদের জন্য আমন ধান চাষ খুব সহজ নয়। দিরাইয়ের বিভিন্ন হাওরে বছরের দীর্ঘ সময় পানি থাকায় সব জমিতে আমন ধান চাষ করা সম্ভব হয় না। তুলনামূলকভাবে যেসব উঁচু বা পানিমুক্ত জমিতে আমন ধান চাষের সুযোগ তৈরি হয়, সেসব জায়গাতেই সীমিত পরিসরে কৃষকরা এ ধান আবাদ করেন।
এবার দিরাইয়ের পশ্চিমাঞ্চলের কিছু জমিতে ধানের গাছ বেশ সতেজ ও সবুজ হয়ে উঠেছে। কোথাও কোথাও ধানের শীষও সুন্দরভাবে বের হতে শুরু করেছে। ভালো ফলনের সম্ভাবনা দেখে কৃষকের পরিশ্রম যেন সার্থক হওয়ার পথে।
কৃষকরা জানান, প্রাকৃতিক দুর্যোগ ও পানির কারণে হাওর এলাকায় কৃষিকাজ অনেকটা ঝুঁকিপূর্ণ। তাই কোনো জমিতে ধানের ফলন ভালো হলে সেটি কৃষকের জন্য শুধু ফসল নয়—পরিবারের স্বপ্ন ও বছরের আয়ের একটি বড় আশার জায়গা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিকল্পনা নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিকল্পনা নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন যে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। তিনি উল্লেখ করেন, "সুযোগ থাকলে কমানো হবে।"

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, তেল পাচার হচ্ছে, এবং বিকল্প পথ না থাকায় সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করেছে।

তিনি বলেন, "পার্শ্ববর্তী দেশগুলোতে যখন তেলের মূল্যের পার্থক্য বেশি থাকে তখন পাচার রোধ করা সম্ভব হয় না।" তাই তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে মূল্য সমন্বয় করা হবে। তিনি আবারও বলেন, "সুযোগ থাকলে পূর্বের থেকে তেলের মূল্য কমানো হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে অভিষেকে চীনা সাঁতারুর হ্যাটট্রিক সোনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


এশিয়ান গেমসে অভিষেকে চীনা সাঁতারুর হ্যাটট্রিক সোনা

এশিয়া গেমসে অভিষেকের এক রূপকথার মতো সফল সমাপ্তি ঘটালেন চীনের সাঁতারুর নতুন প্রতিভা ইউ জিদি। তিনটি আলাদা ইভেন্টে তিনি অর্জন করেছেন তিনটি স্বর্ণপদক, প্রতিটি ইভেন্টে নতুন রেকর্ড গড়ে।

বৈশ্বিক এই গেমসের কাহিনী এর চেয়ে বেশি আকর্ষণীয় হতে পারত না। বুধবার, তার স্টাইলিশ পারফরম্যান্সের মাধ্যমে ইউ জিদি সফলভাবে তার এশিয়ান গেমসে অভিষেক সম্পন্ন করেছেন।

রয়টার্সের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলিতে সোনা জিতে সাঁতার জগৎকে নাড়িয়ে দিয়েছেন এই ১৩ বছর বয়সী কিশোরী। এরপর ৪০০ মিটার ইন্ডিভিজুয়াল মেডলিতেও তিনি একচেটিয়া আধিপত্য স্থাপন করে জয়লাভ করেছেন। তার এই সাফল্যের মাধ্যমে তিনি নিজের প্রজন্মের সেরা প্রতিভা হিসেবে থাকা সব সংশয় দূর করেছেন এবং পদক তালিকায় চীনের অবস্থানকে আরও শক্তিশালী করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেছন থেকে ছবি না তোলার অনুরোধ জানালেন অভিনেত্রী মানুষী চিল্লার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


পেছন থেকে ছবি না তোলার অনুরোধ জানালেন অভিনেত্রী মানুষী চিল্লার

বিমানবন্দরে তারকাদের চারপাশে আলোকচিত্রীদের ব্যস্ততা নতুন কিছু নয়। তবে সব সময় ক্যামেরার সামনে স্বস্তিতে থাকেন না তারা। সম্প্রতি, পেছন দিক থেকে ছবি তোলার বিষয়ে আপত্তি জানিয়ে আলোকচিত্রীদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মানুষী চিল্লার এবং সেই ছবি মুছে ফেলার অনুরোধ করেছেন ভারতীয় এই অভিনেত্রী।

মঙ্গলবার মুম্বাই বিমানবন্দরে মানুষীকে দেখা যায়। গাড়ি থেকে নামার পর হাসিমুখে আলোকচিত্রীদের সামনে পোজ দেন তিনি। ক্যামেরার দিকে তাকিয়ে ছবি তোলার পাশাপাশি পাপারাজ্জিদের সঙ্গে কথাও বলেন অভিনেত্রী। কিন্তু বিমানবন্দরের ভেতরে প্রবেশের সময় পরিস্থিতি পরিবর্তিত হয়। পিছন দিক থেকে কয়েকজন আলোকচিত্রী ছবি তুলতে থাকেন। বিষয়টি লক্ষ্য করতেই তাদের থামিয়ে দেন মানুষী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মানুষীকে শান্তভাবে বলতে শোনা যায়, "দয়া করে ওই ছবিগুলো মুছে দিন। পেছন থেকে তোলা ছবি দেবেন না।"

নিজের আপত্তি জানানোর পরও আলোকচিত্রীদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন মানুষী। তাদের জন্য পোজ দেন, হাত নেড়ে বিদায় জানান এবং এরপর বিমানবন্দরের ভেতরে চলে যান। জানা গেছে, সেখান থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন অভিনেত্রী।

তারকাদের ছবি তোলার ক্ষেত্রে ব্যক্তিগত স্বস্তি ও গোপনীয়তার বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার আলোচনা হয়েছে। বিশেষ করে অস্বস্তিকর দৃষ্টিকোণ থেকে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নিয়ে বিভিন্ন তারকা প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।

মানুষীর আগে জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়া, আয়েশা খান, রশ্মি দেশাই ও শানায়া কাপুরসহ একাধিক অভিনেত্রী এ ধরনের ছবি তোলার বিষয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%