ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, তিনজন আটক


মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, তিনজন আটক

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৬ : রবিবার মুম্বাইয়ে ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এই ঘটনার পর তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

মুম্বাই থেকে এএফপি জানাচ্ছে, পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে, মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ৩৬ বছর বয়সী এই অভিনেতার দিকে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

মুম্বাই, যা ভারতের আর্থিক রাজধানী হিসেবে পরিচিত, সেই সঙ্গে দেশটির হিন্দি চলচ্চিত্রশিল্প বলিউডের কেন্দ্রও।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে কারিনার পর সাইফের ফলো তালিকায় আরো ৬ জন, তারা কারা?

গর্গ সাংবাদিকদের জানান, ‘টাইগার শ্রফ নিরাপদে আছেন। ঘটনার পর মুম্বাই পুলিশ বিভিন্ন দল মোতায়েন করেছে আরও তদন্তের জন্য।’

পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় দুজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন অভিনেতার গাড়িচালক। তবে টাইগার শ্রফ গুলিবিদ্ধ হননি।

রাজস্থান থেকে তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। পুলিশ কর্মকর্তা তেজস্বনী গৌতম সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁদের দুজনের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। এর মধ্যে একটি চুরির মামলা এবং অন্যটি অস্ত্র আইনে করা মামলা।’

গুলির উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি।

আরও পড়ুন: মুসলিম হয়েও কেন নামাজ পড়েন না শাবানা আজমি?

টাইগার শ্রফ ‘বাঘি’ চলচ্চিত্র সিরিজ ও ‘ওয়ার’-এর মতো অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয়ের জন্য পরিচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসিদের আদলে ১ ডিসেম্বর শুরু হচ্ছে ইউএনও সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


ডিসিদের আদলে ১ ডিসেম্বর শুরু হচ্ছে ইউএনও সম্মেলন

দেশের ইতিহাসে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের আদলে আগামী ১ ডিসেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সম্মেলনের আয়োজন করা হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানাচ্ছে, প্রতি বছর জেলা প্রশাসক সম্মেলন আয়োজনের রেওয়াজ রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের। জেলা প্রশাসক সম্মেলনের মতো, মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তর উপজেলা পর্যায়ে সরকারের নীতি ও অগ্রাধিকারগুলো কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ইউএনওদের অংশগ্রহণে প্রথমবারের মতো উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন, ২০২৬ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্মেলনে উপজেলার উন্নয়ন কার্যাবলির সমন্বয়ের পাশাপাশি সরকারি কর্মসূচি ও উন্নয়ন কর্মকাণ্ডে গতিসঞ্চার, ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, গ্রামীণ অবকাঠামো নির্মাণ ও সংস্কার, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষি উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ইত্যাদি বিষয়সহ সরকারের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচিত হবে।

এছাড়া, মাঠপর্যায়ের দায়িত্ব পালনকালে ইউএনওদের যেসব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়, সে বিষয়ে স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অথবা সচিবেরা সরাসরি দিকনির্দেশনা দেবেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বরের কারণে প্রথম ম্যাচে না খেলে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরছেন মিরাজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


জ্বরের কারণে প্রথম ম্যাচে না খেলে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরছেন মিরাজ

জ্বরের কারণে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। তবে তিনি আফগানিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচের মাধ্যমে মাঠে ফিরতে চলেছেন।

গতকাল অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স মিরাজের বিষয়ে মন্তব্য করেন, "মিরাজকে ফিরে পেয়ে ভালো লাগছে। সে গত কিছুদিন ধরে সংগ্রাম করছিল। আজ এবং আগামীকাল বিশ্রাম নেওয়ার সুযোগ রয়েছে। আশা করি, পরের ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।"

বাংলাদেশ আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে। ফাইনালে পৌঁছাতে হলে টাইগারদের ওই ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করতে হবে।

কোচ আফগানদের বিরুদ্ধে হারানোর স্মৃতি ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়াতে চান। এ বিষয়ে তিনি বলেন, "ছেলেদের মধ্যে এখনও এনার্জি রয়েছে। আজ সকালে একটি মিটিং অনুষ্ঠিত হয়েছে। কী ভালো হয়েছে, কী ভালো হয়নি- এসব নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা জানি, এখন আমাদের কী করতে হবে। আমরা ভালো খেলছিলাম।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে ২০২৩ সালে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


সৌদি আরবে ২০২৩ সালে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবে চলতি বছরের প্রথম ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এসব মৃত্যুদণ্ড হত্যার পাশাপাশি, মাদক পাচার ও সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধের জন্য কার্যকর করা হয়। তবে, পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে মৃত্যুদণ্ড কার্যকরের সবচেয়ে বড় অংশ ছিল মাদক-সংশ্লিষ্ট অপরাধে। খবর বিজনেস রেকর্ডার।

বার্তা সংস্থা এএফপির সরকারি ঘোষণাভিত্তিক হিসাব অনুযায়ী, গত ১৭ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। পরদিন, ১৮ অক্টোবর, পাঁচ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশিত হয়। এছাড়া, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরও এসেছে।

ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের (ইএসওএইচআর) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে সৌদি আরবে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের মধ্যে ৭১ জন মাদক-সংশ্লিষ্ট অপরাধে, ২৫ জন হত্যার দায়ে, ৯ জন রাজনৈতিক ও নিরাপত্তা-সংশ্লিষ্ট অপরাধে এবং তিনজন অন্যান্য অপরাধে দণ্ডিত ছিলেন।

হিসাব অনুযায়ী, ওই ছয় মাসে কার্যকর হওয়া মৃত্যুদণ্ডের প্রায় ৬৬ শতাংশই ছিল মাদক-সংশ্লিষ্ট অপরাধে। দণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে ৫৯ জন বিদেশি নাগরিক এবং ৪৯ জন সৌদি নাগরিক ছিলেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২২ জুন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সে সময় পর্যন্ত সৌদি আরবে ৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। তাদের মধ্যে অন্তত ৬১ জন মাদক-সংশ্লিষ্ট অপরাধে দণ্ডিত ছিলেন। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে অন্তত ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবের বিচারব্যবস্থা শরিয়াহভিত্তিক বিধান, লিখিত আইন ও রাজকীয় আদেশের সমন্বয়ে পরিচালিত হয়। অপরাধের ধরন, প্রমাণ এবং প্রযোজ্য আইনি বিধানের ওপর নির্ভর করে শাস্তি নির্ধারণ করা হয়।

দেশটিতে মাদক পাচার, বিশেষ করে মাদক আমদানি ও বিতরণের মতো গুরুতর অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে, মাদক-সংশ্লিষ্ট সব অপরাধের শাস্তি এক নয়। অপরাধের প্রকৃতি ও প্রযোজ্য আইনের ভিত্তিতে কারাদণ্ড, জরিমানা কিংবা আরও কঠোর শাস্তি দেওয়া হতে পারে।

ইচ্ছাকৃত হত্যার মামলায় কিসাসের বিধান অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া সম্ভব। তবে নির্দিষ্ট আইনি শর্তে নিহত ব্যক্তির উত্তরাধিকারীরা ক্ষমা করলে বা ক্ষতিপূরণ গ্রহণ করলে মামলার পরিণতি পরিবর্তিত হতে পারে।

এ ছাড়া সন্ত্রাসবাদ, নিরাপত্তা বাহিনীর ওপর হামলা এবং গুরুতর সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার মতো অপরাধেও মৃত্যুদণ্ড হতে পারে।

এএফপির ১৮ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়, পাঁচ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনে যোগ দেওয়া, নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার অভিযোগ ছিল।

সৌদি আরবে মৃত্যুদণ্ডের ব্যাপক প্রয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। বিশেষ করে মাদক-সংশ্লিষ্ট অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের প্রবণতা নিয়ে সমালোচনা রয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, মাদক-সংশ্লিষ্ট অপরাধে মৃত্যুদণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংস্থাটি সব ধরনের অপরাধের ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।

ইএসওএইচআরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ১০৮ জনের মধ্যে ৮৩ জনের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ ছিল না। সংস্থাটির মতে, এ পরিসংখ্যান দেশটিতে মৃত্যুদণ্ডের প্রয়োগের ব্যাপকতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

অন্যদিকে সৌদি কর্তৃপক্ষের অবস্থান হলো, মৃত্যুদণ্ড জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় একটি শাস্তি। এএফপির প্রতিবেদনে দেশটির কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, আপিলের সব আইনি সুযোগ শেষ হওয়ার পরই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


রাজশাহীতে পৃথক অভিযানে নারীসহ ১০ মাদক কারবারি গ্রেফতার

 রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ১০ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে আরএমপি বিশেষ মাদকবিরোধী টিম, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশ। অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ছাড়া অভিযানের সময় আরও দুজন পালিয়ে যান।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মতিহার থানা পুলিশের সহায়তায় ধরমপুর নদীর ধার এলাকায় অভিযান চালিয়ে মৃত আলী হোসেনের ছেলে মীর চাঁদ আলীকে (২৬) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। একই অভিযানে মৃত ইছাহাক আলীর ছেলে মোঃ হাবিবের (৩০) ফেলে যাওয়া ৩৮০ গ্রাম গাঁজা ও ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন রাত ৯টার দিকে কাটাখালী থানার শ্যামপুর নগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৫ গ্রাম গাঁজা ও ১ হাজার ১৫০ টাকাসহ মোসা. মেহেরুন নেছাকে (৬০) গ্রেফতার করা হয়।
রাত সোয়া ১টার দিকে রাজপাড়া থানার লক্ষ্মীপুর বাকির মোড় এলাকায় অভিযান চালিয়ে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ মো. সদর আলীর ছেলে মো. রাজিব রহমানকে (৩১) গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশ। এ সময় বদরুল ইসলামের ছেলে বাছিরুল (৩৪) পালিয়ে যান।
এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে দামকুড়া থানা পুলিশ স্থানীয় জনসাধারণের সহায়তায় জোতরাবন এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও ৫১০ টাকাসহ মোসা. শিল্পি বেগমকে (৩৫) গ্রেফতার করে।
এদিকে, সোমবার (১৯ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় হড়গ্রাম চারখুটার মোড় এলাকায় পৃথক অভিযানে ১০পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩৪৯ টাকা সহ চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলো: গোলজারবাগ গুড়িপাড়া গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে মোঃ রাজা (৪২), হড়গ্রাম চারখুটার মোড় গ্রামের মৃত হাসানুজ্জামান সুজনের ছেলে মোঃ জুবায়ের (৩৮), মোল্লাপাড়া গ্রামের নুর আলমের ছেলে মোঃ সেলিম (৪০) এবং রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া গ্রামের মৃত মোস্তাক খান তুষারের ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩২)। গ্রেফতারকৃতদের ব বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%