০৭:২৯ পি.এম
কিশোরগঞ্জের ভৈরব বাজারে ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা এবং স্বার্থ সংরক্ষণের প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ভৈরব বাজার পুরাতন টিন ও দরজা ব্যবসায়ী কমিটি। নবগঠিত এই কমিটির পরিচিতি সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সম্মিলিতভাবে সমাধানের পাশাপাশি বাজারের ব্যবসায়িক পরিবেশকে আরও সুশৃঙ্খল করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভৈরব বাজারের টিনপট্টিতে আয়োজিত পরিচিতি সভায় কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
কমিটির নবনির্বাচিত সভাপতি হাজী আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি জাহিদুল হক জাবেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম সোহাগ এবং সিনিয়র সহ-সভাপতি হাজী মো. রতন মিয়া।
আরও পড়ুন: তাহিরপুরে বাগলী শুল্কস্টেশন সংলগ্ন রঙ্গাছড়া খাল খননের দির্ঘদীন ধরে দাবি ব্যাবসায়ী ও স্থানীয় বাসিন্ধাদের।
সভায় বক্তারা উল্লেখ করেন, ব্যবসা শুধুমাত্র লেনদেনের বিষয় নয়; এটি পারস্পরিক আস্থা, সম্পর্ক এবং সহযোগিতার সঙ্গে জড়িত। তাই ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতে হবে। নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার পাশাপাশি বাজারে একটি সুন্দর, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মো. সরদার মিয়া, হাজী মো. মাহাবুর মিয়া, হাজী মো. জিল্লুর রহমান, মো. হাবিবুর রহমান চৌধুরী এবং হাজী মো. দেলোয়ার হোসেন জাহান। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হাজী মোহাম্মদ আলী সোহাগ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে হাজী মো. আমিন মিয়া।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সোহেল আহমেদ, সহ-কোষাধ্যক্ষ হিসেবে হাজী মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক হিসেবে হাজী মো. জামান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে হাজী মো. আবু কালাম সোহাগ, ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে হাজী মো. মুছা মিয়া, সহ-ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে মো. ইমরান মিয়া, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. আমির হামজা, সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে মো. শাহ আলম মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে মো. নাঈম মিয়া দায়িত্ব পেয়েছেন।
সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজারের বিভিন্ন সমস্যা, ব্যবসায়িক শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: বরিশালে সরকারি নিয়ম তোয়াক্কা করছে না ‘হোটেল এরিনা’ বার: অপ্রাপ্তবয়স্কদের অবাধ প্রবেশ ও লাইসেন্সহীন মদ্যপানের হিড়িক
ব্যবসায়ীদের ঐক্য ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যেই গঠিত এই কমিটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে ১৯ জন দায়িত্বপ্রাপ্ত রয়েছেন। প্রকাশিত কমিটির তালিকায় মোট ৫৯ জন ব্যবসায়ীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
নতুন কমিটি গঠনের মাধ্যমে ভৈরব বাজারের পুরাতন টিন ও দরজা ব্যবসায়ীরা নিজেদের পেশাগত স্বার্থ রক্ষা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরও সংগঠিতভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন