ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

প্রান্তিক কৃষকের সুবিধায় ‘কৃষক কার্ড’ দিচ্ছেন প্রধানমন্ত্রী : এনামুল হক এনাম


প্রান্তিক কৃষকের সুবিধায় ‘কৃষক কার্ড’ দিচ্ছেন প্রধানমন্ত্রী : এনামুল হক এনাম

চট্টগ্রাম, ২৯ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামের প্রান্তিক কৃষকের সুবিধার্থে ‘কৃষক কার্ড’ চালু করেছেন। যেসব কৃষকের নিজস্ব জমি নেই, তারা সড়কের পাশের খালি জায়গা ও অনাবাদি জমিতে শাক-সবজি চাষ করতে পারেন। এ ক্ষেত্রে সরকার তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী এলাকায় আয়োজিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের উদ্যোগে এলাকার ২৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হয়।

আরও পড়ুন: মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার বিকল্প নেই: হেমায়েত হোসেন

এনামুল হক এনাম বলেন, সার নিয়ে গুপ্ত সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ নিয়েও নিষিদ্ধ সংগঠনের কেউ কেউ গুজব ছড়িয়ে উসকানি দেওয়ার চেষ্টা করছে। এসব অপপ্রচারকারীদের সঙ্গে যেন কেউ কোনো ধরনের সম্পর্ক না রাখে। যারা উসকানি ছড়াবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

কৃষকদের কেন্দ্র করে এমন উদ্যোগ গ্রহণ করায় মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদকে সাধুবাদ জানান তিনি।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মাঝে টমেটো, মূলা, কুমড়া, লালশাক ও মরিচের বীজ এবং জনপ্রতি দুই কেজি করে সার দেওয়া হয়েছে। জনপ্রতি মোট ১ হাজার ৯২০ টাকা মূল্যের বীজ ও সার বিতরণ করা হয়।

মাবিলা অ্যান্ড সৈয়দ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম হারুন উর রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন। 

আরও পড়ুন: বরিশাল রেঞ্জ ডিআইজির গলাচিপা থানা পরিদর্শন

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক উদ্ধারের পরও সরবরাহ বন্ধ নয়, মঠবাড়িয়ায় প্রশ্নের মুখে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


মাদক উদ্ধারের পরও সরবরাহ বন্ধ নয়, মঠবাড়িয়ায় প্রশ্নের মুখে অভিযান

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইয়াবা ও গাঁজার পাশাপাশি ক্রিস্টাল মেথ বা ‘আইস’-এর মতো ভয়ংকর মাদকের উপস্থিতি নিয়েও আলোচনা চলছে। শহর থেকে প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত মাদকের কেনাবেচা ও সেবনের অভিযোগে স্থানীয়রা শঙ্কিত। প্রশাসনের অভিযানে বড় পরিমাণে মাদক উদ্ধার হলেও এর সরবরাহ থামছে না। এতে তরুণ ও যুবসমাজ সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মঠবাড়িয়া পৌরসভার ৯টি ওয়ার্ড ও উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক সহজলভ্য হয়ে উঠেছে। অলিগলি পর্যন্ত মাদক পৌঁছে যাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের ভাষ্য, সহজে মাদক পাওয়ার সুযোগ থাকায় তরুণদের একটি অংশ ধীরে ধীরে নেশায় জড়িয়ে পড়ছে। এর ফলে তাদের পড়াশোনা, কর্মজীবন ও পারিবারিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে কেউ কেউ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে বলেও অভিযোগ রয়েছে।

থানা প্রশাসন সূত্রে জানা যায়, গত মে মাসে পৌরসভার আরামবাগ এলাকায় একটি তালাবদ্ধ ঘরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে তারা।

এর পর জুন মাসে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ‘বিএম লাইন পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। এছাড়া বিভিন্ন সময়ের অভিযানে গাঁজা এবং ইয়াবা উদ্ধার করে থানা পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, মাদক উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনায় আইনগত প্রক্রিয়া চললেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা তেমন দেখা যাচ্ছে না। তার দাবি, প্রশাসনের কিছু সদস্যের সঙ্গে মাদক ব্যবসায়ীদের যোগাযোগ রয়েছে এবং তাদের কেউ কেউ মাদক কারবারিদের কাছ থেকে আর্থিক সুবিধা নেন।

নাম প্রকাশ না করার শর্তে মঠবাড়িয়ার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের এক অভিভাবক বলেন, "আমার ছেলে এখানে পড়াশোনা করে। কিন্তু মাদকের ছোবলে এখন তার লেখাপড়া নিয়ে শঙ্কায় আছি। একজন অভিভাবক হিসেবে আমি চাই, মাদক ব্যবসায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।"

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, "অভিভাবকেরা সন্তানকে লেখাপড়া করিয়ে মানুষ করার স্বপ্ন দেখেন। কিন্তু মাদকের সহজলভ্যতায় সেই সন্তান যখন নেশায় জড়িয়ে পড়ে, তখন পরিবারের সব স্বপ্ন ভেঙে যায়। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে অনেক তরুণ পরিবারে অশান্তি সৃষ্টি করছে, বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে। প্রশাসনের কাছে আমাদের দাবি, শুধু মাদকসেবীদের আটক করলেই হবে না। যারা মাদক সরবরাহ করছে এবং এর পেছনে রয়েছে, তাদের চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনতে হবে।"

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, "মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করছি। অলিগলিতে মাদক বিক্রি বন্ধে বিশেষ অভিযান ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রাব্বি বলেন, "আমি এ উপজেলায় অল্প কয়েক দিন হলো দায়িত্ব নিয়েছি। মাদকের বিস্তার রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

এ বিষয়ে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলাল বলেন, "বিগত সরকারের সময়ের তুলনায় কিশোর গ্যাং ও মাদকের বিস্তার অনেকাংশে কমেছে। তবে এখনো যে পরিমাণ মাদক রয়েছে, তার বিরুদ্ধেও আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


সাতক্ষীরায় গাঁজাসহ আটক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় আ. আলিম (৫০) নামে এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আ. আলিমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। এর আগে সকালে গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়া পৌর এলাকার পাকা ব্রিজের মাথায় অভিযান চালিয়ে চার পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়।

আটক আ. আলিম কলারোয়া পৌর এলাকার তুলসীডাঙ্গা গ্রামের বাসিন্দা।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির

জনগণকে সঙ্গে নিয়ে অপরাধ দমনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত পুলিশ হেডকোয়ার্টার্স ত্রৈমাসিক সম্মেলনের শেষ অধিবেশনে সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।

এদিন সকালে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সেখানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এছাড়া, অতিরিক্ত আইজি, সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন সভায়।

আইজিপি বলেন, সব ধরনের অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ঘটনা ঘটার আগেই সে সম্পর্কে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পুলিশ দেশের জন্য, জনগণের কল্যাণে কাজ করছে।

সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান আইজিপি আলী হোসেন ফকির।

সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম এপ্রিল-জুন ২০২৬ কোয়ার্টারে দেশের সার্বিক অপরাধ চিত্র উপস্থাপন করেন।

আলোচ্য সময়ে ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় সভায়। ডাকাতি মামলা, ধর্ষণ মামলার তদন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয় সেখানে। একইসঙ্গে পুলিশ আক্রান্ত মামলার তদারকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। মুলতবি মামলা কমিয়ে সাজার হার বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়। এছাড়া, নিখোঁজ জিডি গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়।

সভায় পিবিআই প্রধান (অতিরিক্ত আইজি) মো. মোস্তফা কামাল, সিআইডি প্রধান (অতিরিক্ত আইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, এটিইউ প্রধান (অতিরিক্ত আইজি) মো.রেজাউল করিম, র‍্যাব মহাপরিচালক (অতিরিক্ত আইজি) মো. আহসান হাবীব পলাশ, এসবি প্রধান (অতিরিক্ত আইজি) সরদার নুরুল আমিন প্রমুখ স্ব স্ব ইউনিট সম্পর্কে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

অনুষ্ঠানে পুলিশ সপ্তাহ ২০২৬ পালনকালে প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৬ জন পুলিশ সদস্যকে আইজি ব্যাজ দেওয়া হয়। তাদেরকে ব্যাজ পরিয়ে দেন আইজিপি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলনা বন্দুক হাতে মহড়া, দুই তরুণের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


খেলনা বন্দুক হাতে মহড়া, দুই তরুণের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

নারায়ণগঞ্জের সিটি পার্কে খেলনা বন্দুক হাতে দুই তরুণের ঘোরাঘুরি ও মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে।

শনিবার (২৯ আগস্ট) আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অভিযোগে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ধারায় মামলাটি করা হয়েছে।

 

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযুক্ত লিমন তোহা (২২) বন্দর বাজার এলাকার কে কে টাওয়ারের পাশের মসুরের বাড়ির ভাড়াটিয়া মো. শামীম আহমেদের ছেলে এবং ইয়াছিন মোল্লা (২৩) বন্দর ফায়ার সার্ভিসের গলির বাসিন্দা মো. স্বপন মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গত ২৮ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে সিটি পার্কের বিভিন্ন এলাকায় দুই তরুণের বন্দুক হাতে ঘোরাঘুরি ও মহড়ার ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশের আইসিটি শাখা প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ভিডিওটির নির্মাতা হিসেবে লিমন তোহা এবং বন্দুক হাতে থাকা তরুণ হিসেবে ইয়াছিন মোল্লাকে শনাক্ত করে।

 

পরে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে ২ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে শটগান ও এসএমজিসদৃশ দুটি প্লাস্টিকের খেলনা অস্ত্র উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, "খেলনা অস্ত্র হলেও জনসমাগমপূর্ণ এলাকায় সেগুলো আসল অস্ত্রের মতো প্রদর্শন করে মহড়া দেওয়া এবং এর মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই।" তিনি আরও বলেন, "পথচারী ও শিশুদের ভয় দেখিয়ে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%