০৬:১৪ পি.এম
বাঁ-হাঁটুর ইনজুরির ফলস্বরূপ শ্রীলংকার বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ।
হাঁটুতে ইনজুরি থাকলেও শ্রীলংকা সফরে টেস্ট সিরিজের দলে বুমরাহকে রাখা হয়েছিল। তবে শ্রীলংকা সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে ফিরার সম্ভাবনা না থাকায় তিনি টেস্ট দল থেকে বাদ পড়লেন।
গেল মাসে ইংল্যান্ড সফরের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-হাঁটুতে চোটগ্রস্ত হন বুমরাহ। হাঁটু ফুলে যাওয়ায় লর্ডসে তৃতীয় ওয়ানডেতে তিনি খেলতে পারেননি।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত গ্রহণযোগ্য
শ্রীলংকা সিরিজের আগে বুমরাহর সুস্থ হয়ে যাবার সম্ভাবনা ছিল। কিন্তু হাঁটুর উন্নতি না হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না।
বিসিসিআই’র একজন কর্মকর্তা বলেন, ‘অতীতে অনেক সময় তাড়াহুড়া করে ক্রিকেটারদের মাঠে ফেরানো হয়েছে। পরে আবার চোট পেয়েছে। আমরা আর এমন ঝুঁকি নিতে চাই না। বিশেষ করে বুমরাহর মতো বোলারের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া ভুল। সামনে ব্যস্ত সূচি রয়েছে। এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর, আগামী বছর বর্ডার-গাভাস্কার ট্রফি রয়েছে। আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করেই মাঠে ফেরাতে চাই।’
শ্রীলংকা সিরিজে বুমরাহর বদলি খুব শিগগিরই ঘোষণা করবে বিসিসিআই।
গল-এ আগামী ১৫ আগস্ট থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে ভারত ও শ্রীলংকা। এরপর ২৩ আগস্ট কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ। বর্তমানে ৯ ম্যাচে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে প্রথম দু’আসরের রানার্স-আপ ভারত।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উন্নীত করবে: জহির উদ্দিন স্বপন
৪ ম্যাচ খেলে শ্রীলংকার সংগ্রহে আছে ৪১.৬৭ শতাংশ পয়েন্ট। টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে লংকানরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন