ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল


রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে বার্ষিক পরিকল্পনা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দলের ভেতর থেকে না বাইরে থেকে রাষ্ট্রপতি হবেন, সে বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি মির্জা ফখরুল। রাষ্ট্রপতি হিসেবে তার নাম শোনা যাচ্ছে এবং তিনি আগ্রহী কি না, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

বার্ষিক পরিকল্পনা সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জি এম সিরাজ, মোশারফ হোসেন ও সুরাইয়া জেরিন রনি, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. রফিকুল মোহামেদ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আবদুল মজিদ প্রামানিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে এক টিকটকার তরুণী নিহত আরও দুই জন আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


নাটোরে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে এক টিকটকার তরুণী নিহত আরও দুই জন আহত

নাটোরে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে এক টিকটকার তরুণী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত ২টার সময় বড়াইগ্রাম উপজেলার আগ্রাণ সুতিরপাড় এলাকায় এই দুঃখজনক ঘটনা স্হান নিয়েছে।

নিহত তরুণীর নাম আফরিন জাহান মেধা (১৯), তিনি বগুড়ার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের মিল্টন হোসেনের প্রিয় কন্যা।

আহতদের মধ্যে একজন হলেন গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বটতলা এলাকার আব্দুল মান্নানের ছেলে মেহেদী হাসান (২১) এবং অন্যজন একই এলাকার আব্দুল জলিলের ছেলে পলক (২০)। তাদের বর্তমানে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ ব্যাপারে জানান, নিহত তরুণীর সাথে আহত দুই যুবকের পরিচয় হয়েছিল টিকটকের মাধ্যমে। এরপর তারা মেসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে গুরুদাসপুরে আসেন। রাতে গুরুদাসপুর থেকে ওই তরুণীসহ তিন জন মোটরসাইকেলে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। তখন অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলে ওই তরুণী নিহত হন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি নিহত তরুণীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের আসার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গবেষণা-উদ্ভাবনের মাধ্যমে কৃষকের আয় বাড়াতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


গবেষণা-উদ্ভাবনের মাধ্যমে কৃষকের আয় বাড়াতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকের আয় বাড়াতে হবে এবং গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করতে হবে। তিনি উল্লেখ করেছেন যে, রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মন্ত্রী বলেন, গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার (২৫ জুলাই) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) ‘৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী আরডিএ উদ্ভাবিত সবুজ প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করেন এবং একটি লটকন গাছের চারা রোপণ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে রাজনীতি নিয়ে আলোচনা বেশি হলেও গবেষণা ও উদ্ভাবনের সাফল্য যথাযথ গুরুত্ব পায় না। অথচ কৃষি ও গ্রামীণ উন্নয়নে গবেষণার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সাফল্য গণমাধ্যমে আরো বেশি তুলে ধরার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, কৃষকের প্রধান সমস্যা শুধু উৎপাদন নয়, উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এ জন্য কৃষিপণ্য সংরক্ষণ, কোল্ড স্টোরেজ সুবিধা ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গবেষণা বাড়াতে হবে। পাশাপাশি এসব খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার প্রয়োজন রয়েছে।

তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক উদ্যোগ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থায় যুক্ত হলে কর্মসংস্থান বাড়বে এবং কৃষকরাও লাভবান হবেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাদেবপুরে পৃথক অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার চোলাইমদ-টাপেন্টাডল ও নগদ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


মহাদেবপুরে পৃথক অভিযানে মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার চোলাইমদ-টাপেন্টাডল ও নগদ টাকা

নওগাঁ মহাদেবপুর থানার পৃথক পৃথক ৩ টি অভিযানে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৯৫ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (জাওয়া), মাদক বিক্রির ১৩,৩০০/- এবং ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়।

মহাদেবপুর থানাধীন মাতাজিহাট পুলিশ তদন্তকেন্দ্রের গতকালের অভিযানে রাইগা ইউনিয়নের আতুরায় অভিযান পরিচালনা করে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। শহীদ (৩৮), পিতা-মোহাম্মদ আলী, সাং-আতুরা, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে গ্রেফতার করা হয়।

মহাদেবপুর থানাধীন উত্তরগ্রাম দোহালী গ্রামে অভিযানে পলাতক আসামি ১। সাধন চন্দ্র মন্ডল (৩৬), পিতা-মৃত নারায়ণ চন্দ্র মন্ডল, ২। শ্যমলী রানী (৩২), স্বামী - শ্রী সাধন চন্দ্র মন্ডল, উভয় গ্রাম-দোহালি শাখারীপাড়া, থানা- মহাদেবপুর, জেলা-নওগাঁদের বসত বাড়ি হতে ১০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ, ৯৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ জাওয়া (ওয়াশ) এবং চোলাই মদ বিক্রয় লব্ধ -১৩,৩০০/- টাকা উদ্ধার পূর্বক পলাতক আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

মহাদেবপুর থানার আরেক অভিযানে কুঞ্জবন হতে ২০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ১। নাহিদ মিয়া (২২), পিতা-মোঃ মুরাদ জামান, সাং-কুঞ্জবন, থানা-মহাদেবপুর, জেলা-নওগাঁকে গ্রেফতার পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ এবং দুইটি মোটরসাইকেল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ এবং দুইটি মোটরসাইকেল জব্দসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাব-১৩, রংপুরের দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২। ২৩ জুলাই ২৬ তারিখ বিকেল ৫.৫৫ ঘটিকায় সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার সদর থানাধীন রামচন্দ্রপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ড দূর্গাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শ্রী শিপুল চন্দ্র মহন্ত'র বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে একটি HERO HONDA PASSION PRO 100 CC মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল থেকে ফেনসিডিল-সমগোত্রীয় ৬৫ বোতল এসকাফ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ১| শ্রী শিপুল চন্দ্র মহন্ত (৩৩), পিতা-মৃত বিন্দাবন চন্দ্র মহন্ত, মাতা-মৃত লিলি রানী মহন্ত, সাং-ছোট দূর্গাপুর, পোষ্ট-তুলসীঘাট, থানা ও জেলা-গাইবান্ধা এবং ২| মোঃ আমিনুল ইসলাম (৩৮), পিতা-মোঃ জহুরুল ইসলাম, মাতা-মোছাঃ খাদিজা বেগম, সাং-ফকিরপাড়া, থানা ও জেলা-গাইবান্ধার নামীয় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

৩। পৃথক অন্য একটি অভিযানে একই দিন সন্ধ্যা ৭.৪৫ ঘটিকায় সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধার আভিযানিক দল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বুনারপাড়া রোড, নাকাইহাট সাকসেস মডেল স্কুলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়। অভিযানের সময় উক্ত স্থানে চেকপোস্ট বসিয়ে Apache RTR 160 CC Motor Cycle মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল থেকে ফেনসিডিল-সমগ্রীয় ১৪৮ বোতল এসকাফ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ১| মোঃ মাহাবুব আলম @ ভুট্টো (৫০), পিতা-মৃত হাসান আলী সরকার, মাতা-মৃত সকিনা বেগম, সাং- মুরারিপুর, পোস্ট- রওশনবাগ, থানা- পলাশবাড়ি, জেলা- গাইবান্ধা’কে গ্রেপ্তার করা হয়।

৪। প্রাথমিকভাবে জানা যায় যে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ সারাদেশে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং বিপুল পরিমাণ মাদক জব্দ করা সম্ভব হয়।

৫। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে র‌্যাবের এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%