ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

জুলাই সনদ অনুসারে সংবিধান সংস্কারের দাবি জামায়াতপন্থী আইনজীবীদের


জুলাই সনদ অনুসারে সংবিধান সংস্কারের দাবি জামায়াতপন্থী আইনজীবীদের

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং এই আদেশের ভিত্তিতে সংবিধান সংস্কারের দাবি জানিয়েছেন জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের নেতারা। বৃহস্পতিবার (২১ জুলাই) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। লিখিত বক্তব্যে তিনি বলেন, সংবিধানে সরাসরি গণ-অভ্যুত্থানের কোনো বিধান না থাকলেও ৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। যখন নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের পথ রুদ্ধ হয়ে যায়, তখন জনগণ গণ-অভ্যুত্থানের মাধ্যমেই তাদের ইচ্ছার প্রতিফলন ঘটায়। এই গণ-অভ্যুত্থান থেকেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের ম্যান্ডেট লাভ করেছে। তিনি আরো বলেন, সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে সুপ্রিম কোর্টের উপদেষ্টা মুলক এখতিয়ার থাকলেও, সরকার বৈধ না অবৈধ, সে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আদালতের নেই। জনগণ যখন কোনো সরকার গঠন করে, সেটিই হয় ওই সরকারের বৈধতা মূল ভিত্তি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের আইনি ভিত্তি নিয়ে শিশির মনির বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশই ছিল সেই নির্বাচনের একমাত্র আইনি ভিত্তি। এই সনদের মাধ্যমেই রাষ্ট্র সংস্কারের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ নির্ধারণ করা হয়েছিল। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশই জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় প্রকাশের একমাত্র আইনগত মাধ্যম। চব্বিশের গণ-অভ্যুত্থানের আইনি দলিল ও বর্তমানে কার্যকর আইন। এই আইন মানার বাধ্যবাধকতা রয়েছে। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপুসহ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটারদের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর বার্তা সালাউদ্দিনের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


ব্যাটারদের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর বার্তা সালাউদ্দিনের

বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হারের জন্য দলের ব্যাটারদের একই ভুলের সমালোচনা করেছেন।

বাংলাদেশের ব্যাটিং ইউনিট ম্যাচের পরিস্থিতি ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে, যার ফলে জিম্বাবুয়ে ম্যাচটিতে দাপট দেখাতে সক্ষম হয়। সালাউদ্দিন জানিয়েছেন যে, ভুল থেকে শিক্ষা নিতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের ব্যাটাররা রয়েছে ব্যর্থতার বৃত্তে।

গতকাল, বুলাওয়েতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সালাউদ্দিন বলেন, ‘আমরা প্রতি ম্যাচ জয়ের জন্য মাঠে নামি। তবে নির্দিষ্ট কিছু বোলারদের বিপক্ষে আমাদের ব্যাটারদের আরও কৌশলগত উন্নতির প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার একই ভুল করে যাচ্ছি। কিন্তু ভুল করার পরেও আমরা শিখছি না। আমাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’

বাংলাদেশ দল প্রায় এক মাসের সফরে জিম্বাবুয়েতে অবস্থান করছে। তবে সেখানকার পরিবেশে মানিয়ে নিতে না পারায় সালাউদ্দিন প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, ‘আমরা এখানে ২০ থেকে ২৫ দিন ধরে আছি। এখানকার পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া খুবই জরুরি। যদি আমরা বলি, আমরা মানিয়ে নিতে পারিনি, তাহলে সেটা ভালো লক্ষণ নয়। ব্যাটারদের যত দ্রুত সম্ভব এই পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া উচিত।’

এবারের সফরে জিম্বাবুয়ের দুই পেসার রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানির বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটাররা হিমশিম খাচ্ছে। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর প্রথম টি-টোয়েন্টিতেও হৃদয়-ইমনরা নিজেদের অসহায়ত্ব প্রদর্শন করেছে। প্রথম ম্যাচে ৪টি করে উইকেট নিয়ে জিম্বাবুয়ের জয়ে বড় অবদানের জন্য দায়ী হয়েছেন এনগারাভা ও মুজারাবানি।

সালাউদ্দিন বলেন, ‘টেস্ট ও ওয়ানডে সিরিজ থেকেই আমরা এনগারাভা ও মুজারাবানিকে ভালোভাবে সামলাতে পারছি না। তারা পুরো সফরের মধ্যে পার্থক্য গড়েছে। এই দুই পেসারকে কিভাবে দেখা হবে, সে ব্যাপারে আমাদের আরও ভালো পরিকল্পনা করা উচিত।’

তিনি আরও বলেন, ‘জিম্বাবুয়ের এই দুই বোলার যথেষ্ট লম্বা। তারা যেকোন উইকেট থেকে অতিরিক্ত বাউন্স আদায় করতে পারে। পরের ম্যাচের আগে আমাদের মূল চিন্তা হওয়া উচিত, এই দুজন পেসারকে কিভাবে সামলানো যায়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইরানে হামলা

যুক্তরাষ্ট্র ‘যুদ্ধাপরাধ’ করেছে : আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:০৬ পি.এম


যুক্তরাষ্ট্র ‘যুদ্ধাপরাধ’ করেছে : আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার অভিযোগ তুলেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের দ্বারা ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা এবং সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি যুক্তরাষ্ট্রের ‘অপরাধমূলক উদ্দেশ্য’ প্রকাশ করে।

আরাগচি টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তার মতে, এসব হামলা আন্তর্জাতিক ফৌজদারি আইনের মৌলিক নীতির আওতায় গুরুতর আন্তর্জাতিক অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ১৯৪৯ সালের চারটি জেনেভা কনভেনশনও এতে অন্তর্ভুক্ত।

তিনি আরো বলেন, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে শাস্তি নিশ্চিত করা প্রত্যেক রাষ্ট্রের দায়িত্ব। মার্কিন কর্মকর্তাদের বক্তব্যকে তিনি ‘অযৌক্তিক বক্তব্য ও শয়তানি হুমকি’ বলে অভিহিত করেছেন।

আরাগচি একইসাথে দাবি করেন, ইরানের জনগণ যখন তাদের স্বাধীনতা, বৈধ অধিকার ও মানবিক মর্যাদার পক্ষে অবস্থান নিয়েছেন, তখন তাদের বিরুদ্ধে এই বৈরিতা প্রদর্শন করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, ‘যারা এসব কর্মকাণ্ডের জন্য দায়ী, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করেছেন—এমন অজুহাত দেখিয়ে আইনি দায় থেকে বাঁচতে পারবেন না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাইদুল ইসলাম ভূরুঙ্গামারী কুড়িগ্রাম

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


কুড়িগ্রামে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার, নগদ টাকা ও সরঞ্জাম জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও রিচার্জের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলাল হোসেন (পিতা: জহুর উদ্দিন) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তিলাই ইউনিয়নের বাসিন্দা আলাল হোসেন ধলডাঙ্গা বাজারে একটি মোবাইল ব্যাংকিং দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ভূরুঙ্গামারী উপজেলা ছাড়াও সীমান্তবর্তী ভারতের কোচবিহার এলাকার বিভিন্ন ব্যক্তির অনলাইন জুয়ার ওয়েবসাইটে অর্থ রিচার্জের ব্যবস্থা করে দিতেন।

গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির পর ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের উপস্থিতিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযানে তার কাছ থেকে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত ৪টি স্মার্টফোন, বেশ কয়েকটি মোবাইল সিম এবং অনলাইন জুয়ার লেনদেনে ব্যবহৃত নগদ ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটার থেকে অনলাইন জুয়া ও ক্যাসিনো-সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার বিষয়টি জানিয়েছে পুলিশ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিন বলেন, "জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।"

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "১৬৬ বছর পর ব্রিটিশ আমলের জুয়া আইন সংস্কার করে নতুন জুয়া আইন-২০২৬ কার্যকর হয়েছে। এই আইনের মাধ্যমে বাংলাদেশ সরকার অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আমরা ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক, চোরাচালান ও জুয়ামুক্ত রাখতে বদ্ধপরিকর। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


পঞ্চগড়ে নানা আয়োজনে জুলাই শহীদ দিবস পালন

পঞ্চগড়ে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে শহরের শের-ই-বাংলা পার্কের জুলাই স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসন সহ সরকারি এবং বেসকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান এই সময় পুস্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা: শুকরিয়া পারভিন। অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলুর সঞ্চালনায় এই সময় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধাসহ বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রীনা পারভীন, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, জুলাই আন্দোলন নতুন বাংলাদেশ গড়ে তোলার এক দৃঢ় প্রত্যয়। তারা জুলাই আন্দোলনে স্মৃতিচারণ করে বলেন, জুলাইকে শুধুই চেতনা হিসেবে দেখা ঠিক নয়। জুলাই চেতনার মাধ্যমে দেশের এগিয়ে নিতে হবে। এরপর জুলাই শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%