ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গাজায় পড়ে আছে মরদেহ, শিশুদের কামড়াচ্ছে ইঁদুর!


গাজায় পড়ে আছে মরদেহ, শিশুদের কামড়াচ্ছে ইঁদুর!

এক সময় ছিল যখন গাজার শিশুরা বিকেল হলেই রাস্তায় নেমে ফুটবল খেলত। পাড়া ছিল হাসির শব্দে মুখরিত। কিন্তু আজ সেই একই রাস্তায় পড়ে আছে ধ্বংস্তুপ। বাতাসে মিশে আছে পোড়া কংক্রিটের দুর্গন্ধ। আর রাত নামলেই শুরু হচ্ছে নতুন এক ভয়। এখন শুধু বোমা নয়, ঘুমন্ত শিশুদের ওপর হামলা করছে ইঁদুর। যুদ্ধবিরতির আট মাস পেরিয়ে গেলেও গাজার মানুষের জীবনে এখনও শান্তি আসেনি।

মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে ১৪ বছরের কারাম এখনো একটি পুরোনো ফুটবল আঁকড়ে ধরে হাঁটে। তার স্বপ্ন ছিল বড় ফুটবলার হওয়ার। প্রতিদিন বন্ধুদের সঙ্গে মাঠে খেলা তার আনন্দের অংশ ছিল। কিন্তু এখন চারপাশে মাঠের ব্যবস্থা নেই, নেই সেই বন্ধুদের কোলাহল। ধ্বংস হয়ে যাওয়া বাড়ি, পুড়ে যাওয়া জমি এবং অনিশ্চিত ভবিষ্যৎ ছাড়া আর কিছুই নেই। সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য।

যুদ্ধবিরতির পর আন্তর্জাতিক অঙ্গনে শান্তির কথা নানা বার বলা হয়েছে। এসেছে নতুন পরিকল্পনা, নতুন বৈঠক ও নতুন প্রতিশ্রুতির খবরও। কিন্তু গাজার মানুষের কাছে বাস্তবতা একেবারেই ভিন্ন। তাদের ভাষায়, কাগজে যুদ্ধ থামলেও বাস্তবে যুদ্ধ এখনো শেষ হয়নি।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার, নতুন প্রশাসন এবং আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা থাকলেও সেগুলোর বেশির ভাগই বাস্তবায়িত হয়নি। বরং ইসরায়েল গাজার বিস্তীর্ণ এলাকায় সামরিক উপস্থিতি বাড়ানোর কাজ করেছে। অন্যদিকে হামাসও অস্ত্র সমর্পণ না করে নিজেদের অবস্থান শক্ত করেছিল। ফলে সাধারণ মানুষ আটকে পড়েছে দুই পক্ষের সংঘাতের মাঝে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখন বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়শিবিরগুলোতে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় ১৯ লাখ মানুষ তাদের ঘর হারিয়েছে। হাজার হাজার পরিবার এখনও অস্থায়ী তাঁবুর মধ্যে গাদাগাদি করে বসবাস করছে। সেখানে পর্যাপ্ত বিশুদ্ধ পানি নেই। স্বাস্থ্যকর পরিবেশও নেই। গরমে দম বন্ধ হয়ে আসে এবং চারপাশে ময়লা জমে থাকে। দুর্গন্ধে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে।

এর সঙ্গে যোগ হয়েছে নতুন আতঙ্ক। ইঁদুর, তেলাপোকা এবং অন্যান্য প্রাণী সহজেই তাঁবুর কাপড় কেটে ভেতরে ঢুকে পড়ছে। মানবিক সহায়তা সংস্থাগুলোর কর্মীরা জানিয়েছেন, অনেক শিশুকে ঘুমন্ত অবস্থায় কামড়িয়েছে ইঁদুর। বহু পরিবার রাতভর জেগে থাকে তাদের সন্তানদের নিরাপদ রাখার জন্য। অনেকেই খাবার ইঁদুরের হাত থেকে বাঁচাতে তাঁবুর ছাদে ঝুলিয়ে রাখছেন।

এছাড়া, নির্মম বাস্তবতা হলো, বহু এলাকায় এখনও ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে মরদেহ। অনেক পরিবার জানে না তাদের স্বজন জীবিত নাকি মৃত। সময়ের সঙ্গে সঙ্গে দুর্গন্ধ বাড়ছে। রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও প্রতিদিন বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ অনুযায়ী, ত্রাণ পৌঁছাতে নানা বাধা থাকায় পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বিশুদ্ধ পানি, ওষুধ এবং প্রয়োজনীয় সরঞ্জামের সংকট কাটেনি। ফলে যুদ্ধবিরতির বহু মাস পরেও গাজার মানুষের কাছে শান্তি এখনও শুধু একটি শব্দ। বাস্তবে, তাদের প্রতিটি সকাল নতুন অনিশ্চয়তা, নতুন ভয় এবং বেঁচে থাকার কঠিন লড়াই নিয়ে শুরু হয়।

আরও পড়ুন: কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইনজুরি নিয়ে স্বস্তির খবর দিলেন এমবাপ্পে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


ইনজুরি নিয়ে স্বস্তির খবর দিলেন এমবাপ্পে

গত রাতের ফিফা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে ২-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তিনি ম্যাচের ৬০ মিনিটে একটি গোল করেন। এরপর ৬৬ মিনিটে ফরাসিদের হয়ে দ্বিতীয় ও শেষ গোল করেন উসমান দেম্বেলে।

তবে ম্যাচে ৭৭ মিনিটে এমবাপ্পে মাঠ ছাড়েন। যথা সময়ে তাঁর এই বিদায়ে ফরাসি দলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। কিন্তু ম্যাচ শেষে এমবাপ্পে ইনজুরি প্রসঙ্গে স্বস্তির খবর দিয়েছেন। তিনি জানান, চোটের ব্যাপারে চিন্তা করার কিছু নেই এবং তিনি ভালো ও সুস্থ আছেন।

ম্যান অব দা ম্যাচের পুরস্কার নেওয়ার সময় ২৭ বছর বয়সী এমবাপ্পে বলেন, ‘আমার পায়ের গোড়ালিতে সামান্য চোট আছে। কিন্তু আমি ভালো আছি, পুরোপুরি ঠিক আছি। ম্যাচের বাকি সময়টা খেলার জন্য (জাঁ-ফিলিপ) মাতেতা আরও ভালো অবস্থানে ছিল। ঐ মুহূর্তের জন্য আমার চেয়ে আরও ভালো অবস্থায় ছিল সে।’

আজ রাতে বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। এই ম্যাচের জয়ী দল ১৪ জুলাই ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে লড়াই করবে।

সেমিফাইনালের ম্যাচ সম্পর্কে এমবাপ্পে বলেন, ‘দল সেমিফাইনালে ওঠায় আমরা আনন্দিত। আমাদের সামনে এখনো অনেক পথ বাকি। আমরা জানি, সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে ৩৩ বস্তা সার ও দুটি নৌকা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


টেকনাফে ৩৩ বস্তা সার ও দুটি নৌকা জব্দ

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে ৩৩ বস্তা সার এবং দুটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

বিজিবি সূত্র জানায়, দমদমিয়া বিওপি’র আভিযানিক দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ অভিযানে মিয়ানমারে পাচারের সময় মালিকবিহীন অবস্থায় ৩৩ বস্তা সার ও দুটি কাঠের নৌকা জব্দ করা হয়।

প্রথম অভিযানটি গেল রাতে টেকনাফের জাদিমুড়া এলাকায় পরিচালনা করা হয়। এ সময় নাফ নদীর কিনারায় কাঠের নৌকাসহ মালিকবিহীন অবস্থায় ১০ বস্তা সার জব্দ করা হয়। তবে পরে শুক্রবার ভোরে ওমরখাল সংলগ্ন নাফ নদের তীরবর্তী কেওড়া বাগানে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের সময় হস্তচালিত কাঠের নৌকাসহ মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় আরও ২৩ বস্তা সার জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা পণ্য এবং নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনার হাওরাঞ্চলে কৃষি প্রণোদনার তালিকায় অনিয়মের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


নেত্রকোনার হাওরাঞ্চলে কৃষি প্রণোদনার তালিকায় অনিয়মের অভিযোগ

নেত্রকোনায় বোরো মৌসুমে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ফসলহানির শিকার কৃষকদের জন্য সরকারের দেওয়া কৃষি প্রণোদনার তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে।কলমাকান্দাসহ জেলার হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলায় এই অভিযোগের কারণে কৃষকরা মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তারা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন। এ অভিযোগের পর কলমাকান্দা উপজেলার এক কৃষি উপসহকারীর স্ত্রীর নাম প্রণোদনার তালিকায় থাকার বিষয়টি জানা গেছে, ফলে তাকে বদলি করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিনের অপরিকল্পিত বাঁধ ব্যবস্থাপনা, অতিবৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে চলতি বোরো মৌসুমে জেলার হাওরাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকার ধানখেত পানিতে তলিয়ে যায়। এ কারণে অনেক কৃষক একটি ধানও ঘরে তুলতে পারেননি। কৃষি বিভাগের তথ্যমতে, জেলার হাওরাঞ্চলসহ নিম্নাঞ্চলের ১৬ হাজার ৮৭৭ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭৭ হাজার ৩৬৩ জন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে সরকার চাল ও আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেয়। সে অনুযায়ী, স্থানীয় প্রশাসন প্রণোদনার তালিকা প্রস্তুত করে। তবে তালিকা প্রকাশের পর বিভিন্ন উপজেলায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে স্বজনপ্রীতি, একই পরিবারের একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্তি এবং কৃষি কর্মকর্তাদের স্বজনদের নাম তালিকায় থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে একের পর এক অভিযোগ জমা পড়ে। বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালন করেন কৃষকরা। কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকরা গণস্বাক্ষরসহ ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা নূর খান ও শাহিনুর আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর তদন্ত কমিটিও গঠন করা হয়। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন কার্যালয়ে গিয়ে অভিযুক্ত কর্মকর্তাদের পাওয়া যায়নি। তবে পরে অভিযুক্ত শাহিনুর আলম প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে যাতায়াত ব্যয় দেওয়ার প্রস্তাব দেন বলে প্রতিবেদকের অভিযোগ রয়েছে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম জানান, উপজেলায় প্রণোদনার তালিকা নিয়ে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর তদন্ত চলছে, তিনি জানিয়েছেন, উপজেলায় ৮ হাজার ২৩৩ জনের মধ্যে ৬ হাজার ২৩৩ জন কৃষক প্রণোদনা পেয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৪০ হাজার ৯১৩ জন ক্ষতিগ্রস্ত কৃষক মানবিক সহায়তা পেয়েছেন। এদিকে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নজরে এলে কৃষি অধিদপ্তর অভিযুক্ত শাহিনুর আলমকে জামালপুরের দেওয়ানগঞ্জে বদলি করে। অপর অভিযুক্ত নূর খানকে অন্য একটি ইউনিয়নে দায়িত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

টানা কয়েকদিনের অতিভারি বর্ষণের পর বান্দরবানে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি পেতে শুরু করেছে। জেলার নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করেছে। শুক্রবার(১০ জুলাই) বিকালে দেখা গেছে, জেলা শহরের মেম্বারপাড়া, বালাঘাটা, কালাঘাটা, ইসলামপুর, হাফেজঘোনা, ক্যাচিংঘাটাসহ বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।

তবে আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো ক্ষতিগ্রস্তরা অবস্থান করছেন। জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানিয়েছেন, সরকারি প্রাথমিকভাবে জেলার বন্যা দুর্গতদের জন্য ৪০০ মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে জেলার ২২০টি আশ্রয়কেন্দ্রে অবস্থা নেওয়া বাসিন্দাদের মধ্যে প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।

এদিকে সকালে সাংসদ সদস্য সাচিং প্রু জেরী জেলা সদরের কয়েকটি আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) বান্দরবানের সাঙ্গু অববাহিকায় ১১৫ মিলিমিটার, লামায় মাতামুহুরী অববাহিকায় ১৩৭ দশমিক ৫ মিলিমিটার এবং নাইক্ষ্যংছড়ির বাঁকখালি অববাহিকায় ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টিপাত হওয়ায় সাঙ্গু ও মাতামুহুরী এবং নাইক্ষ্যংছড়ির বাঁকখালি নদীতে পানি কমতে শুরু করেছে। এর ফলে লামা পৌর এলাকার প্রধান বাজার, চেয়ারম্যান পাড়া ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।

থানচি থেকে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উপজেলার বলিপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় এখনও পানি রয়ে গেছে। বান্দরবান-রোয়াংছড়ি সড়কের ময়নাতলী এলাকায় ডুবে যাওয়া বেইলী ব্রীজ থেকে এখনও পানি নামেনি। অন্যদিকে রুমা উপজেলার কয়েকটি বেইলী ব্রিজ এখনো পানির নিচে থাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%