ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোনার হাওরাঞ্চলে কৃষি প্রণোদনার তালিকায় অনিয়মের অভিযোগ


নেত্রকোনার হাওরাঞ্চলে কৃষি প্রণোদনার তালিকায় অনিয়মের অভিযোগ

নেত্রকোনায় বোরো মৌসুমে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ফসলহানির শিকার কৃষকদের জন্য সরকারের দেওয়া কৃষি প্রণোদনার তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে।কলমাকান্দাসহ জেলার হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলায় এই অভিযোগের কারণে কৃষকরা মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তারা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন। এ অভিযোগের পর কলমাকান্দা উপজেলার এক কৃষি উপসহকারীর স্ত্রীর নাম প্রণোদনার তালিকায় থাকার বিষয়টি জানা গেছে, ফলে তাকে বদলি করা হয়েছে। জানা গেছে, দীর্ঘদিনের অপরিকল্পিত বাঁধ ব্যবস্থাপনা, অতিবৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে চলতি বোরো মৌসুমে জেলার হাওরাঞ্চলসহ বিস্তীর্ণ এলাকার ধানখেত পানিতে তলিয়ে যায়। এ কারণে অনেক কৃষক একটি ধানও ঘরে তুলতে পারেননি। কৃষি বিভাগের তথ্যমতে, জেলার হাওরাঞ্চলসহ নিম্নাঞ্চলের ১৬ হাজার ৮৭৭ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭৭ হাজার ৩৬৩ জন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে সরকার চাল ও আর্থিক সহায়তা প্রদানের উদ্যোগ নেয়। সে অনুযায়ী, স্থানীয় প্রশাসন প্রণোদনার তালিকা প্রস্তুত করে। তবে তালিকা প্রকাশের পর বিভিন্ন উপজেলায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে স্বজনপ্রীতি, একই পরিবারের একাধিক সদস্যের নাম অন্তর্ভুক্তি এবং কৃষি কর্মকর্তাদের স্বজনদের নাম তালিকায় থাকার অভিযোগ ওঠে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে একের পর এক অভিযোগ জমা পড়ে। বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও পালন করেন কৃষকরা। কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকরা গণস্বাক্ষরসহ ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা নূর খান ও শাহিনুর আলমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর তদন্ত কমিটিও গঠন করা হয়। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন কার্যালয়ে গিয়ে অভিযুক্ত কর্মকর্তাদের পাওয়া যায়নি। তবে পরে অভিযুক্ত শাহিনুর আলম প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে যাতায়াত ব্যয় দেওয়ার প্রস্তাব দেন বলে প্রতিবেদকের অভিযোগ রয়েছে। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম জানান, উপজেলায় প্রণোদনার তালিকা নিয়ে অসংখ্য অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলোর তদন্ত চলছে, তিনি জানিয়েছেন, উপজেলায় ৮ হাজার ২৩৩ জনের মধ্যে ৬ হাজার ২৩৩ জন কৃষক প্রণোদনা পেয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৪০ হাজার ৯১৩ জন ক্ষতিগ্রস্ত কৃষক মানবিক সহায়তা পেয়েছেন। এদিকে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নজরে এলে কৃষি অধিদপ্তর অভিযুক্ত শাহিনুর আলমকে জামালপুরের দেওয়ানগঞ্জে বদলি করে। অপর অভিযুক্ত নূর খানকে অন্য একটি ইউনিয়নে দায়িত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

টানা কয়েকদিনের অতিভারি বর্ষণের পর বান্দরবানে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি পেতে শুরু করেছে। জেলার নিম্নাঞ্চলের পানি নামতে শুরু করেছে। শুক্রবার(১০ জুলাই) বিকালে দেখা গেছে, জেলা শহরের মেম্বারপাড়া, বালাঘাটা, কালাঘাটা, ইসলামপুর, হাফেজঘোনা, ক্যাচিংঘাটাসহ বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।

তবে আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো ক্ষতিগ্রস্তরা অবস্থান করছেন। জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানিয়েছেন, সরকারি প্রাথমিকভাবে জেলার বন্যা দুর্গতদের জন্য ৪০০ মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে জেলার ২২০টি আশ্রয়কেন্দ্রে অবস্থা নেওয়া বাসিন্দাদের মধ্যে প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবির পক্ষ থেকে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে।

এদিকে সকালে সাংসদ সদস্য সাচিং প্রু জেরী জেলা সদরের কয়েকটি আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্তদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছেন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত) বান্দরবানের সাঙ্গু অববাহিকায় ১১৫ মিলিমিটার, লামায় মাতামুহুরী অববাহিকায় ১৩৭ দশমিক ৫ মিলিমিটার এবং নাইক্ষ্যংছড়ির বাঁকখালি অববাহিকায় ২০৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সকাল থেকে থেমে থেমে হালকা বৃষ্টিপাত হওয়ায় সাঙ্গু ও মাতামুহুরী এবং নাইক্ষ্যংছড়ির বাঁকখালি নদীতে পানি কমতে শুরু করেছে। এর ফলে লামা পৌর এলাকার প্রধান বাজার, চেয়ারম্যান পাড়া ও নাইক্ষ্যংছড়ির বিভিন্ন নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে।

থানচি থেকে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, সেখানে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উপজেলার বলিপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় এখনও পানি রয়ে গেছে। বান্দরবান-রোয়াংছড়ি সড়কের ময়নাতলী এলাকায় ডুবে যাওয়া বেইলী ব্রীজ থেকে এখনও পানি নামেনি। অন্যদিকে রুমা উপজেলার কয়েকটি বেইলী ব্রিজ এখনো পানির নিচে থাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলজিয়ামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে স্পেন: দে লা ফুয়েন্তে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


বেলজিয়ামের বিরুদ্ধে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখে স্পেন: দে লা ফুয়েন্তে

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হচ্ছে স্পেন। এই কঠিন ম্যাচের আগে স্প্যানিশ শিবির বেশ সতর্ক অবস্থানে রয়েছে। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে মনে করেন, চলতি টুর্নামেন্টে এটি তাদের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা বলে বিবেচিত হচ্ছে।

স্পেনের কোচ বলেন, ‘আগামীকালের ম্যাচটি টুর্নামেন্টে আমাদের খেলা সবচেয়ে কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’ বেলজিয়ামের অভিজ্ঞ স্কোয়াডের প্রশংসা করে তিনি আরও জানান যে, তাদের দলে ইউরোপের বড় বড় ক্লাবে খেলা ফুটবলাররা রয়েছেন। এই ফুটবলাররা বড় ম্যাচের চাপ মোকাবিলায় অভ্যস্ত।

চলতি বিশ্বকাপে স্পেন দুর্দান্ত ছন্দে রয়েছে এবং তারা কোনো গোল হজম না করে শেষ আটে গেছে। শেষ ষোলোতে অনুষ্ঠিত লড়াইয়ে পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে দে লা ফুয়েন্তের দল। বলের দখল, শক্তিশালী রক্ষণ এবং ধারালো আক্রমণের নিয়ে স্পেন এখন এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল।

বেলজিয়ামকে নিয়ে স্পেন কোচ বলেন, ‘ওরা অত্যন্ত শক্তিশালী একটি দল। তাদের খেলোয়াড়রা ম্যাচ জিততে অভ্যস্ত। তাই এটিকে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।’

লস অ্যাঞ্জেলেসের এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে। তবে দে লা ফুয়েন্তে এখনই ফ্রান্স নিয়ে চিন্তিত নন। তিনি স্পষ্টভাবে বলেন, ‘বিশ্বাস করুন, আমরা এখন শুধুই বেলজিয়াম ম্যাচ নিয়ে ভাবছি।’

স্পেনের আক্রমণভাগের মূল ভরসা বার্সেলোনার তরুণ লামিন ইয়ামাল এবং টুর্নামেন্টে ৪ গোল করা মিকেল ওয়ারজাবাল। ইয়ামাল এবার গোল না পেলেও তার ওপর কোচের পূর্ণ আস্থা রয়েছে।

দে লা ফুয়েন্তে বলেন, ‘ইয়ামাল দিন দিন আরও পরিণত হচ্ছে। পর্তুগালের বিপক্ষে ও রক্ষণেও দারুণ খেলেছে। আক্রমণভাগেও ও নিজের সেরাটা দিতে প্রস্তুত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে মাদকের কড়াল গ্রাসে যুবসমাজ প্রশাসনের অভিযানে এক মাসে ৪৫ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

​জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


সিরাজগঞ্জে মাদকের কড়াল গ্রাসে যুবসমাজ প্রশাসনের অভিযানে এক মাসে ৪৫ জন আটক

সিরাজগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিষাক্ত থাবা ভয়াবহ রূপ ধারণ করেছে। ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার মতো মারাত্মক সব মরণ নেশার ব্ল্যাকহোলে হারিয়ে যাচ্ছে তরুণ প্রজন্ম। মাদকের এই বিষাক্ত কালো ধোঁয়া যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিপন্ন করে তুলছে একের পর এক পরিবারকে। বিশেষ করে মরণনেশা ইয়াবা সেবনের ফলে মাদকাসক্ত যুবকদের পরিবারগুলো মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।

অনুসন্ধানে জানা গেছে, সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫টি ওয়ার্ডেই মাদকের কেনাবেচা আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুধু পৌর এলাকাই নয়, মাদক ব্যবসায়ীদের সিন্ডিকেট এখন জাল বিছিয়েছে সদর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলেও। উপজেলার রতনকান্দি বাগবাটী ছোনগাছা খোকশাবাড়ি বহুলী শিয়ালকোল কালিয়াহরিপুর ও সয়দাবাদ ইউনিয়নের আনাচে-কানাচে দেদারসে বিক্রি হচ্ছে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা। সহজলভ্যতার কারণে দিন দিন মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলেছে, যার বড় একটা অংশই তরুণ ও যুবসমাজ।

সুত্রে জানা যায়, শহরতলীর কতিপয় পবিত্র স্থানের আনাচে কানাচে চলন্ত মোটরসাইকেল ও ঘাপটিমারা থাকা যুবকেরে মাদক হাত বদল হয়। সয়াধানগড়া শহীদগঞ্জ ও শাহেদনগর সিমান্তবর্তি, কাঠের পুল, পুটিয়াবাড়ি, মাহমুদপুর রেলকলোনী সয়াগোবিন্দ, স্পিনিং এন্ড কটন মিল, নয়াচর ফুলবাড়ি জানপুর ব্যাংকপাড়া ছোনগাছা ফুলকোচা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগবাটী পুনর্বাসন পিপুলবাড়িয়া, খোকশাবাড়ি ব্রাক্ষমবয়ড়া রতনকান্দির চিলগাছা ও কুড়ালিয়া কালিয়াহরিপুুরের পুনর্বাসন সয়দাবাদ পুনর্বাসনসহ ভ্রাম্যমান মাদক কারবারির দুরত্ব বেড়ে চলেছে।

মাদকের এই ভয়াবহ আগ্রাসন রোধে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। যুবসমাজকে রক্ষা করতে এবং মাদকের চেইন ভেঙে দিতে ইতিমধ্যেই তারা মাঠে নেমেছেন। রাজনৈতিক মহলের পক্ষ থেকে মাদক প্রতিরোধে জিরো টলারেন্স ঘোষণা করে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। মাদক ব্যবসায়ী ও পৃষ্ঠপোষকদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট করার ডাক দিয়েছেন নেতৃবৃন্দ।

রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসন মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে। সদর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের সুনির্দিষ্ট অভিযোগে অনেককে হাতেনাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ জেলহাজতে প্রেরণ করা হচ্ছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান- এর সরাসরি নেতৃত্বে শহর, শহরতলী এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে দিনরাত মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই সাঁড়াশি অভিযানের ফলে অনেক চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারী ইতিমধ্যে আইনের আওতায় এসেছে এবং এই কার্যক্রম বর্তমানেও অব্যাহত রয়েছে।

মাদকবিরোধী এই অভিযান সম্পর্কে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন:
"মাদকের সাথে কোনো আপোস নেই। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের পরিচয় শুধুই তারা অপরাধী। এদের পক্ষে সমাজের কোনো স্তর থেকেই কোনো ধরনের তদবির বা সুপারিশ মেনে নেওয়া হবে না। যুবসমাজকে রক্ষায় এবং সিরাজগঞ্জকে মাদকমুক্ত করতে আমাদের এই সাঁড়াশি অভিযান আরও বেগবান করা হবে। তিনি বলেন - মাদক কারবাদি ও সেবনকারি মিলে ১ মাসে ৪৫ জনকে আটক করা হয়েছে।


স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে তারা মনে করেন, কেবল পুলিশি অভিযান দিয়ে মাদক পুরোপুরি নির্মূল সম্ভব নয়। এর জন্য পারিবারিক সচেতনতা, সামাজিক প্রতিরোধ এবং যুবসমাজের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করা জরুরি। সিরাজগঞ্জকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে প্রশাসন, রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


নওগাঁয় কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

 নওগাঁর রাণীনগরের পারইল মাঝিপাড়া গ্রামে অভিযান চালিয়ে আজ এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি।

শুক্রবার দুপুরে উপজেলার রায়হান মাঝি লিটনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ জানায়, উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই গ্রামের রায়হান মাঝি লিটনের বাড়িতে অভিযান চালায়। এই অভিযানে তার বাড়ি তল্লাশি করে একটি ঘরের খাটের নিচ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মূল্যবান এই মূর্তিটি কষ্টি পাথরের, যার ওজন প্রায় ৯ কেজি।

রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বাসস’কে জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূর্তি বেচাকেনা চক্রের সদস্যরা পালিয়ে গেছে। পরে পুলিশ মূর্তিটি উদ্ধার করে বিকেলে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%