০৭:১৮ পি.এম
মধ্য আষাঢ় পেরিয়ে বর্ষা মৌসুমের বর্ষণে বরিশালের জনজীবনে একটি ছন্দপতন ঘটে যাচ্ছে। মঙ্গলবার, ৭ জুলাই সকালে ৬টার পূর্ববর্তি ২৪ ঘন্টায় প্রায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার পর দিনভর সূর্যের দেখা মেলেনি। সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে আবারো প্রায় ১০ মিলি বৃষ্টিপাত ঘটেছে।
এদিকে, বরিশাল সহ উপক’লবর্তি সবগুলো নদী বন্দরের জন্য ২নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে, ফলে অনধিক ৬৫ ফুট দৈর্ঘ্যের যাত্রীবাহী নৌযানের চলাচল বন্ধ রয়েছে। এমনকি দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৬০-৮০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ।
এছাড়া, বরিশাল সহ কয়েকটি অঞ্চলে মঙ্গলবার দুপুর ৩টা থেকে পরবর্তি ৪৮ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। তবে ১১ জুলাইয়ের পরে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা হ্রাস পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত
গ্রীষ্ম পেরিয়ে চলতি বর্ষা মৌসুমেও বরিশালে বৃষ্টিপাতের উল্লেখযোগ্য ঘাটতির মধ্যে চলতি মাসের প্রথম সপ্তাহে প্রায় ১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত জুন মাসেও বরিশালে বৃষ্টিপাতের ঘাটতি ছিল প্রায় ৪৩ ভাগ, আর মে মাসে ঘাটতির পরিমাণ ছিল ৪৯ ভাগের কাছাকাছি। কিন্তু এপ্রিল মাসে স্বাভাবিকের তুলনায় ৬৯ ভাগ বেশী বৃষ্টিপাত হলেও মার্চে তা ছিল ৪৯% কম।
চলতি মাসেও বরিশালে স্বাভাবিক বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়া বিভাগ ইতিবাচক খবর দিয়েছে, তবে মাসের প্রথম ৭ দিনে প্রায় দেড়শ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
অনাবৃষ্টি এবং অতিবৃষ্টির কারণে লাগাতাল বর্ষণের ফলে বরিশাল সহ সন্নিহিত এলাকায় কৃষকগণ আমন বীজতলা তৈরীতে বিভিন্ন বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। চলতি খরিপ-২ মৌসুমে বরিশাল কৃষি অঞ্চলের প্রায় ৯ লাখ হেক্টরে আমন আবাদের মাধ্যমে ২৪ লাখ টন চাল উৎপাদনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। কিন্তু অনাবৃষ্টির পর অতিবর্ষণের কারণে আমন বীজতলা তৈরিতে নানা সংকট দেখা দিয়েছে।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন