ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পঞ্চগড়ে কাঁঠাল পাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বৃদ্ধ


পঞ্চগড়ে কাঁঠাল পাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত বৃদ্ধ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কাঁঠালগাছের পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬০ বছর বয়সী কাজীম উদ্দীন ওরফে খাজা নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার (৭ জুলাই) দুপুরের সময় উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী এলাকায় দেবীগঞ্জ-ভাউলাগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাজীম উদ্দীন টেপ্রীগঞ্জ ইউনিয়নের বাবুরহাট এলাকার মৃত নদেশ তালুকদারের পুত্র ছিলেন। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে ছাগলের জন্য কাঁঠালগাছের পাতা সংগ্রহ করতে কাজীম উদ্দীন একটি আমগাছে ওঠেন। সেখানে থেকে তিনি বাঁশের লাঠি দিয়ে পাশের কাঁঠাল গাছের পাতা পাড়ার চেষ্টা শুরু করেন।

এসময়, বাঁশের লাঠিটি গাছের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে এবং তিনি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

এ বিষয়ে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনার কারণে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু: জামায়াতের আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


চীন বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু: জামায়াতের আমির

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামী প্রধান ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১১টার সময় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরে বলেন, জনসাধারণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

গত বৈঠকে, তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর (বিসিএমইসি), বাংলাদেশে চীনের বিনিয়োগ, এবং রোহিঙ্গা প্রত্যাবর্তনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে একযোগে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

এছাড়াও বৈঠকে, ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রত সমাধান এবং মিয়ানমারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনে চীন সরকারের সহযোগিতা কামনা করেন। আলোচনা চলাকালে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর, বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে দেশটির দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন। অন্যদিকে, ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
তদন্ত কমিটি গঠন

বগুড়ায় শিক্ষার্থীদরে শারীরিক নির্যাতনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


বগুড়ায় শিক্ষার্থীদরে শারীরিক নির্যাতনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

বগুড়ার কাহালু মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তারের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের বেত দিয়ে প্রহার করার, শারীরিক ও মানসিক নির্যাতন করার অভিযোগ উঠেছে।

এই ঘটনায় মঙ্গলবার (৭ জুলাই) বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। এদিকে ঘটনার তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বেত দিয়ে প্রহার ও শারীরিক ও মানসিক নির্যাতনে লিপ্ত ছিলেন। এরই মধ্যে শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের দেওয়া পড়ার উত্তর শিক্ষার্থীরা যথাযথভাবে দিলেও সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় পঞ্চম শ্রেণির পাঁচজন শিক্ষার্থীকে প্রধান শিক্ষক বেত দিয়ে প্রহার করেন। তাতে শিক্ষার্থীদের শরীরে প্রহারের চিহ্ন ফুটে ওঠে। প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানের জন্য তাৎক্ষণিকভাবে শিক্ষার্থীদের মধ্যে রাজকুমার (১০) ও সুমনকে (১১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার বলেছেন, 'বিদ্যালয়ের শৃঙ্খলা ও পড়ালেখার মান ঠিক রাখতে অনেক সময় শিক্ষার্থীদের শাসন করতে হয়।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানম জানিয়েছেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
লাল কার্ড ইস্যু

ট্রাম্পের হস্তক্ষেপ ও ফিফার ক্ষমা: তবে কি ‘বলির পাঁঠা’ হলেন বালোগান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


ট্রাম্পের হস্তক্ষেপ ও ফিফার ক্ষমা: তবে কি ‘বলির পাঁঠা’ হলেন বালোগান

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে বিদায় নিয়েছে। তবে মাঠের হারের চেয়ে বড় হয়ে উঠেছে স্ট্রাইকার ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিলের নজিরবিহীন বিতর্ক।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়া বালোগানকে খেলাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফাপ্রধান জান্নি ইনফান্তিনোকে ফোন করেন, যার ফলে ফিফা নিষেধাজ্ঞা স্থগিত করে। কিন্তু ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত এই সিদ্ধান্তের পর মাঠে গিয়ে তিনি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে পারফরম্যান্স উপহার দিয়েছেন। মোনাকোর এই তারকা স্ট্রাইকার ম্যাচ শেষে বিদায়ের গ্লানি এবং তীব্র সমালোচনার মুখে পড়ে বলেছেন, এই অতিরিক্ত ক্ষমা বা আইনি মারপ্যাঁচ আসলে তার নিজের ওপর মানসিক চাপ বৃদ্ধি করেছে।

বিতর্ক প্রসঙ্গে বালোগান বলেন, “যখন এই ধরনের কোনো সিদ্ধান্ত উল্টে দেওয়া হয়, তখন বিতর্ক হওয়াটাই স্বাভাবিক।” বিখ্যাত খেলোয়াড় হিসেবে মাঠে দায়িত্ব পালন করা তার মূল কাজ ছিল। তিনি জানিয়েছেন, লাল কার্ড পাওয়ার পর তিনি শাস্তি মেনে নিয়েছেন, তেমনি খেলার অনুমতি পাওয়ার পর তা গ্রহণ করেছেন। তবে পুরো প্রক্রিয়ার পেছনে কোনো রাজনৈতিক বা অভ্যন্তরীণ প্রভাব ছিল কি না, তা নিয়ে তার কোনো মাথাব্যথা ছিল না। মাঠের খেলায় দেখা গেছে, টুর্নামেন্টে দুর্দান্ত খেলা এই ফরোয়ার্ড বেলজিয়ামের বিরুদ্ধে সম্পূর্ণ নিষ্ক্রিয় ও নিষ্প্রভ ছিলেন।

ম্যাচ শেষে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া মার্কিন স্ট্রাইকারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, “ম্যাচ শেষে বালোগান ব্যক্তিগতভাবে আমার সঙ্গে দেখা করতে এসেছিল।” গার্সিয়া বলেছেন, এই বিতর্কের পেছনে বালোগানের কোনো দোষ নেই এবং তাকে বলির পাঁঠা বানানো মোটেও উচিত নয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে রাজনৈতিক আবহ ও ঘৃণা ছড়ানোর তীব্র সমালোচনা করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফেডারেশন নিয়ম মেনে তাদের খেলোয়াড়কে দলে পাওয়ার চেষ্টা করেছে। ফিফা যখন তাকে খেলার অনুমতি দেয়, তখন কোচ হিসেবে তাকে খেলানোই তার দায়িত্ব। এতে রাজনীতি, অনৈতিকতা বা সততা নিয়ে এত আলোচনা হতাশাজনক। পচেত্তিনো অকপটে স্বীকার করেছেন, মাঠের বাইরে কী ঘটেছে তার জন্য নয়, বরং বেলজিয়ামের বিপক্ষে তারা স্রেফ দল হিসেবে বাজে খেলেছেন বলেই বিশ্বকাপ থেকে তারা বাদ পড়েছেন।

সূত্র: মার্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে বার্ষিক তরল দুধ উৎপাদনের সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার মেট্রিক টন, এবং বার্ষিক তরল দুধের চাহিদা ১ কোটি ৬২ লাখ ৩৩ হাজার মেট্রিক টন (২০২৪-২৫ অর্থবছর) বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. আবুল কালাম (কুমিল্লা-৯)-এর তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের জনগণকে চাহিদা অনুযায়ী খাঁটি, নিরাপদ ও মানসম্মত দুধ সরবরাহ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি জানান, প্রাণিজাত পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং নিরাপদ খাদ্য সরবরাহের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বীকৃত (আইএসও সনদপ্রাপ্ত) একটি অ্যাক্রেডিটেড কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে ভেজালমুক্ত, নিরাপদ ও মানসম্মত দুধ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় দুধ সংগ্রহ, সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করতে ৪০টি চিলিং প্লান্ট, এবং দেশের ৪৬৬টি উপজেলায় একটি করে মোট ৪৬৬টি মিল্ক অ্যানালাইজার সরবরাহ করা হয়েছে। এসব যন্ত্রের মাধ্যমে তরল দুধের বিশুদ্ধতা ও গুণগত মান দ্রুত ও নির্ভুলভাবে পরীক্ষা করা সম্ভব হচ্ছে।

মন্ত্রী বলেন, ম্যাচিং গ্রান্ট কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ১৫টি ডেইরি হাব, ৩০০টি ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার, এবং ১৮৬টি ক্ষুদ্রাকারের মিল্ক প্রসেসিং প্লান্ট স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, এসব উদ্যোগের ফলে নিরাপদ ও মানসম্মত দুধ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে। এর মাধ্যমে দেশের জনগণের দুধের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%