ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

তামিমকে টপকে টেস্ট ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে মুমিনুল


তামিমকে টপকে টেস্ট ব্যাটিংয়ে দ্বিতীয় স্থানে মুমিনুল

ঢাকা, ১৩ আগস্ট ২০২৬ : বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় তামিম ইকবালকে টপকে মোমিনুল হক দ্বিতীয় স্থানে পৌঁছে গেছেন। ৭৯ টেস্টে, মোমিনুলের রান বর্তমানে ৫১৬৬। তামিম ৭০ ম্যাচে ৫১৩৪ রান সংগ্রহ করেছেন।

আজ থেকে ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলায় মোমিনুল তামিমকে টপকে যান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়। এরপর, দিন শেষ হওয়া পর্যন্ত বাংলাদেশ ১ উইকেটে ৯৬ রান করতে সক্ষম হয়।

মোমিনুল তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দিন শেষে ৬টি চারে ৪৯ বলে ৩৫ রানে অপরাজিত আছেন। এই ইনিংস খেলার মাধ্যমে তিনি বাংলাদেশ দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হিসেবে তামিমকে পিছনে ফেলেছেন।

আরও পড়ুন: চকরিয়ায় বাস ও পিকআপের সংঘর্ষে ২ নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নামার আগে মোমিনুলের রান ছিল ৭৮ ম্যাচে ৫১৩১। তামিমকে টপকে যেতে তার প্রয়োজন ছিল ৪ রান।

বাংলাদেশের ইনিংসে নবম ওভারে ক্রিজে আসেন, ২০১৩ সালে টেস্ট অভিষেক হওয়া মোমিনুল। তিনি ১ রান নিয়ে রানের খাতা খুলেন। ১৪তম ওভারের প্রথম বলে চার মেরে সর্বোচ্চ রানের তালিকায় তামিমকে পেছনে ফেলেন মোমিনুল। বর্তমানে ৭৯ টেস্টের ১৪৬ ইনিংসে মোমিনুল ৫১৬৬ রানের মালিক। ১৩ শতক ও ২৮ অর্ধশতক হাঁকানো মোমিনুলের ব্যাটিং গড় ৩৮.২৬।

৭০ ম্যাচে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৫১৩৪ রান নিয়ে তামিম বর্তমানে তালিকার তৃতীয় স্থানে নেমে গেছেন।

অভিজ্ঞ মুশফিকুর রহিম ১০৪ টেস্টের ১৯০ ইনিংসে ১৪ সেঞ্চুরি ও ২৯ হাফ-সেঞ্চুরিতে ৩৯.১১ গড়ে ৬৮০৬ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন।

আরও পড়ুন: এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ, সদস্যসচিব আখতার

মুশফিক, মোমিনুল ও তামিম ছাড়া বাংলাদেশের আর কোন ব্যাটারের টেস্টে ৫ হাজার রান নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : সুদানের রাজধানী খার্তুমে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো আধাসামরিক বাহিনী ড্রোন হামলা চালিয়েছে। এএফপির সংবাদদাতা ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য প্রদান করেছেন।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে যুদ্ধ চলছে। দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বাধীন সেনাবাহিনী এবং তার সাবেক উপ-প্রধান মোহাম্মদ হামদান দাগলোর নেতৃত্বাধীন আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে এ যুদ্ধ চলছে।

খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানাচ্ছে।

সর্বশেষ হামলার এক দিন আগে আরএসএফ সমন্বিতভাবে দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছিল। এই হামলার ফলে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা কয়েক শত কিলোমিটার দূরের পাঁচটি শহরকে লক্ষ্যবস্তু করা হয়।

বৃহস্পতিবার রাজধানীতে এএফপির সংবাদদাতা জানান, খার্তুমের যমজ শহর ওমদুরমান থেকে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর পর বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সেনাবাহিনীর একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মিলিশিয়াদের ড্রোন মোকাবিলা করে সেগুলো ভূপাতিত করেছে।’

খার্তুমের কেন্দ্রীয় অংশ এবং নীল নদের ওপারে খার্তুম নর্থের প্রত্যক্ষদর্শীরাও আকাশে ড্রোন দেখতে পাওয়ার কথা জানিয়েছেন। তারা বিস্ফোরণের শব্দও শুনেছেন।

দেশজুড়ে ত্রাণকর্মীদের হিসাবে ২ লক্ষাধিক মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ এই সংঘাতকে ‘নৃশংসতার যুদ্ধ’ বলে অভিহিত করেছে। এই সংঘাতের কারণে বিশ্বের সবচেয়ে বড় ক্ষুধা ও বাস্তুচ্যুতি সংকটও সৃষ্টি হয়েছে।

এক সময়ে মিত্র ছিলেন বুরহান ও দাগলো। কিন্তু ক্ষমতার তীব্র দ্বন্দ্বে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায়। যুদ্ধের বেশিরভাগ সময় তারা অনেকটা অচলাবস্থার মধ্যে রয়েছেন।

সিদ্ধান্তমূলক সামরিক সুবিধা অর্জনের চেষ্টা করতে গিয়ে তারা আলোচনা করতে রাজি হননি।

গত বছর আরএসএফ বিশাল পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ সুসংহত করে। এরপর তারা দক্ষিণাঞ্চলীয় কোরদোফান অঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে ইথিওপিয়ার সীমান্তবর্তী এলাকার দখল নেওয়ার চেষ্টা চালায়।

সেনাবাহিনী সুদানের মধ্যাঞ্চল, উত্তর ও পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে। গত মাসে তারা কোরদোফানে বড় ধরনের জয় লাভ করে। রাজধানীর দিকে যাওয়ার গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক থেকে আরএসএফকে বিতাড়িত করে।

এর পর দাগলো বলেন, তিনি তার যোদ্ধাদের ‘মুক্ত করে দেবেন।’ এসব যোদ্ধার বিরুদ্ধে গণহত্যাসহ যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। এরপর থেকে তার বাহিনী বারবার বড় ধরনের পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া'র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্যদিয়ে বহুল প্রচারিত ও পাঠক প্রিয় পত্রিকা দৈনিক করতোয়া’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, বুধবার (১২ই আগষ্ট) বিকেলে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দৈনিক করতোয়া’র নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া ও থানার উপপরির্দশক সাম মোহাম্মদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছার রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, নন্দীগ্রাম মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জায়দার, যুবদল নেতা আরিফুল ইসলাম মজনু, মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পলিন, ব্যবসায়ী আব্দুস সালাম, সাংবাদিক আব্দুল হাকিম, এনামুল হক আপেল, সাব্বির হোসেন, মামুন আহমেদ ও সুমন কুমার নিতাই প্রমুখ।

পরে উৎসবমুখর পরিবেশে কেক কেটে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, পাঠক, বিজ্ঞাপনদাতা, পত্রিকার এজেন্ট ও বিক্রেতা, শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ. লীগ নেতা রাসেল চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


আ. লীগ নেতা রাসেল চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন

পাবনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের ছেলে গোলাম হাসনাইন রাসেল মায়ের জানাজায় অংশ নিতে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আসন্ন এই মুক্তির সময় রবিবার (১৪ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থাকবে এবং তিনি পুলিশি পাহারায় প্যারোলে মুক্ত থাকবেন।

এ তথ্য নিশ্চিত করেন পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে। গোলাম হাসনাইন রাসেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি ভাঙ্গুড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক মেয়র।

রাসেলের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম পলাশ জানালেন, একটি মামলায় রাসেলের জামিন হলেও অন্য একটি মামলায় তাঁকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে, মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু হয়। আবেদন মঞ্জুর হওয়ার ফলস্রুতিতে, পুলিশ হেফাজতে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়ে নির্দিষ্ট সময়ে আবারও তাকে কারাগারে ফিরতে হবে।

অ্যাডভোকেট জানিয়েছেন, সম্প্রতি রাসেলের মা নুরজাহান রেখার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল, যার কারণে জামিনের আবেদন করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে বুধবার (১২ আগস্ট) পাবনা জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আফতাবুজ্জামান রাসেলের জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালেও সেদিন রাসেলকে মুক্তি দেওয়া হয়নি। এর মধ্যে বৃহস্পতিবার ভোরে রাসেলের মা নুরজাহান রেখা মারা যান। পরে ওই দিন রাসেলকে আদালতে হাজির করে চাটমোহর থানায় সম্প্রতি দায়ের হওয়া আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখায় পুলিশ। ফলে একটি মামলায় আদালতের জামিন পেলেও অন্য মামলায় গ্রেপ্তার দেখানোয় তার মুক্তি আটকে যায়।

এই পরিস্থিতিতে মায়ের জানাজায় শেষবারের মতো অংশ নেওয়ার সুযোগ না পাওয়ার আশঙ্কা তৈরি হয়। আদালতে থাকার সময় মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে রাসেল কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন, যেটি মঞ্জুর হয়।

পাবনা জেলা কারাগারের জেল সুপার ওমর ফারুক বলেন, ‘বুধবার রাসেলের জামিনের কাগজ আমাদের কাছে এসেছিল। কিন্তু এর আগে তিনি আরেকটি মামলার আসামি—এমন কাগজপত্রও আমাদের কাছে আসে। ফলে ওই দিন তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তবে প্যারোলে চার ঘণ্টার মুক্তির বিষয়ে একটি কাগজ বৃহস্পতিবার পেয়েছি।’

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী বলেন, ‘মানবিক দিক বিবেচনা করে মায়ের জানাজায় অংশ নিতে রাসেল প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে জেলা প্রশাসক তাঁকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।’ উল্লেখ্য যে, গত ২০ জুলাই রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে রাসেল ও তার সহযোগী বশিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে ভাঙ্গুড়া থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৯৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৯৩ জন

২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু মোট ২ জনের মৃত্যু ঘটেছে সারাদেশে। একই সময়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার।

এপ্রিল মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই পর্যন্ত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৯৩৩ জন রোগী।

অন্যদিকে, চলতি বছরে ডেঙ্গু রোগে গত ৮ মাসে ৬৫ জন প্রাণ হারিয়েছেন। আর মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৪৩ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%