ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

টাকা যেন জীবাণুর কারখানা, পোড়া নোটের নেপথ্যের কারণ কী


টাকা যেন জীবাণুর কারখানা, পোড়া নোটের নেপথ্যের কারণ কী

 

লিটল ফকির একজন ক্ষুদ্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি সাবরেজিস্ট্রি অফিসের সামনে পান সিগারেটের ছোট একটি দোকান পরিচালনা করছেন।

প্রতিদিন তাকে ছেঁড়া এবং ফাড়া খুচরা টাকা নিয়ে ক্রেতাদের সাথে ঝগড়া করতে হয়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি বলেন, ‘সব খুচরা টেহাই ছিঁড়া-ফাড়া। কোনা-কানায় আগুনে পুড়া। হারাদিনে ৩০/৪০জন কাস্টমারের লগে ছিঁড়া-ফাড়া টেহা লইয়া কাইজ্জা করুন লাগে। মিজাজ কিবায় ভালা থাকব?’

মহির খারুয়া গ্রামের রিকশাচালক মনির উদ্দিন বলেন, ‘ছিঁড়া-ফাড়া টেহা লইয়া যাত্রীগর লগে হারা দিনই কাইজ্জা হরুন লাগে। যাত্রীরাও দেয় ছিঁড়া-ফাড়া টেহা। হিব্বার ভাংতি ফেরত দেওয়ার সময় আমিও দেই ছিঁড়া টেহা। কোনো ভালা খুচরা টেহা নাই।’

শুধু ক্ষুদ্র ব্যবসায়ী লিটল ফকির বা রিকশাচালক মনির উদ্দিন নয়, বাজারে প্রচলিত ছেঁড়া-ফাড়া এবং ময়লাযুক্ত খুচরা টাকা নিয়ে সব শ্রেণির পেশার মানুষই ভুক্তভোগী। শুধু ছেঁড়া-ফাড়া এবং ময়লাযুক্ত অনেক টাকার গায়ে মাদকের ক্ষত আছে। বিশেষ করে ১০, ২০, ৫০ টাকার নতুন নোটের কোনো কোনা আগুনে পোড়া থাকে। আগুনে পোড়া টাকা কেউ নিতে চায় না। মাদকসেবীরা খুচরা নতুন টাকার ওপর মাদক রেখে আগুনে পুড়িয়ে মাদক সেবন করে বলে জানা গেছে।

বাজারে প্রচলিত এসব ছেঁড়া-ফাড়া এবং ময়লাযুক্ত খুচরা টাকা ব্যাংক নেয় না। বিকল্প না থাকায় মানুষ বাধ্য হয়ে এসব ছেঁড়া-ফাড়া ময়লাযুক্ত টাকা ব্যবহার করে। ফলে এসব টাকা লেনদেনের সময় সর্বত্র ঝগড়া-ফ্যাসাদ, বাহাস এবং তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। তারচেয়েও ভয়ংকর বিষয় হলো এসব ছেঁড়া-ফাড়ার ময়লাযুক্ত টাকার মাধ্যমে ছড়িয়ে পড়ছে বিভিন্ন চর্ম রোগ, ডায়রিয়া, আমাশয়সহ পেটের পীড়া। ক্রমে এসব রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

সরকারি এক ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এই সমস্যার ভুক্তভোগী আমি নিজেও। প্রচলিত ছেঁড়া-ফাড়া ময়লাযুক্ত টাকার আদান-প্রদান অবশ্যই সমস্যা। নিয়ম অনুযায়ী প্রতিবছর প্রচলিত ছেঁড়া-ফাড়া ময়লাযুক্ত টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বাজার থেকে প্রত্যাহার করে এই নম্বরের নতুন টাকা বাজারে ছাড়ার কথা। কিন্তু আমার জানা মতে, কয়েক বছর ধরে নতুন টাকা বাজারে ছাড়া হচ্ছে না।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘ছেঁড়া-ফাড়া ময়লা যুক্ত টাকার মাধ্যমে স্ক্যাবিস, একজিমা, এলার্জিসহ বিভিন্ন চর্মরোগ এবং ডায়রিয়া, আমাশয়, পেটের পীড়া হতে পারে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেফারির সিদ্ধান্ত নিয়ে ফিফার কাছে অভিযোগ জানাল মিশর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৪ এম


রেফারির সিদ্ধান্ত নিয়ে ফিফার কাছে অভিযোগ জানাল মিশর

বিশ্বকাপ থেকে নাটকীয়ভাবে বিদায় নেয়ার পর মিশর রেফারিং নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ করেছে মিশর ফুটবল ফেডারেশন।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত মিশর ২-০ গোলে এগিয়ে ছিল। তবে শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে আর্জেন্টিনার বর্তমান চ্যাম্পিয়নরা ৩-২ ব্যবধানে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। কিন্তু ফলাফলের চেয়ে বেশি আলোচনা হচ্ছে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে।

মিশর ফুটবল ফেডারেশনের সভাপতি হানি আবু রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও তার সহকারী কর্মকর্তাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলে ফিফার কাছে একটি লিখিত অভিযোগ পাঠিয়েছেন। ফেডারেশনের দাবি হচ্ছে, মিশরের একটি বৈধ গোল বাতিল হয়েছে এবং সম্ভাব্য একটি পেনাল্টিও দেয়া হয়নি, যার ফলে ম্যাচের ফলাফলে বড় প্রভাব পড়েছে বলে তাদের অভিযোগ।

ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেছেন মিশরের মিডফিল্ডার মোস্তফা জিকো, যার গোলটি বাতিল করা হয়েছিল। কোচ হোসাম হাসান আরও কঠোর ভাষায় অভিযোগ করে বলেন, রেফারি ইচ্ছাকৃতভাবে ম্যাচ পরিচালনা করেছেন এবং ফিফা বাণিজ্যিক কারণে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে টুর্নামেন্টে রাখতে চাইছে।

মিশর ফিফার কাছে দাবি করেছে, বিতর্কিত সিদ্ধান্তগুলোর পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লেটেক্সিয়েকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব প্রদান না করা হবে।

বিশ্বকাপে রেফারিং এর বিষয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলের অভিযোগের মধ্যে, মিশরের এই পদক্ষেপ নতুন করে বিতর্ককে আরও উসকেছে। এখন সবার নজর থাকবে ফিফা এই অভিযোগের বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৬ এম


হবিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ২০ জন

হবিগঞ্জের বাহুবল উপজেলার দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কম্পানির সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সেদিন সকাল ৮টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস, ডুবাঐ বাজার এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের সম্মুখীন হয়। সংঘর্ষের ফলে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অপরদিকে, লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক নিহত হয়ে যায়। গুরুতর আহত হন লাকি পরিবহনের বাসচালকসহ উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। নিহত বাসচালক, কিশোরগঞ্জের দড়ি চরিয়াকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে, তাজুল ইসলাম রুবেল (৫১)।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা ইউনিক পরিবহনের বাস চালকের মরদেহ উদ্ধার করে, এক দুর্ঘটনাকবলিত লাকি পরিবহনের বাস সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল আবার স্বাভাবিক হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার প্রকৃত সত্যতা নিশ্চিত করে জানান, ‘ইউনিক পরিবহন ও লাকি পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক হলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৫২ এম


শাহ আমানতে বিমান চলাচল স্বাভাবিক হলো

চট্টগ্রামে বৈরী আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়ে উঠেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বৃষ্টি এবং তীব্র বাতাসের কারণে একাধিক অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হয়েছিল। তবে বুধবার (৮ জুলাই) সকাল থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ফ্লাইট যথাসময়ে পরিচালিত হচ্ছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল জানান, আজ সকালে সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরে কোনো আগমন বা প্রস্থান ফ্লাইট বাতিল হয়নি এবং কোন ফ্লাইট বিলম্বিতও হয়নি। সব ফ্লাইট তাদের নির্ধারিত নিয়মিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়ার উন্নতি হওয়ায় বুধবার (৮ জুলাই) থেকে বিমান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠেছে। এর আগে গত মঙ্গলবার চট্টগ্রামে টানা বৃষ্টি এবং দমকা হাওয়ার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটেছিল। বৈরী আবহাওয়ার কারণে আবুধাবি থেকে চট্টগ্রামগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ এবং শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি-৯৫২৬ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় নামতে বাধ্য হয়েছে। এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামগামী বাংলাদেশ বিমানের বিজি-১২১ ফ্লাইটও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে আবার ঢাকায় ফিরে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করল জেলা প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৪ এম


সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা করল জেলা প্রশাসন

 জেলায় টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস, দুর্ঘটনার ঝুঁকি ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, সাজেক ভ্যালীর সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি দুর্গম এবং ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, আগারগাঁও, ঢাকা-১২০৭ এর ৭ জুলাই ইং তারিখের সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসের প্রেক্ষিতে এবং সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস/পাহাড় ধস ও যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।

বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এই সময়কালীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীর সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

এছাড়াও, এই জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকাই নিরাপদ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%