ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাম্পের ফোনের কথা স্বীকার, লাল কার্ড বিতর্ক নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি


ট্রাম্পের ফোনের কথা স্বীকার, লাল কার্ড বিতর্ক নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি

বিশ্বকাপ চলাকালে লাল কার্ড সংক্রান্ত বিতর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন পাওয়ার কথা স্বীকার করেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে তিনি স্পষ্টভাবে বলেছেন, এই বিষয়ক কোনো সিদ্ধান্ত গ্রহণে ট্রাম্পের কোনো প্রভাব ছিল না।

আন্তর্জাতিক ফুটবল সংস্থার দেওয়া এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘হ্যাঁ, ট্রাম্প আমাকে ফোন করেছিলেন। বিশ্বকাপ আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে আমার প্রায়ই কথা হয়। তবে লাল কার্ডের সিদ্ধান্তে তার কোনো প্রভাব পড়েনি। আমি তাকে বলেছিলাম, বিষয়টি শৃঙ্খলা রক্ষা কমিটির বিবেচনায় রয়েছে। তাদেরই নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। এতে আমার বা আপনার কিছু করার নেই। পুরো প্রক্রিয়াই সংস্থার বিধি অনুসারে সম্পন্ন হয়েছে এবং কোনো ধরনের বাহ্যিক প্রভাব এতে কাজ করেনি।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। আমি সকলকে জানাতে চাই, শৃঙ্খলা রক্ষা কমিটি সংস্থার নিয়ম মেনে সিদ্ধান্ত নিয়েছে। তাদের মতে, বালোগুনকে লাল কার্ড দেখানোর সিদ্ধান্তটি প্রয়োজনের তুলনায় বেশি কঠোর ছিল। সে কারণেই তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।’

আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

এর আগে, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, তিনি আন্তর্জাতিক ফুটবল সংস্থাকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। তার ভাষ্য, ‘আমার মনে হয়েছিল সেটি ফাউল ছিল না। তাই আমি শুধুমাত্র ঘটনাটি আরেকবার দেখতে বলেছিলাম। সিদ্ধান্ত বদলে দেওয়ার নির্দেশ দিইনি।’

ট্রাম্প আরও বলেন, ‘জীবনে এমন ঘটনা আগে দেখিনি। আমি পুরো ম্যাচটি দেখেছি। সেটি মোটেই ফাউল ছিল না। কোনো নিয়ম ভাঙা হয়নি। দুই ফুটবলার দ্রুতগতিতে এসে একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে, এটুকুই ঘটেছে।’

এ সময় ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লসের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন ট্রাম্প। তিনি বলেন, ‘ওই রেফারিকে আমার বেশ সন্দেহজনক মনে হয়েছে। তার অতীত দেখলেও বিষয়টি বোঝা যাবে। আমি আর বেশি কিছু বলে বিতর্ক বাড়াতে চাই না, তবে তাকে আমার সন্দেহজনক মনে হয়েছে।’

এর আগে বিশ্বকাপের ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানের অনুরোধে আন্তর্জাতিক ফুটবল সংস্থা নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে—এমন নজির নেই। ১৯৯৮ সালে লরাঁ ব্লাঁ এবং ২০০২ সালে মাইকেল বালাক কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেননি।

আরও পড়ুন: বিসিবি ব্যাটিং কোচ আশরাফুলকে সরিয়ে মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়োগ দিল

সে সময়ও কোনো রাষ্ট্রপ্রধান সংস্থার সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেননি বা ফোন করে হস্তক্ষেপের চেষ্টা করেননি। এ কারণে ট্রাম্পের ভূমিকা নিয়ে বিশ্ব ফুটবল অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ইনফান্তিনোর ব্যাখ্যার পরও সেই বিতর্ক থামেনি। সূত্র : ফক্স নিউজ ও আনন্দবাজার পত্রিকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মুখে ন্যাটোর সহায়তা চাইল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:১৩ এম


রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মুখে ন্যাটোর সহায়তা চাইল ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো বৈঠকে মিত্র দেশগুলোর কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার আহ্বান জানাবেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া কিয়েভের ওপর একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এইসব হামলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। এর বাইরে ন্যাটো বৈঠকের পাশাপাশি জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি রাশিয়ার হামলাকে শক্তির নয়, বরং দুর্বলতার লক্ষণ হিসেবে তুলে ধরবেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানাবেন যাতে তারা শান্তি আলোচনায় বসতে পারেন।

এদিকে, ইউক্রেনও রাশিয়ার ভেতরে তেল শোধনাগার, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। এসব হামলার ফলে রাশিয়ার কিছু এলাকায় জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ পেট্রোল সংগ্রহ করছে, এবং সীমিত জ্বালানি নিয়ে উত্তেজনার ভিডিও ভাইরাল হয়েছে।

জেলেনস্কি দাবি করেছেন, তারা ইউক্রেন পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতি ধীর করতে সক্ষম হয়েছে এবং সাম্প্রতিক ড্রোন হামলাগুলো যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা এনে দিয়েছে। তবে একই সময়ে রাশিয়া আকাশপথে হামলা আরো বাড়িয়েছে, যা ইউক্রেনের জন্য খুব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলায় ইউক্রেন সমস্যায় পড়েছে। ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এক হামলায় বেশিরভাগ ড্রোন ভূপাতিত করা গেলেও, কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, অত্যন্ত দ্রুতগতির হওয়ায় এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা কঠিন।

জেলেনস্কি বলেন, বিশ্বে বর্তমানে মানুষের জীবন রক্ষার জন্য যত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন, তার তুলনায় উৎপাদন অনেক কম। তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি তাদের মজুত থাকা প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গুদামে পড়ে থাকার চেয়ে এগুলো এখন বেসামরিক মানুষদের সুরক্ষায় বেশি কাজে লাগবে।

তিনি আরো বলেন, রাশিয়া ক্রমেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ওপর নির্ভর করছে। তাই শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে এসব হামলা প্রতিহত করার সক্ষমতা বাড়ানো জরুরি। পাশাপাশি ন্যাটোর সহায়তায় ইউক্রেন নিজস্ব উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনাও করছে।

ইউক্রেনের মতে, তাদের দূরপাল্লার হামলা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করছে। জুনে সেন্ট পিটার্সবার্গে পুতিনের অর্থনৈতিক ফোরামের আগে ড্রোন হামলা চালানো হয়। পরে মস্কো এবং সাইবেরিয়ার ওমস্কের একটি তেল শোধনাগারেও হামলা হয়। ইউক্রেনের দাবি, এসব হামলা রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে।

ক্রিমিয়াও ইউক্রেনের হামলার অন্যতম প্রধান লক্ষ্য। ২০১৪ সালে রাশিয়ার দখলে যাওয়া এই অঞ্চলটিতে সামরিক সরবরাহ ব্যবস্থা, তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রে নিয়মিত হামলা চালানো হচ্ছে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাট, জ্বালানি সংকট এবং জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

জেলেনস্কি এসব হামলাকে ‘প্রভাব বিস্তারের অভিযান’ বলে উল্লেখ করেছেন। তার লক্ষ্য হলো রাশিয়াকে এমন একটি শান্তি আলোচনায় বসতে বাধ্য করা, যা ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য হবে। তবে কিয়েভ স্পষ্ট করে দিয়েছে, তারা পূর্বাঞ্চলের পুরো ডনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার শর্ত মেনে নেবে না।

এছাড়াও ইউক্রেন মনে করছে, পশ্চিমা দেশগুলোর অব্যাহত সমর্থন পেলে রাশিয়াকে অর্থবহ শান্তি আলোচনায় আনা সম্ভব হবে। তবে তার জন্য এখনই আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের প্রয়োজন বলে জোর দিয়েছেন জেলেনস্কি। সামনে আরেকটি কঠিন শীতকাল আসার আগে যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক ও সামরিক উভয় দিকেই চাপ বাড়াতে চায় কিয়েভ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআইয়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:১৬ এম


আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআইয়ের পূর্বাভাস

বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং মিশর। ম্যাচটি ঘিরে চলছে নানা হিসাব-নিকাশ। একদিকে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে মিশর যারা তাদের ইতিহাস বদলে দেয়ার স্বপ্নে বিভোর। শেষ হাসি কে হাসবে—অভিজ্ঞতার পাহাড় নাকি অদম্য বিশ্বাস?

বাংলাদেশ সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত ম্যাচটি। বিজয়ী দল সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠবে, তাই ভুলের সুযোগ নেই।

দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, অতীত রেকর্ড, খেলোয়াড়দের ফর্ম এবং বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে ম্যাচের পূর্বাভাস দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)।

এআইয়ের বিশ্লেষণে জয়ের দৌড়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। গড় হিসাব অনুযায়ী, ৯০ মিনিটের মধ্যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭০ শতাংশ। ম্যাচ ড্র হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৮ শতাংশ, আর মিশরের জয়ের সম্ভাবনা নির্ধারিত সময়ে ১২ শতাংশ।

সম্ভাব্য স্কোরলাইন হিসেবে এআই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনার ২-১ গোলের জয়কে। বিশ্লেষণে বলা হয়েছে, ম্যাচে আর্জেন্টিনা বলের দখল এবং আক্রমণে কিছুটা এগিয়ে থাকতে পারে। তবে মিশরের দ্রুত পাল্টা আক্রমণ ও মোহামেদ সালাহর ব্যক্তিগত নৈপুণ্য ম্যাচের মোড় পরিবর্তন করার সামর্থ্য রাখে।

সম্ভাব্য গোলদাতার তালিকায় আর্জেন্টিনার হয়ে একবার করে জালের দেখা পেতে পারেন অধিনায়ক লিওনেল মেসি ও ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। অন্যদিকে, মিশরের হয়ে গোল করার সম্ভাব্য খেলোয়াড় হিসেবে অধিনায়ক মোহামেদ সালাহকে এগিয়ে রাখা হয়েছে।

অতীত রেকর্ডও আর্জেন্টিনার পক্ষেই কথা বলে। সিনিয়র স্থরে দুই দলের একমাত্র গতিপথে ২০০৮ সালের প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। এটি ছাড়াও, বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার অভিজ্ঞতা মিশরের তুলনায় অনেক বেশি।

তবে বিশ্বকাপের নকআউট পর্বে অতীতের হিসাব সব সময় কাজে আসে না। এক মুহূর্তের ভুল বা কোনো খেলোয়াড়ের অনবদ্য পারফরম্যান্স সম্পূর্ণ ম্যাচের চিত্র পরিবর্তন করে দিতে পারে। তাই এআই আর্জেন্টিনাকে এগিয়ে রাখলেও, শেষ পর্যন্ত মাঠের লড়াইই নির্ধারণ করবে, কোয়ার্টার ফাইনালে উঠবে মেসির দল, নাকি সালাহর নেতৃত্বে নতুন ইতিহাস গড়বে মিশর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:২০ এম


বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টানা দুই দিনের ভারী বৃষ্টিপাতের কারণে পর্যটকদের সুরক্ষার স্বার্থে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) থেকে আগামী চার দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

সোমবার (৬ জুলাই) রাত ১০টায় জেলা প্রশাসনের ভেরিফায়েড ফেসবুক পেজে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ অবস্থাতে পৌঁছে গেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সমস্ত পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সর্বসাধারণের প্রবেশ এবং ভ্রমণ নিষিদ্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকলের এ নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগে উদ্যোক্তাদের উৎসাহ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৩১ এম


চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগে উদ্যোক্তাদের উৎসাহ দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যে প্রতিশ্রুতি সরকার জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দিয়েছে, তা পূরণ করা হবে। তিনি উল্লেখ করেছেন, স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি করতে বেসরকারি উদ্যোক্তাদের সরকার উৎসাহিত করছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী মন্তব্য করেছেন, ‘সরকার জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে কাজ করছে। দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে। আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি।’

তিনি আরও বলেন, দক্ষ উদ্যোক্তা বাংলাদেশে তৈরি হয়েছে। তারা বিশ্বমানের সাফল্য দেখাতে পারবে, যদি উপযুক্ত পরিবেশ ও সঠিক নীতিমালা নিশ্চিত করা হয়। কার্যকর নেতৃত্বই এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অর্থমন্ত্রী বেসরকারি খাতের বিনিয়োগ প্রসঙ্গে বলেন, সরকার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে উদ্যোক্তাদের উৎসাহিত করছে। এবারের বাজেটে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধির জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রণোদনা রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%