ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তানের বাজারে রপ্তানি হলো বাংলাদেশের আনারস


পাকিস্তানের বাজারে রপ্তানি হলো বাংলাদেশের আনারস

পাকিস্তানে সরকার বাংলাদেশের তাজা আনারস রপ্তানির অনুমতি প্রদান করেছে। শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে।

হাইক‌মিশন উল্লেখ করেছে, এই অনুমতি পাওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশন, ইসলামাবাদ, উপ-হাইকমিশন, করাচি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পাকিস্তানের সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে গত কয়েক বছর ধরে ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলস্বরূপ এ সুযোগ তৈরি হয়েছিল।

পাকিস্তানে বাংলাদেশের আনারসের ব্যাপক চাহিদা বিদ্যমান। বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ তৈরি হওয়ার মাধ্যমে দু'দেশের মধ্যে অন্যান্য কৃষিপণ্য ও ফলের আমদানি-রপ্তানি প্রসার সহ ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পথ সুগম হয়েছে।

আরও পড়ুন: কেন্দুয়ায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ৬ জন আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৫ পি.এম


কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার: ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ ঘোষণা ওসির

পিরোজপুরের কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে

২৫ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার বাশরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে, কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এএসআই খাইরুল হাসান এবং সঙ্গীয় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বাশরী গ্রামের রাকিব হাওলাদারের ছেলে মোঃ তারেক (২৪)

এবং একই এলাকার দেলোয়ার তালুকদারের ছেলে খাইরুল তালুকদার (৩১)-কে আটক করে।

এ সময় তাদের তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, "এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অত্যন্ত প্রশংসনীয়।

মাদক সমাজকে ধ্বংস করছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হলে যুবসমাজ রক্ষা পাবে।

আমরা চাই এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।"

অভিযানের বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, "আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি।

কাউখালী উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামবিদ্বেষ ও বর্ণবাদ নিয়ে বিতর্কে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


ইসলামবিদ্বেষ ও বর্ণবাদ নিয়ে বিতর্কে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

বিশ্বের অন্যতম ধনী উদ্যোক্তা এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ককে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি বিশ্লেষণধর্মী নিবন্ধে অভিযোগ করা হয়েছে যে, মাস্ক কেবল বিতর্কিত রাজনৈতিক মত প্রকাশেই সীমাবদ্ধ নন; তিনি বর্ণগত বিভাজন, ইসলামবিদ্বেষ এবং উগ্র ডানপন্থী রাজনীতিকে আরো শক্তিশালী করতে ভূমিকা রাখছেন।

প্রতিবেদন অনুযায়ী, দ্য ইকোনমিস্টের প্রধান সম্পাদক জ্যানি মিন্টন বেডোসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসলাম ও মুসলিমদের বিষয়ে প্রশ্ন করলে মাস্ক সরাসরি ইসলামবিরোধিতা অস্বীকার না করেই মুসলিমদের নিয়ে বিভিন্ন মন্তব্য করেন। সেখানে তিনি ধর্ষণ, হত্যা, পশ্চিমা মূল্যবোধের বিরোধিতা এবং আইন চাপিয়ে দেওয়ার মতো বিষয় উল্লেখ করেন। সমালোচকদের দাবি, মাস্কের এসব মন্তব্য দীর্ঘদিন ধরে উগ্র ডানপন্থী গোষ্ঠীগুলোর প্রচারিত ইসলামবিদ্বেষী বক্তব্যের সঙ্গে মিলে যায়। মাস্ক সচেতনভাবে মুসলিমদের সহজাত সহিংসতার প্রতীক হিসেবে তুলে ধরছেন বলে মনে করা হয়।

বিশ্লেষণে বলা হয়েছে, মাস্ক নিজেকে বর্ণবাদী হিসেবে অস্বীকার করলেও তার রাজনৈতিক অবস্থান এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড ভিন্ন বার্তা দিচ্ছে। মাস্ক মুসলিমদের একটি অভিন্ন ও সহিংস গোষ্ঠী হিসেবে উপস্থাপন করে পশ্চিমা সমাজের জন্য একটি হুমকি হিসেবে চিত্রিত করছেন।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয় যে, মাস্ক দীর্ঘকাল ধরে ‘গ্রেট রিপ্লেসমেন্ট থিওরি’ এবং ‘হোয়াইট জেনোসাইড’-এর মতো বিতর্কিত তত্ত্ব নিয়ে পোস্ট করে আসছেন। চলতি বছরের জানুয়ারিতে, তিনি এ ধরনের বিষয় নিয়ে প্রায় প্রতিদিন পোস্ট করার অভিযোগ উঠেছে। এক্স-এ তার একটি পোস্ট, ‘শ্বেতাঙ্গরা দ্রুত সংখ্যালঘুতে পরিণত হচ্ছে’, কোটি কোটি মানুষের কাছে পৌঁছায় এবং ব্যাপক সাড়া ফেলে।

বিশ্লেষকের মতে, মাস্কের এসব বক্তব্য কেবল মত প্রকাশ নয়; বরং জনমনে জনসংখ্যাগত পরিবর্তনকে ‘শ্বেতাঙ্গদের অস্তিত্বের সংকট’ হিসেবে প্রতিষ্ঠা করার একটি রাজনৈতিক প্রচেষ্টা।

এ ছাড়াও, নিবন্ধে মাস্কের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরা হয়েছে। সেখানে দাবি করা হয়েছে যে, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় আর্থিক সহায়তা দিয়েছেন এবং ফ্রান্সের ন্যাশনাল র‍্যালি, জার্মানির অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)সহ নানা উগ্র ডানপন্থী রাজনৈতিক শক্তির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। এর পাশাপাশি, এক্স প্ল্যাটফর্মে কয়েকজন পরিচিত উগ্র ডানপন্থী কর্মীর অ্যাকাউন্ট পুনরায় চালুর সিদ্ধান্তও সমালোচনার জন্ম দিয়েছে।

প্রতিবেদনটি আরো দাবি করে, মাস্ক একাধিকবার সম্ভাব্য ‘গৃহযুদ্ধ’ এবং সামাজিক যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন, যা তার অনুসারীদের মধ্যে ভীতি ও বিভাজন বাড়াতে পারে। লেখকের মতে, এসব বক্তব্য বাস্তব পরিস্থিতি বর্ণনার চেয়ে বরং বর্ণগত সংঘাতের পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।

বিশ্লেষণে আরো বলা হয়েছে, ইলন মাস্ককে যদি কেবল একজন বিতর্কিত ব্যবসায়ী হিসেবে দেখা হয়, তবে তার রাজনৈতিক প্রভাবের গুরুত্ব অনুধাবন করা সম্ভব হবে না। লেখকের দাবী, বিপুল অর্থনৈতিক ক্ষমতা, বিশ্বব্যাপী প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যমের মালিকানা এবং বিপুল অনুসারীকে কাজে লাগিয়ে তিনি একটি রাজনৈতিক ও আদর্শিক পরিবেশ তৈরি করছেন, যা ভবিষ্যতে সামাজিক ও বর্ণগত উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণীর পেটে মিলল ৪ হাজার ১০০ পিস ইয়াবা, এরপর যা ঘটল...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


তরুণীর পেটে মিলল ৪ হাজার ১০০ পিস ইয়াবা, এরপর যা ঘটল...

কলার মিশ্রণের মাধ্যমে বিশেষ কৌশলে পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচারের প্রস্তুতির সময় ২৩ বছর বয়সী শাকিলা খাতুনকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এই অভিযানের ফলে, তার পেট থেকে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (৭ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকে নুর কামালের শেডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শাকিলা খাতুন ঢাকার গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ বাঘিয়া নীলনগর এলাকার সাইদুর ইসলাম ও হাওয়া বেগমের মেয়ে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা গত রাতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ব্লকের মাঝি ও হেড-মাঝিদের উপস্থিতির মধ্যে শাকিলাকে আটক করা হয়।

তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা জানিয়েছে যে, তিনি আরও কয়েকটি প্যাকেট গিলে ফেলেছেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে এক্স-রের মাধ্যমে তার পেটে আরও প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত করা হয়। চিকিৎসকদের সহায়তায় তার পেট থেকে ৬২টি প্যাকেট বের করা হয়।

পুলিশের তথ্যে উল্লেখ করা হয়েছে, যে ২০টি প্যাকেট আগে উদ্ধার করা হয়েছিল এবং পেট থেকে বের করা ৬২টি প্যাকেটসহ মোট ৮২টি পলিথিনের প্যাকেটে ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এই ঘটনায় পানবাজার পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১০/২৬) করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি উখিয়া থানায় পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার জানিয়েছেন, এপিবিএনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই তরুণীকে থানায় হস্তান্তর করা হয়নি। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে থানায় সোপর্দ করা হলে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বনানীতে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে আটক ৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫২ পি.এম


বনানীতে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে আটক ৭ জন

রাজধানীর বনানীতে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে বনানী থানা পুলিশের দ্বারা সাতজনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল।

বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটের সময়, বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আইন অমান্যকারী চার শিশু।

বনানী থানা সূত্রে জানা যায়, ওই রাতের ১২টা ২০ মিনিটের দিকে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে মহাসড়কের আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে খবর পায় পুলিশ।

পরে বনানী থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি মুখোশ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আটক সাতজনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%