০৩:৫২ পি.এম
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরের দিকে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আব্দুল আওয়াল ঝন্টু (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জের আমির হোসেন রনি (৪০), মানিকগঞ্জ সদর উপজেলার সেলিম ভান্ডারী (৪২), কুড়িগ্রামের নাগেশ্বরীর মান্নান (৪২) এবং মানিকগঞ্জ সদর উপজেলার এজাজ (৪০)।
আরও পড়ুন: টঙ্গীতে আগুনে পুড়ল ৯ দোকান
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ রেজাউল করিম জানিয়েছেন, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় ডিবির একটি দল গতকাল সোমবার রাত ১০টায় ৩৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর ইউনিয়নের সিরাজনগর মধ্যপাড়া এলাকার জাকির হোসেনের মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় সেখানে ৭০০ পিস ইয়াবাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ৫ দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
আরও পড়ুন: সিলেট উপশহর সি-ব্লকে ড্রেন নির্মাণ শুরু, স্বস্তি এলাকাবাসীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন