ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে আজ, যেভাবে করবেন


এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হচ্ছে আজ, যেভাবে করবেন

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের জন্য বদলির আবেদন আজ শুক্রবার (২১ আগস্ট) থেকে শুরু হচ্ছে। সকাল ১১টা থেকে শিক্ষকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা আগামী ২৭ আগস্ট পর্যন্ত স্থির করা হয়েছে। নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে যোগ্য শিক্ষকেরা বদলির আবেদন সম্পন্ন করতে পারবেন।

শুক্রবার (২১ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন বদলি আবেদনের সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল।

আরও পড়ুন: এনসিপির কমিটিতে ৩০ বছরের নিচে কাউকে রাখা হবে না

 

প্রতিষ্ঠানটি জানায়, আজ সকাল ১১টা থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। শিক্ষকরা ওয়েবসাইটে প্রবেশ করে তাঁদের মোবাইল ফোনে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে বদলির আবেদন করতে সক্ষম হবেন।

এর আগে, মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে বদলির আবেদন শুরুর তথ্য জানিয়েছিল। বিজ্ঞপ্তিটির স্বাক্ষরকারী হচ্ছেন মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের (প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রতিষ্ঠান প্রধান, প্রদর্শক, ট্রেড ইনস্ট্রাক্টরসহ সব শিক্ষক) বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত) অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নের উদ্দেশ্যে উল্লিখিত নির্দেশনাবলি জারি করা হয়েছে।

আরও পড়ুন: নাহিদ ইসলাম: দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে

একজন আবেদনকারী তাঁর পছন্দ অনুযায়ী সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানের জন্য আবেদন করার সুযোগ পাবেন। প্রাপ্ত আবেদনগুলো বদলি নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়নের আদেশ জারি করবে। আবেদনকারী শিক্ষক তাঁর চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। যদি নিজ জেলায় পদ শূন্য না থাকে, তবে তিনি নিজ বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে বদলির আবেদন করতে সক্ষম হবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেমব্রিজ অধ্যাপকের বিরুদ্ধে চুরির অভিযোগ, বরখাস্ত গবেষক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ এম


কেমব্রিজ অধ্যাপকের বিরুদ্ধে চুরির অভিযোগ, বরখাস্ত গবেষক

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মৃত্যু হওয়া অধ্যাপক জেসন আরডের বিরুদ্ধে লেখা চুরির অভিযোগ করে এক গবেষককে সাময়িক বরখাস্ত করেছে বেলজিয়ামের ঘেন্ট বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে। ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের দর্শন ও নৈতিক বিজ্ঞান বিভাগের গবেষক নাথান কোফনাস নিজেকে ‘জাতিগত বাস্তবতাবাদী’ হিসেবে পরিচয় দেন। তিনি জেসন আরডের গবেষণা ও বিভিন্ন কৃতিত্ব নিয়ে প্রশ্ন তুলে আলোচনা সৃষ্টি করেন। জেসন আরডের মৃত্যুর আগের কয়েক সপ্তাহ ধরে তাকে ঘিরে লেখা চুরির অভিযোগ নিয়ে ব্যাপক বিতর্ক চলছিল।

কোফনাস দাবি করেন, জেসন আরডের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করার অভিযোগে ঘেন্ট বিশ্ববিদ্যালয় তদন্ত শুরু করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এক কর্মীকে বিরুদ্ধে প্রাথমিক শৃঙ্লাজনিত তদন্তের নোটিশ দেওয়া হয়েছে এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জেসন আরডের মৃত্যু নিয়ে দেওয়া এক বিবৃতিতে ঘেন্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পেত্রা ডে সুটার এবং উপ-উপাচার্য হারভিগ রেইনার্ট জানান, বিশ্ববিদ্যালয়ের একজন গবেষকের সাম্প্রতিক মন্তব্যকে তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও বলেছে, তারা মানবিক মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল এবং বৈষম্য, ঘৃণা ও বর্ণবাদের বিরোধী। তবে শিক্ষাগত স্বাধীনতা ও খোলামেলা বিতর্কের গুরুত্বে বিশ্বাসী হলেও আমন্ত্রণ করা স্বাধীনতা সীমাহীন নয়। অন্যের অধিকার রক্ষার স্বার্থে এর ব্যবহার অবশ্যই দায়িত্বশীল হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাষ্য অনুযায়ী, জেসন আরডের মৃত্যু শিক্ষাজগৎ ও তার বাইরের মানুষের পারস্পরিক আচরণ নিয়ে নতুনভাবে চিন্তা করার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে যখন কোনো ব্যক্তি প্রকাশ্য বিতর্কের কেন্দ্রে চলে আসেন, তখন তার সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, সে বিষয়েও শিক্ষা নেওয়ার প্রয়োজন রয়েছে।

কোফনাসের বিরুদ্ধে বিতর্ক নতুন নয়। এর আগে বর্ণ ও মেধা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ২০২৪ সালে কেমব্রিজের একটি কলেজে তার দায়িত্ব শেষ হয়ে যায়। তিনি দাবি করেন, প্রকৃত মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হলে খেলাধুলা ও বিনোদনের বাইরে উচ্চপর্যায়ের অনেক পদে কৃষ্ণাঙ্গদের উপস্থিতি প্রায় হারিয়ে যাবে।

জেসন আরডের বিরুদ্ধে লেখা চুরির অভিযোগ তোলার পর, কোফনাস দাবি করেন, বিশেষ সফটওয়্যারের মাধ্যমে তার লেখা পরীক্ষা করে দেখা গেছে, অনেক অংশ সামান্য পরিবর্তন করে অন্য উৎস থেকে নেওয়া হয়েছে। এমনকি কোথাও কোথাও মূল লেখার সম্পাদনাগত ভুলও থেকে গেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, এর আগে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক জেসন আরডের কয়েকটি গবেষণামূলক লেখা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে দুটি গবেষণা সাময়িকী সংশ্লিষ্ট লেখাগুলোতে সংশোধনী প্রকাশ করে।

জেসন আরডের কিছু ব্যক্তিগত অর্জন নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি ৩৫ দিনে ৩০টি দীর্ঘ দূরত্বের দৌড়, তিন দিনে ৩০০ মাইল দৌড় এবং দাতব্য কাজের জন্য ছয় দিনে ৬০০ মাইল দৌড়ানোর দাবি করেছিলেন। তিনি এসব কার্যক্রমের মাধ্যমে পাঁচ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ দাতব্য কাজে সংগ্রহ করেছেন বলেও দাবি করেন।

২০২৩ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ কৃষ্ণাঙ্গ অধ্যাপক হিসেবে নিয়োগ পান জেসন আরডে। পরে গত ১৪ আগস্টে দক্ষিণ লন্ডনের ব্যাটারসিতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর এক সপ্তাহ আগে তিনি শিক্ষাবিষয়ক সমাজবিজ্ঞানের অধ্যাপকের পদ থেকে পদত্যাগ করেছিলেন।

৪১ বছর বয়সী জেসন আরডে মৃত্যুর আগে কয়েক সপ্তাহ ধরে লেখা চুরির অভিযোগ এবং তার বিভিন্ন অর্জন নিয়ে প্রশ্নের কারণে ব্যাপক আলোচনার মধ্যে ছিলেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি অস্বীকার করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠি পাসপোর্ট অফিসে রোহিঙ্গা তরুণী আটক: বরিশালকেন্দ্রিক পাসপোর্ট সিন্ডিকেটের নতুন তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৩ এম


ঝালকাঠি পাসপোর্ট অফিসে রোহিঙ্গা তরুণী আটক: বরিশালকেন্দ্রিক পাসপোর্ট সিন্ডিকেটের নতুন তথ্য

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা তরুণী ও তার সহযোগী এক নারী আটক হওয়ার ঘটনায় বরিশালকেন্দ্রিক রোহিঙ্গা পাসপোর্ট সিন্ডিকেটের কার্যক্রমের নতুন তথ্য সামনে এসেছে। পাসপোর্ট আবেদনের সঙ্গে জমা দেওয়া কাগজপত্র, পরিচয় ও স্থায়ী ঠিকানা যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়ার পর তাদের আটক করা হয়।

আটক দুই নারীর একজন মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা তরুণী। অপরজন বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার শাকিলের স্ত্রী জাফরিন আক্তার একা (২৪)। তিনি স্বামী শাকিলের সঙ্গে নগরীর ভাটিখানা এলাকায় বসবাস করেন।

অনুসন্ধানে জানা গেছে, অন্য ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন, স্থানীয় ঠিকানা ও বিভিন্ন প্রত্যয়নপত্র ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় প্রতিষ্ঠার মাধ্যমে পাসপোর্ট তৈরির একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। এ ঘটনায় বরিশাল নগরীর আমানতগঞ্জ, ভাটিখানা ও বেলতলা এলাকার ঠিকানা ব্যবহার করা হয়েছে বলে তদন্তসংশ্লিষ্ট তথ্য থেকে জানা গেছে।

আটক জাফরিন আক্তার একা চক্রটির অন্যতম সদস্য শাওনের খালাতো ভাইয়ের স্ত্রী। তদন্তসংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অন্য ব্যক্তির এনআইডি ব্যবহার করে পাসপোর্ট তৈরির প্রক্রিয়ায় তিনি সহযোগিতা করতেন। রোহিঙ্গাদের কাছ থেকে অর্থের বিনিময়ে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট তৈরির ব্যবস্থা করা হতো।

এর আগে সংগৃহীত তথ্য ও অনুসন্ধানে চক্রটির সঙ্গে শাওন, রাব্বি ও নাঈমের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চক্রটির কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ব্যক্তিদের সংগ্রহ করে বরিশালে নিয়ে আসা।

তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, শাওন কক্সবাজারের দালালদের সঙ্গে যোগাযোগ করে রোহিঙ্গাদের বরিশালে নিয়ে আসার ব্যবস্থা করতেন। বরিশালে পৌঁছানোর পর তাদের নির্দিষ্ট এলাকার ঠিকানা, ভুয়া মা-বাবার পরিচয় এবং আত্মীয়তার তথ্য মুখস্থ করানো হতো।

চক্রের আরেক সদস্য রাব্বির বিরুদ্ধে ভুয়া জন্মনিবন্ধন, মা-বাবার পরিচয়, স্থানীয় ঠিকানা ও বিভিন্ন প্রত্যয়নপত্র প্রস্তুতের প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। নাঈম পাসপোর্ট অফিসে উপস্থিত হয়ে আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা করতেন বলে তদন্তে উঠে এসেছে।

রোহিঙ্গাদের পাসপোর্ট আবেদনের আগে স্থানীয় পরিচয় শক্ত করতে আমানতগঞ্জ, ভাটিখানা ও বেলতলা এলাকার ঠিকানা ব্যবহার করা হতো। স্থানীয় জনপ্রতিনিধিদের নাম, সিল ও স্বাক্ষর ব্যবহার করে তৈরি কাগজপত্রও পাসপোর্ট আবেদনে ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

ঝালকাঠি পাসপোর্ট অফিসে সাম্প্রতিক আটকের ঘটনা থেকে স্পষ্ট হয়েছে, বরিশালকে কেন্দ্র করে তৈরি করা পরিচয় ও কাগজপত্র ব্যবহার করে পার্শ্ববর্তী জেলার পাসপোর্ট অফিসেও আবেদন করা হয়েছে। ফলে তদন্তের পরিধি শুধু বরিশাল নগরীতে সীমাবদ্ধ না রেখে সংশ্লিষ্ট অন্যান্য জেলার পাসপোর্ট অফিস ও স্থানীয় প্রশাসনের নথিও যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আটক নারীদের পাসপোর্ট আবেদন ফরম, ব্যবহৃত এনআইডি, জন্মনিবন্ধন, স্থায়ী ঠিকানার কাগজপত্র, মোবাইল ফোনের কললিস্ট এবং যোগাযোগের তথ্য বিশ্লেষণ করলে চক্রটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে গত কয়েক বছরে একই ঠিকানা, একই পরিচয় বা একই প্রত্যয়নপত্র ব্যবহার করে করা পাসপোর্ট আবেদনগুলো যাচাই করলে এর বিস্তৃতি বেরিয়ে আসতে পারে।

জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি জালিয়াতির মাধ্যমে বিদেশি নাগরিককে বাংলাদেশি পরিচয় দেওয়ার ঘটনা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তাই ঝালকাঠিতে আটক দুজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি বরিশালকেন্দ্রিক পুরো নেটওয়ার্কের অর্থ লেনদেন, মোবাইল যোগাযোগ, জাল নথি তৈরির উৎস এবং পাসপোর্ট আবেদনে সহায়তাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।

এ ঘটনায় শাওন, রাব্বি, নাঈমসহ যাদের নাম তদন্তে আসছে, তাদের প্রত্যেকের ভূমিকা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে পাসপোর্ট অফিসের অভ্যন্তরীণ কোনো কর্মকর্তা-কর্মচারী কিংবা অন্য কোনো সহযোগী এই প্রক্রিয়ায় যুক্ত ছিলেন কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নয়াদিল্লির প্রেস ক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৫ এম


নয়াদিল্লির প্রেস ক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতির সামনে পূজার আয়োজন করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রেখে ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগান দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা। যেই এলাকায় মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেখানে আয়োজনের অংশ হিসেবেই এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন।

আয়োজকেরা এই বিশেষ কর্মসূচির নাম দেন ‘শ্রী মোদি চালিশা’। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এই নামকরণ করা হয়েছে। এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

তবে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পূজা করার জন্য তাদের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। সংগঠনটির দাবি, আয়োজকেরা সংবাদ সম্মেলনের কথা বলে হলটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনের বদলে তারা সেখানে পূজার আয়োজন শুরু করেন।

বিষয়টি নজরে আসার পরপরই প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের মতে, সংবাদ সম্মেলনের নামে পূজার আয়োজন করা হল ভাড়ার চুক্তির শর্তের সরাসরি লঙ্ঘন।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া নিশ্চিত করে, তাদের প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানের সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা ছিল না। সংবাদ সম্মেলনের শর্ত ভঙ্গ করার বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গেই তারা অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৯ এম


সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু ও আশপাশের এলাকায় প্রায়ই বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে থাকে, যার মধ্যে ছিনতাইও রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাবের নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে কাঁচপুর ব্রিজ এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সড়কের পাশের একটি ঝোপে তল্লাশি চালায় র‍্যাবের সদস্যরা। এ সময় সেখানে কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

তবে এসব অস্ত্র সেখানে কারা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%