ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে বিসিটিআই


দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করছে বিসিটিআই

দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্ট খাতের দ্রুত বিকাশের সঙ্গে দক্ষ ও প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রাপ্ত জনবলের চাহিদা বাড়ছে। এই চাহিদা পূরণে যুবসমাজ এবং সৃজনশীল মানুষদের দক্ষ নির্মাতা, কলাকুশলী ও ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাচ্ছেন, বর্তমানে প্রতিষ্ঠানটিতে চলচ্চিত্র এবং টেলিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ছয়টি বিশেষ স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। এই সময়োপযোগী কোর্সগুলি বর্তমানে অত্যন্ত প্রাসঙ্গিক এবং তা দেশের বিনোদন ও তথ্যপ্রযুক্তি খাতের জন্য দক্ষ জনবল তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বাসস’কে বলেন, দেশের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রাতিষ্ঠানিক ও ব্যবহারিক শিক্ষার বিকল্প নেই।

আরও পড়ুন: মীরসরাইয়ে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক সাকিব চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

তিনি আরও উল্লেখ করেন, বিসিটিআই এ লক্ষ্য বাস্তবায়নে একঝাঁক তরুণ ও প্রতিভাবান দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের এবারের ছয়টি বিশেষ কোর্স অত্যন্ত সময়োপযোগী করে সাজানো হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওটিটি’র চাহিদা বিবেচনায় ‘কনটেন্ট নির্মাণ’ কোর্স এবং কর্মজীবীদের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে ‘প্রামাণ্যচিত্র নির্মাণ’ কোর্স চালু করা হয়েছে। আমরা শুধু তাত্ত্বিক শিক্ষা দিচ্ছি না, আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণও দিচ্ছি। ফলে কোর্স শেষে শিক্ষার্থীরা সরাসরি কর্মক্ষেত্রে সহজেই প্রবেশ করতে পারছে।’

খাত-সংশ্লিষ্টরা জানাচ্ছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো দক্ষ জনবল তৈরিতে কাজ করলেও চাহিদার তুলনায় তা এখনও অপ্রতুল। আবার চার বা পাঁচ বছর মেয়াদি ডিগ্রি অর্জন করাও সবার পক্ষে সম্ভব হয় না। ফলে দীর্ঘদিন ধরে দেশের মিডিয়া শিল্পে দক্ষ জনবলের ঘাটতি ছিল। বেশিরভাগ মানুষই অনানুষ্ঠানিকভাবে বা ‘ওস্তাদ-শাগরিদ’ পদ্ধতিতে কাজ শিখতেন।

বিসিটিআই-এর এসব বিশেষ কোর্স সেই শূন্যতা অনেকটাই পূরণ করছে।

আরও পড়ুন: ইনানীতে গ্যাসসদৃশ আগুনের উৎস পরিদর্শন এবি পার্টির নেতাদের

চিত্রনাট্য লিখন, সম্পাদনা (এডিটিং) এবং অভিনয়ের মতো বিষয়ে আন্তর্জাতিক মানের তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা তরুণদের বিশ্ববাজারের উপযোগী করে তুলছে।

বিসিটিআই-এর কোর্সগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় সংযোজন ‘টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ’ কোর্স। বর্তমান যুগ ওটিটি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া ভিত্তিক কনটেন্টের যুগ।

সনাতনী টেলিভিশন অনুষ্ঠানের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য কীভাবে মানসম্মত কনটেন্ট তৈরি করতে হয় এবং তা থেকে আয় করা যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে আত্মকর্মসংস্থান ও ফ্রিল্যান্সিংয়ের সুযোগও বাড়ছে।

অন্য পেশায় নিয়োজিত হয়েও যারা চলচ্চিত্র বা তথ্যচিত্র নির্মাণে আগ্রহী, তাদের জন্য বিসিটিআই চালু করেছে ‘ষষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স’। কোর্সটির বিশেষত্ব এর সময়সূচি। প্রতি শুক্র ও শনিবার দিনব্যাপী এবং সপ্তাহের একদিন সান্ধ্যকালীন ক্লাস থাকায় চাকরিজীবী, সাংবাদিক ও শিক্ষার্থীরা কর্মদিবস নষ্ট না করেই প্রামাণ্যচিত্র নির্মাণের মতো সৃজনশীল ও জটিল বিষয় আয়ত্ত করতে পারছেন।

আরও পড়ুন: অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরলেন ডা. জাহেদ

বেসরকারি প্রতিষ্ঠানে চলচ্চিত্র বা ভিডিও এডিটিংয়ের কোর্সগুলো যেখানে অত্যন্ত ব্যয়বহুল, সেখানে সরকারি পৃষ্ঠপোষকতায় বিসিটিআই মাত্র ছয় থেকে আট হাজার টাকায় উচ্চমানের প্রশিক্ষণ দিচ্ছে। ফলে প্রত্যন্ত অঞ্চলের মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মেধাবী তরুণ-তরুণীরাও আর্থিক প্রতিবন্ধকতা এড়িয়ে দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

এই কোর্সগুলোর সবচেয়ে ইতিবাচক দিক হলো, ভর্তির ক্ষেত্রে কোন বয়সসীমা নেই। ন্যূনতম এইচএসসি পাস যে কেউ, যেকোনো বয়সে নিজের সৃজনশীল প্রতিভাকে ঝালিয়ে নিতে পারছেন। অনেক সাংবাদিক, লেখক ও ব্যাংকারও পেশাগত দক্ষতা বাড়াতে বা ব্যক্তিগত শখের আগ্রহ থেকে এসব কোর্সে অংশ নিচ্ছেন।

বিসিটিআই থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা শুধু টেলিভিশন চ্যানেল বা চলচ্চিত্রে নয়, বিজ্ঞাপনী সংস্থা, ওটিটি প্ল্যাটফর্ম, ইউটিউব ও ফেসবুকের জন্য স্বাধীন কনটেন্ট নির্মাতা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করছেন। এডিটিং এবং স্ক্রিপ্ট রাইটিংয়ে দক্ষ তরুণদের জন্য আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন- আপওয়ার্ক এবং ফাইভারেও রয়েছে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ।

বিসিটিআই-এর সহকারী পরিচালক (রেজিস্ট্রেশন) জান্নাতুল ফেরদৌস বাসস’কে বলেন, দেশের চলচ্চিত্র এবং টেলিভিশনের সামগ্রিক মানোন্নয়ন এবং একটি দক্ষ ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে বিসিটিআই-এর বিশেষ কোর্সগুলো নিঃসন্দেহে একটি মাইলফলক হিসেবে কাজ করছে।

আরও পড়ুন: সরকার পুলিশে আরো জনবল নিয়োগ দেবে

তিনি জানান, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রায় ১ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন অবকাঠামো এবং স্থায়ী জনবল নিশ্চিত করা গেলে প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণ ও কার্যকর করা সম্ভব হবে।

বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বলেন, নামমাত্র ফি-তে বিশ্বমানের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিসিটিআই। বয়সসীমা না থাকায় যেকোনো বয়সী সৃজনশীল মানুষের জন্য শিক্ষার সুযোগ উন্মুক্ত হয়েছে। তিনি দেশের সম্ভাবনাময় তরুণ এবং গণমাধ্যমকর্মীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বাসস’কে বলেন, দেশের চলচ্চিত্র, টেলিভিশন এবং ক্রমবর্ধমান ডিজিটাল মাধ্যমগুলোর গুণগত মানোন্নয়নে দক্ষ ও প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রাপ্ত জনবল তৈরি সময়ের দাবি। সেই লক্ষ্যেই বিসিটিআই আধুনিক এবং প্রায়োগিক প্রশিক্ষণের মাধ্যমে আগ্রহী ব্যক্তিদের দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আরও পড়ুন: লালমাই পাহাড়ের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষণের তাগিদ

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তিনির্ভর সৃজনশীলতার যুগ। ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্যাটেলাইট টেলিভিশনের বিস্তারের ফলে যেমন কনটেন্টের চাহিদা বেড়েছে, তেমনি বেড়েছে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতাও। বিসিটিআই পরিচালিত প্রামাণ্যচিত্র নির্মাণ, অভিনয়, সম্পাদনা, চিত্রনাট্য লিখন এবং কনটেন্ট নির্মাণের কোর্সগুলো তরুণদের শুধু দক্ষই করছে না, বরং স্বাবলম্বী এবং পেশাদার ফ্রিল্যান্সার হিসেবেও গড়ে তুলছে।

ইয়াসের খান চৌধুরী আরও বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় অত্যন্ত সাশ্রয়ী মূল্যে মানসম্মত এসব কোর্স পরিচালিত হলে দেশের মধ্যবিত্ত এবং সাধারণ পরিবারের প্রতিভাবান শিক্ষার্থীরাও চলচ্চিত্র এবং গণমাধ্যম খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে কর্মজীবীদের সুবিধার্থে প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সময়সূচি এবং সব কোর্সে কোনো বয়সসীমা না রাখার সিদ্ধান্ত যুগোপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

তরুণ প্রজন্ম এবং গণমাধ্যমকর্মীদের এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আশা করি, দেশের সৃজনশীল তরুণরা এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক মানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে এবং আমাদের চলচ্চিত্র এবং টেলিভিশন শিল্পকে আরও সমৃদ্ধ করবে।’

আরও পড়ুন: ফরিদপুরে পাচারের সময় ২৫০ বস্তা সারসহ ডিলার আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে তালাকের ক্ষোভে স্ত্রীর ওপর স্বামীর দ্বারা এসিড নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১১:২১ এম


হবিগঞ্জে তালাকের ক্ষোভে স্ত্রীর ওপর স্বামীর দ্বারা এসিড নিক্ষেপ

হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে রুবিনা আক্তার (২৫) নামে এক তালাকপ্রাপ্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার স্বামী উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে। এই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে।

রুবিনা অলিপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিকের কাজে কর্মরত রয়েছেন।

রুবিনা আক্তারের মুখ মন্ডল এর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় ঝলসে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনাটা ঘটার পর থেকে তার সাবেক স্বামী উজ্জ্বল মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানায় যে, একই উপজেলার আনন্দপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে উজ্জ্বল মিয়া (২৮) এর সঙ্গে রুবিনার বিয়ে হয়েছিল। সময়ের সাথে তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিলে ৬ মাস পূর্বে স্বামী উজ্জ্বলকে তালাক দেন রুবিনা।

এদিকে, তালাক দেয়ার পর থেকেই উজ্জ্বল তার প্রতি ক্ষিপ্ত ছিলেন। বিভিন্ন সময় চাকরিতে আসা-যাওয়ার পথে সে রুবিনাকে উত্ত্যক্ত করে আসছিল। অভিযোগ রয়েছে যে, বেশ কয়েকবার উজ্জ্বল তার ওপর হামলাও করেছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে, যখন রুবিনা বাড়ি আসার পথে বড় বহুলায় বাড়ির পাশে ছিল, তখন উজ্জ্বল তার মুখে এসিড নিক্ষেপ করে। এই সময় রুবিনা চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসলেও, উজ্জ্বল পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে, কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. জাহিদুল হক বলেন, "বিষয়টি জানতে পেরে আমরা হাসপাতালে গিয়ে আহত ওই নারীকে দেখে এসেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার জানান, "এসিডে আক্রান্ত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানীতে প্রেরণ করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউবার প্রেসিডেন্ট ও পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১১:২৩ এম


কিউবার প্রেসিডেন্ট ও পরিবারের সদস্যদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেলের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে।

একইসঙ্গে নতুন নিষেধাজ্ঞা দ্বারা সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর পরিবারের কিছু সদস্যকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

অতিরিক্তভাবে কিউবার সামরিক বাহিনী, সরকারি প্রতিষ্ঠান ও একাধিক সংস্থার ওপরও নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে। এই পদক্ষেপের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুর পাশাপাশি কিউবার বিষয়ে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) মিগেল দিয়াজ-কানেল, তার স্ত্রী লিস কুয়েস্তা পেরাজা এবং তার স্ত্রীর ছেলে ম্যানুয়েল আনিদো কুয়েস্তাকে বিশেষভাবে চিহ্নিত ব্যক্তি তথা স্পেশালি ডিজাইনেটেড ন্যাশনালস তালিকায় যুক্ত করেছে।

নিষেধাজ্ঞার আওতাধীন হলেন কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর ছেলে আলেহান্দ্রো কাস্ত্রো এসপিন এবং তার ছেলে রাউল আলেহান্দ্রো কাস্ত্রো কালিস। এছাড়া কিউবার বিপ্লবী সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় (মিনফার), কিউবার সামরিক বাহিনী এবং ‘কমিটি ফর দ্য ডিফেন্স অব দ্য রেভল্যুশন’ (সিডিআর)-এর ওপরও নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

নতুন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে রাষ্ট্র-সমর্থিত খনিশিল্প প্রতিষ্ঠান মিনেরা লা ভিক্টোরিয়া এসএ, কিউবান ইনস্টিটিউট অব ফ্রেন্ডশিপ উইথ দ্য পিপলস (আইক্যাপ) এবং এর ভ্রমণবিষয়ক সহযোগী প্রতিষ্ঠান আমিসতুর কিউবা এসএ।

এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানসংক্রান্ত কার্যক্রম শেষ করার পর কিউবার বিষয়টি নিয়েও ব্যবস্থা নেবে ওয়াশিংটন।

হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের সামনে বলেন, “ওটা (কিউবা) একরকম ভেঙে পড়েছে। আমরা কাজ শেষ করেই বিষয়টি দেখব। আমরা আগে ইরানের বিষয়টি সামলাব। এরপর ফেরার পথে সংক্ষিপ্তভাবে সেখানে (কিউবা) থামব।”

কিউবার পতন ত্বরান্বিত করতেই কি এসব নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না’। তবে তিনি দাবি করেন, তার লক্ষ্য হলো, কিউবাকে এমন একটি দেশে পরিণত করা যেখানে সঠিকভাবে পরিচালিত হবে এবং নিজের জনগণকে খাদ্য সরবরাহ করতে পারবে।

তবে এ বিষয়ে হাভানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে অভিযোগ করেন, কিউবা দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাজনৈতিক, আদর্শিক ও প্রাতিষ্ঠানিক যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “এই নিষেধাজ্ঞাগুলো কিউবা সরকারের বিস্তৃত ও সহিংস উগ্র তৎপরতার নেটওয়ার্ক এবং যারা এগুলো বাস্তবায়ন ও অর্থায়ন করে তাদের লক্ষ্য করে দেওয়া হয়েছে।”

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের পরমাণু কেন্দ্র পরিদর্শনের সুযোগ না পাওয়ায় জাতিসংঘের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১১:২৭ এম


ইরানের পরমাণু কেন্দ্র পরিদর্শনের সুযোগ না পাওয়ায় জাতিসংঘের উদ্বেগ

ইরানে পারমাণবিক কর্মসূচি যাচাই বা পরিদর্শনের সুযোগ না থাকার কারণে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটি উল্লেখ করেছে যে, দীর্ঘ সময় ধরে এই পরিদর্শনের সুযোগ পাওয়া যাচ্ছেনা, যা আন্তর্জাতিকভাবে অস্ত্র বিস্তরণের ঝুঁকি বৃদ্ধি করছে।

বৃহস্পতিবার (৪ জুন) এএফপি-র হাতে আসা আইএইএ-র একটি গোপনীয় প্রতিবেদনে উক্ত তথ্য প্রকাশিত হয়েছে। একই সময়ে, সংস্থাটি ইরানকে তাদের সাথে ইতিবাচকভাবে কাজ করার জন্য আহ্বান জানিয়েছে।

২০২৫ সালের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পরে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজমান। বিশেষত, ২৮শে ফেব্রুয়ারি শুরু হওয়া ১২ দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘাতের সময় ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছিল।

এই সামরিক হামলার পর থেকেই আইএইএ-র পরিদর্শকরা গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারছেন না তেহরানের কারণে।

আইএইএ তাদের প্রতিবেদনে স্বীকার করেছে যে, সামরিক হামলার ফলে সেখানে একটি নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে বিশ্বের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে পরমাণু কেন্দ্রগুলো পরীক্ষা করা অত্যন্ত জরুরি। গত বছরের জুন মাসের আগে আইএইএ-র হিসাব অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম মজুদ ছিল।

পারমাণবিক বোমা তৈরির জন্য ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। এর ফলে ইরান বোমা তৈরির দিক থেকে খুব কাছাকাছি চলে এসেছে, যা ২০১৫ সালের আন্তর্জাতিক চুক্তির সীমার চেয়ে অনেক বেশি। হামলায় বিধ্বস্ত কেন্দ্রগুলোতে পরিদর্শকদের প্রবেশ করতে না পারার কারণে সাম্প্রতিক এক বছরের মধ্যে এই বিশাল ইউরেনিয়াম মজুতের বর্তমান অবস্থা সম্পর্কে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘ দিন ধরেই দাবি করে আসছে যে, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করছে। ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানকে অবশ্যই পরমাণু অস্ত্র তৈরির পথ ত্যাগ করতে হবে এবং তাদের ইউরেনিয়াম ধ্বংস করতে হবে।

অন্যদিকে, ইরান সর্বদা পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে। তেহরানের দাবি, তারা পুরোপুরি বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে এই পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করছে।

সূত্র : আরব নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

১১:২৯ এম


ফ্রান্সসহ ইউরোপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

 

অবৈধ অভিবাসীদের বহিষ্কার প্রক্রিয়া অধিক দৃঢ় এবং দ্রুত করার নতুন নীতিতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফরাসি বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে, নতুন ব্যবস্থায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত বা বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের ইউরোপ থেকে সরাসরি তাদের নিজ দেশে অথবা তৃতীয় দেশে স্থাপিত বিশেষ প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানোর সুযোগ থাকবে।

গত ১ জুন প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপে যেসব বিদেশিকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়, তাদের একটি বড় অংশ বাস্তবে নিজেদের দেশে ফিরে যায় না। এই পরিস্থিতিতে বহিষ্কার প্রক্রিয়া কার্যকর করা নিশ্চিত করার জন্য ইউরোপীয় কমিশন, ইউরোপীয় পার্লামেন্ট এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নতুন নীতিতে একমত হয়েছে।

নতুন প্রস্তাব অনুসারে, যদি কোনো ব্যক্তির আশ্রয় আবেদন চূড়ান্তভাবে প্রত্যাখ্যাত হয় অথবা ইউরোপে থাকার বৈধ অনুমতি না থাকে, তাহলে সংশ্লিষ্ট দেশ ওই ব্যক্তিকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারবে। প্রয়োজনে, তাদের নিজ দেশে না পাঠিয়ে ইউরোপের বাইরে অবস্থিত কোনো তৃতীয় দেশে স্থাপিত 'রিটার্ন হাব' বা প্রত্যাবাসন কেন্দ্রে পাঠানো হবে।

অবশ্য নতুন ব্যবস্থায় সদস্য দেশগুলোর মধ্যে বহিষ্কারের সিদ্ধান্ত পারস্পরিকভাবে স্বীকৃত হবে। ফলে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে বহিষ্কার এড়ানোর সুযোগ অনেকটাই সীমিত হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

অভিবাসন নীতির এই পরিবর্তনটি ইউরোপের সাম্প্রতিক বছরের অন্যতম কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইতালি, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসে অভিবাসন বিষয়ক রাজনৈতিক চাপ বাড়তে থাকায় ইউরোপীয় নেতারা আরও কঠোর অবস্থানে গেছেন।

ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি বসবাস করছেন। তাদের মধ্যে অনেকেই বৈধভাবে কর্মসংস্থান, ব্যবসা অথবা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন কিন্তু একটি অংশ এখনও কাগজপত্র সংক্রান্ত জটিলতা কিংবা আশ্রয় আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, নতুন নীতিমালা কার্যকর হলে যাদের আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হয়েছে বা যাদের বৈধ বসবাসের অনুমতি নেই, তারা আগের তুলনায় দ্রুত প্রশাসনিক নজরদারি ও প্রত্যাবাসন প্রক্রিয়ার আওতায় আসতে পারেন। তবে এতে ফ্রান্সসহ ইউরোপে অনিয়মিতভাবে অবস্থানকারীদের জন্য ঝুঁকি আরও বৃদ্ধি পাবে।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো নতুন ব্যবস্থার সমালোচনা করে বলেছে, তৃতীয় দেশে প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা অভিবাসীদের অধিকার ক্ষুণ্ন করতে পারে।

তবে ইউরোপীয় কমিশনের দাবি, যাদের ইউরোপে থাকার আইনগত ভিত্তি নেই তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা কার্যকর করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, নতুন নীতিমালা কার্যকর হলে ইউরোপে অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। বিশেষ করে অনিয়মিত অভিবাসীদের ওপর প্রশাসনিক চাপ ও প্রত্যাবাসন কার্যক্রম আরও জোরদার হবে।

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যাদের কাগজপত্র বা বৈধতার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে, তাদের দ্রুত আইনি সহায়তা নেয়া এবং অবস্থান নিয়মিত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%