ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন


রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন

রাঙ্গামাটি, ৮ আগস্ট ২০২৬; পার্বত্য চট্টগ্রামের সব সম্প্রদায়ের মানুষের সাংবিধানিক অধিকার, জননিরাপত্তা ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাঙ্গামাটিতে পিসিএনপি (পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ) এর নতুন কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার সকালে রাঙ্গামাটি পৌরসভার নিকটে মৃধা ভবনের তৃতীয় তলায় স্থাপিত এই নতুন কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং ইসলামিক সেন্টারের চেয়ারম্যান এ্যাড. মোক্তার আহমেদ।

আরও পড়ুন: ভৈরব রেলস্টেশনে ৩ ভারতীয় নাগরিকের পাসপোর্ট, ভিসা ও স্বর্ণালংকার উদ্ধার

সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, পিসিএনপি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো শাহজালাল রানা, হেফাজতে ইসলামের জেলা সভাপতি মাওলানা শরিয়ত উল্লাহ, জেলা আসবাবপত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর, পিসিএনপি জেলা সভাপতি আবু বক্কর সিদ্দিক, পিসিএনপি বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পাহাড়ে বসবাসকারী বাঙালিসহ সকল সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা, সমান সুযোগ নিশ্চিতকরণ এবং নাগরিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন কেন্দ্রীয় কার্যালয় চালুর মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপন বৈঠকের সময় ঢাকায় চৌগাছা আ.লীগের ৬ নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


গোপন বৈঠকের সময় ঢাকায় চৌগাছা আ.লীগের ৬ নেতা গ্রেপ্তার

ঢাকায় গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোরের ৬ নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলায় অবস্থিত একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেফতার করা হয় গুলশান থানা পুলিশ দ্বারা।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), সাবেক ছাত্রলীগ নেতা ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক নান্নু মিয়া (৩৮), চৌগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন (৩৩), ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আমিনুর রহমান পলাশ (৪২) এবং কর্মী সজল আহমেদ (২৯)।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ওই রেস্তোরাঁয় বসে তারা চৌগাছা উপজেলা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও যুবলীগের কমিটি গঠন করছিলেন। মেহেদী মাসুদ চৌধুরীকে সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুলকে সাধারণ সম্পাদক, চৌগাছা পৌরসভার সাবেক মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলকে পৌর আওয়ামী লীগের সভাপতি, এসএম রেজওয়ান হাবিব আলিফকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইব্রাহিম হোসেনকে উপজেলা যুবলীগের সভাপতি এবং আমিনুর রহমান পলাশকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এবং চৌগাছা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেমকে চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নান্নু মিয়াকে চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেয়ার পর তারা ঢাকায় মিছিলের পরিকল্পনা করছিলেন।

সেখানে চৌগাছা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি এসএম সাইফুর রহমান বাবুলসহ চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রস্তাবিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন তবে পুলিশ ঠেকিপেয়ে তারা পালিয়ে যায়।

সূত্র জানায়, পলাতক সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল চৌধুরী নওফেলের সাবেক পিএস ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ভারতে পালাতক অমিত কুমার বসুর নির্দেশনায় অমিতের ঘনিষ্ঠ বন্ধু নান্নু মিয়া এই কমিটি গঠনের বিষয়টি সমন্বয় করছিলেন। চৌগাছায় দলের বর্তমান সরকার দলের নেতাকর্মীদের রোষানলে পড়ার ভয়েই তারা ঢাকায় বসে কমিটি গঠন ও মিছিলের পরিকল্পনা করেন। এর আগেও এসব নেতা কর্মীরা চৌগাছা থেকে বাস রিজার্ভ করে ঢাকায় গিয়ে মিছিল করে এসেছেন বলে ওই সূত্রটি নিশ্চিত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন,

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান নেংড়ির হাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন সদর উপজেলার নেংড়ির হাট এলাকার মৃত দেবারু ইসলামের ছেলে আবুল হোসেন (৪৮)। অপরজন হলেন বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও জিয়াহাট এলাকার মো. দেলওয়ার হোসেনের ছেলে অর্ণব ইসলাম (১৩)। গুরুতর আহত হয় মাত্র ১৬ বছর বয়সী নিরব ইসলাম। সে ঠাকুরগাঁও সদর উপজেলার চামেস্বরী এলাকার নুর আলমের ছেলে।

নিরব ইসলাম বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। অর্ণব ও নিরব সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরব ইসলাম মোটরসাইকেল চালিয়ে তার মামাতো ভাই অর্ণবকে সঙ্গে নিয়ে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। এসময় স্থানীয় বাসিন্দা আবুল হোসেন রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন।

মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে এসে আবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে গড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী অর্ণব মারা যায়। আহত অবস্থায় আবুলকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মোটরসাইকেলের চালক নিরবকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার এসআই লিখন জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, মোটরসাইকেলের অতিরিক্ত গতি এই দুর্ঘটনার কারণ। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিনেটে রাশিয়াবিরোধী বিল পাস, ভারত-চীনের সামনে কী অপেক্ষা করছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


সিনেটে রাশিয়াবিরোধী বিল পাস, ভারত-চীনের সামনে কী অপেক্ষা করছে

যুক্তরাষ্ট্রের সিনেট রাশিয়া থেকে তেল বা প্রাকৃতিক গ্যাস কেনার জন্য বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের ওপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেওয়ার জন্য একটি বিল পাস করেছে। এই বিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত দিয়ে পাস হয়েছে। ফলে, রাশিয়ার জ্বালানির বড় ক্রেতা ভারত এবং চীনের জন্য বড় ধরনের শুল্ক আরোপের ঝুঁকি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সিনেটে ৮৬-১১ ভোটের মাধ্যমে বিলটি পাস করা হয়েছে। ইউক্রেনের দৃঢ় সমর্থক ও রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণে বিলটির নামকরণ করা হয়েছে।

সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মন্তব্য করেন, এই বিলের মাধ্যমে ইউক্রেনের মানুষকে জানানো হচ্ছে যে তারা একা নয়। একইসাথে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে বলেন, রাশিয়া ইউক্রেন জয় করতে সক্ষম হবে না।

বিলটি বর্তমানে মার্কিন প্রতিনিধি পরিষদে যাবে। ৩১ আগস্ট অধিবেশন শুরু হলে সেখানে এটি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

বিলে যা আছে তা অনুযায়ী, রাশিয়া থেকে তেল বা গ্যাস কেনার জন্য শীর্ষ পাঁচ দেশের ওপর শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পকে দেওয়া হয়েছে। এই তালিকায় ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির উচ্চপদস্থ রাজনৈতিক ও সামরিক নেতাদের, আর্থিক প্রতিষ্ঠানের এবং জ্বালানি প্রকল্পের ওপর নিষেধাজ্ঞার ব্যবস্থাও সংযুক্ত করা হয়েছে।

এছাড়া, রাশিয়ার তেল পরিবহণে ব্যবহৃত পুরোনো জাহাজগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার সুযোগ রাখা হয়েছে। যেসব দেশ রাশিয়া থেকে তাদের মোট প্রাকৃতিক গ্যাসের ১৫ শতাংশের কম আমদানি করে এবং আমদানি কমানোর পদক্ষেপ নেয়, তাদের ক্ষেত্রে ছাড়ের সুযোগও রাখা হয়েছে।

জাতীয় স্বার্থে প্রয়োজন হলে নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ প্রত্যাহারের ক্ষমতাও প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে, তবে এই ক্ষেত্রে কংগ্রেসকে বিষয়টি নিশ্চিত করতে হবে।

বিলটিতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি ১৯৯৬ সালের ইরান নিষেধাজ্ঞা আইনের মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর কথাও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদারের আহ্বান গাজী আতাউর রহমানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


আওয়ামী লীগের নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদারের আহ্বান গাজী আতাউর রহমানের

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, পতিত আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে এবং রাজনৈতিক যোগাযোগ রক্ষার সুযোগ দিয়ে প্রতিবেশীদের সাথে শত্রুতামূলক সম্পর্ক জিইয়ে রাখার নীতি নিয়েছে। এই নীতি দীর্ঘমেয়াদে ভারতেরই ক্ষতি বয়ে আনবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন না করে একটি স্বৈরাচারী শক্তির সাথে সম্পর্ককে প্রাধান্য দেয়ার পরিণতি ভারতকে বহন করতে হবে।

আমরা সরকারকে বলবো, শেখ হাসিনার দৌরাত্ম বন্ধ করতে ভারতের ওপরে চাপ অব্যাহত রাখার পাশাপাশি আওয়ামী নৃশংসতা নিয়ে বৈশ্বিক প্রচারণা জোরদার করতে হবে। কারণ মিথ্যা প্রচারণায় আওয়ামী লীগের পারঙ্গমতা প্রমাণিত।

শনিবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব এসব কথা বলেন।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারে কোনো ধরনের ছাড় দেয়া যাবে না, বিচারের গতি স্লথ করা যাবে না। দেশের থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে। অন্যথা দেশে ফেরার ঘোষণা দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ বারবার নেবে শেখ হাসিনা। সেই রাস্তা বন্ধ করতে দ্রুত ও ব্যাপকতার সাথে ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচার করতে হবে।

তিনি আরও বলেন, একই সাথে রাষ্ট্র সংস্কারের কাজেও গতি আনতে হবে। সংস্কারের মাধ্যমে দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক প্রতিরোধ গড়ে তোলা হলেই আওয়ামী ফ্যাসিবাদের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%