০১:১৪ পি.এম
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি বিজয় থালাপতি ও তৃষা কৃষ্ণাকে ঘিরে আলোচনা আবারও শুরু হয়েছে। তাদের পর্দায় রসায়ন দর্শকদের মুগ্ধ করে, পাশাপাশি তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। সম্প্রতি, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন তৈরি হলেও, তৃষার নতুন পোস্ট সেই জল্পনায় নতুন মোড় এনে দিয়েছে।
সম্প্রতি তৃষার একটি ইনস্টাগ্রাম পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে বিজয়ের কেক কাটার একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা”।
২২ জুন বিজয়ের জন্মদিনে তৃষার পক্ষ থেকে কোনো প্রকাশ্য শুভেচ্ছাবার্তা দেখা যায়নি। এ কারণেই অনেক নেটিজেনের মধ্যে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। তবে একদিন পর দেয়া এই পোস্ট সেই গুঞ্জনকে অনেকটাই থামিয়ে দিয়েছে বলে ধারণা ভক্তদের।
আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান
এর মধ্যেও খবর ছড়িয়ে পড়ে যে, তৃষা নাকি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন। আর সেই খবর ঘিরেই শুরু হয় নতুন আলোচনা। তবে ভক্তদের একটি অংশের দাবি, তৃষা কখনোই ইনস্টাগ্রামে বিজয়কে ফলো করতেন না। যদি সেটাই সত্যি হয়, তাহলে ‘আনফলো’ করার কোনো প্রশ্নও আসে না। ফলে বিষয়টি নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের সক্রিয় হওয়ার পর থেকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা সামনে আসে। এর আগে বিজয় ও তার স্ত্রী সঙ্গীতার দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য সম্পর্ক ভাঙনের গুঞ্জনও ছড়িয়েছিল। সে সময় সেই জল্পনায় তৃষার নামও জড়িয়ে পড়েছিল। যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন