০৭:০৩ পি.এম
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশের ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির (জবিআস) উদ্যোগে এই উৎসবটি আয়োজন করা হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেলে ঢাকার জজ কোর্ট এলাকার স্টার হোটেলে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সরকার আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জবিআসের ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি এই আয়োজনের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকী উপস্থিত ছিলেন। ফল উৎসবের প্রশংসা করে উপস্থিত নবীন আইনজীবীসহ সবাইকে শুভেচ্ছা জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে তিনি নবীন আইনজীবীদের বিভিন্ন আইনি পরামর্শ দেন।
আরও পড়ুন: তালায় বসুন্ধরা শুভসংঘের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত, প্রধান অতিথি মেধা বিকাশের গুরুত্ব তুলে ধরেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন (পলাশ)-এর সার্বিক তত্ত্বাবধানে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জবিআস-এর কোষাধ্যক্ষ জনাব আব্দুল্লাহ আল-আরিফ।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হযরত আলী, ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহ সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি, ক্রীড়া সম্পাদক সোহেল খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলসহ সংগঠনটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
হরেক রকমের দেশীয় ফলের সমাহারে মুখরিত এই আয়োজন আইনজীবীদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ ও সৌহার্দ্যের আবহ তৈরি করে। বক্তারা জবিআসের এমন ব্যতিক্রমী ও ঐতিহ্যবাহী আয়োজনের প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন: কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ১৩৫ সদস্যের প্রতিস্থাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন