০৩:০৩ পি.এম
ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ বিমান বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোতে নিয়োজিত ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টের ১৩৫ জন শান্তিরক্ষীকে প্রতিস্থাপন করার কার্যক্রম শুরু করেছে।
বর্তমানে কঙ্গোতে অবস্থানরত কন্টিনজেন্টটি নতুন কন্টিনজেন্ট দ্বারা প্রতিস্থাপন করা হচ্ছে, যার অংশ হিসেবে বিমান বাহিনীর ১১১ জন সদস্য আজ বুধবার ঢাকা থেকে কঙ্গোর উদ্দেশ্যে একটি জাতিসংঘের ভাড়াকৃত বিমানে (ইথিওপিয়ান এয়ারলাইন্স) যাত্রা শুরু করেছে।
এই কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
আরও পড়ুন: হাটহাজারীতে ১০০ হতদরিদ্র পরিবারের মধ্যে ২০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
এটি উল্লেখযোগ্য যে, কঙ্গোতে চলমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা তাদের দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার মাধ্যমে সরকারের পাশাপাশি সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাদের অর্জিত সুনাম ও সাফল্যকে অক্ষুণ্ণ রেখে, শান্তিরক্ষীরা ভবিষ্যতে আরো উৎকর্ষ অর্জনের প্রত্যাশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে একটি বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী সদস্যদের বিদায় জানানোর জন্য বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
গত ১ নভেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন কঙ্গোগামী বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশ্যে বিমান বাহিনী সদর দপ্তরে একটি ব্রিফিং প্রদান করেন এবং মিশনের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
এ সময় তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সদস্যদের সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান, যাতে বাংলাদেশ বিমান বাহিনী এবং দেশের জন্য সুনাম বয়ে আনা সম্ভব হয়।
আরও পড়ুন: ফরিদপুরে ডিবি পরিচয়ে ছিনতাই, তিনজন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন