০৬:৪১ পি.এম
দিনাজপুরের হিলির ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ৫ জনকে পুশ ইন করার একটি চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ হয়েছে।
শনিবার (৬ জুন) ভোরের সময় ঘাসুড়িয়া সীমান্তে ৫ জন ভারতীয় নাগরিককে পুশ-ইন করার বিষয়টি টের পেয়ে বিজিবি শক্তিশালী অবস্থান গ্রহণ করে।
ফলে ওই পুশ ইন করার চেষ্টা সফল হয়নি।
আরও পড়ুন: জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৬ পালিত হল জেলা প্রশাসন কার্যালয়।
এ বিষয়ে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ভারত থেকে অবৈধপথে কোনো ব্যক্তি যেন হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে বিজিবি টহল বৃদ্ধি করেছে।
তিনি আরও বলেন, অরক্ষিত সীমান্ত এলাকায় গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবি নজরদারি করছে।
বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: আটঘরিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাই পর্বের উদ্বোধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন