ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

শরীয়তপুরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চাল ও শাড়ি বিতরণ


শরীয়তপুরে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চাল ও শাড়ি বিতরণ

শরীয়তপুর, ১৫ অক্টোবর, ২০২৬ : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার দুঃস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে চাল ও শাড়ি বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ হল রুমে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল ও শাড়ি বিতরণ কার্যক্রম পরিচালনা করেন, সংস্থাপন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলাম এমপি।

আরও পড়ুন: নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া বেশি পড়তেন

তিনি এ সময় বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কেউ সংখ্যালঘু নয়। আমাদের সরকার সনাতন ধর্মাবলম্বীদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।"

সনাতন ধর্মালম্বীদের নির্ভয়ে পূজা উদযাপন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আপনাদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আপনাদের উপর কোন জুলুম হলে প্রশাসনকে সাথে নিয়ে আমরা আপনাদের পাশে থাকবো।"

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল মোল্লা, যুগ্ম সম্পাদক দুলাল খান, শরীয়তপুর সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ টিপু, জেলা কৃষক দলের সভাপতি বিএম হারুন অর রশিদ সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয় এবং শরীয়তপুর সদর উপজেলাধীন ৩৩টি পূজা মণ্ডপে ৫শ’ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়।

আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত

এর আগে সাঈদ আহমেদ এমপি শরীয়তপুর সদর উপজেলার পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং সনাতন ধর্মালম্বীদের অভাব অভিযোগের কথা শুনে তাদের সার্বিক সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩১ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস রিজার্ভের পরিমাণ ৩৬ হাজার ৩০৮ দশমিক ২৬ মিলিয়ন ডলার হিসেবে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুসারে, একই দিনে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৫০১ দশমিক ৫৮ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গ্রস রিজার্ভ এবং বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের মধ্যে একটি পার্থক্য বিদ্যমান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের দ্বারা নির্ধারিত বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের হিসাব করার সময় কিছু বিষয়কে সমন্বয় করা হয়। এর ফলে, এই পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের পরিমাণ সাধারণত গ্রস রিজার্ভের তুলনায় কম হয়ে থাকে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের আমদানি ব্যয় পরিশোধ, বৈদেশিক ঋণের কিস্তি এবং সুদ পরিশোধ, পাশাপাশি আন্তর্জাতিক লেনদেনে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার জোগান নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রিজার্ভের পর্যাপ্ততা দেশের বৈদেশিক লেনদেনের সক্ষমতা এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার একটি প্রধান সূচক।

তবে, রিজার্ভের সর্বশেষ অবস্থান থেকে চার দিন আগে তুলনায় বৃদ্ধি ঘটেছে। ১১ অক্টোবরের তুলনায় ১৫ অক্টোবর গ্রস রিজার্ভ ৯৫.০২ মিলিয়ন ডলার এবং বিপিএম৬ রিজার্ভ ৯৭.৯৮ মিলিয়ন ডলার বেড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


শিক্ষার্থীবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচন দিতে ভয় পায় ছাত্রদল: ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ মন্তব্য করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে ভয় পাচ্ছে। এর পেছনে রয়েছে ক্যাম্পাসগুলোতে চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তোলা এবং সাধারণ শিক্ষার্থীদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণ।

তিনি বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, পোস্টার ছেঁড়া এবং পাল্টাপাল্টি মিছিলের ফলে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই অভিযোগ উত্থাপন করা হয়েছে।

এস এম ফরহাদ আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর আশপাশে গড়ে ওঠা চাঁদাবাজির কারণে ছাত্রদল ক্যাম্পাসে কর্মসূচি পালনে বাধাপ্রাপ্ত হচ্ছে। তারা জানে যে, ছাত্রশিবির কোনো চাঁদাবাজি বা অনিয়ম মেনে নেবে না, তাই তারা শিবিরকে বাধা দেওয়ার চেষ্টা করছে।

তিনি দাবি করেন যে, সাধারণ শিক্ষার্থীরা তাদের সমর্থন করে না, এ বিষয়ে ছাত্রদল পুরোপুরি সচেতন। এর ফলে, পরাজয়ের শঙ্কায় তারা নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে।

ডাকসু জিএস বলেন, দ্রুত ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য জোর দাবি জানানো হচ্ছে। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে এবং ক্যাম্পাসে সুস্থ রাজনৈতিক চর্চার পথ সুগম করতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের সুপ্রিম কোর্টে ইসি ও বিক্ষোভ দমন মামলার শুনানি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


ভারতের সুপ্রিম কোর্টে ইসি ও বিক্ষোভ দমন মামলার শুনানি শুরু

ভারতের বিতর্কিত ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং সম্প্রতি দিল্লিতে বিক্ষোভ দমনের নামে কড়াকড়ি ও গণগ্রেপ্তারের বিরুদ্ধে দায়ের করা একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি দেশের সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে। শুনানিটি পরিচালনা করছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী সমন্বয়ে গঠিত বেঞ্চ।

ভোটার তালিকা থেকে লাখ লাখ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগের প্রেক্ষিতে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সম্প্রতি নয়াদিল্লিতে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভ দমন করতে মেট্রো চলাচল সীমিত করা, ইন্টারনেট বন্ধ রাখা এবং আন্দোলনকারীদের ওপর পুলিশের দমনপীড়নের বৈধতা চ্যালেঞ্জ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিরোধী দলের শীর্ষ নেতারা এবং বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টে একাধিক রিট ও আবেদন দাখিল করেন।

বুধবার (১৫ অক্টোবর) শুনানিকালে আদালত কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের কাছে এ বিষয়ে জবাব তলব করেছে এবং সমস্ত মামলাকে মূল মামলার সাথে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে, দিল্লির সাম্প্রতিক বিক্ষোভ ও ধরপাকড় সংক্রান্ত সমস্ত সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল প্রমাণ সংরক্ষণের নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। শুনানিতে আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গত ১২ অক্টোবরের কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করে এ বিষয়ে তাকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়। অন্যদিকে, বিরোধী শিবির অভিযোগ করেছে যে পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে।

আদালত এই মামলায় নাগরিকের প্রতিবাদের অধিকার এবং জনশৃঙ্খলা ও আদালতের কার্যপরিধি রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে। মামলাটির পরবর্তী কার্যক্রমের দিকে এখন পুরো দেশের রাজনৈতিক মহলের নজর রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষ চালক তৈরিতে তিন মাস পর অগ্রগতি পর্যালোচনা হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


দক্ষ চালক তৈরিতে তিন মাস পর অগ্রগতি পর্যালোচনা হবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষ চালক তৈরির ওপর গুরুত্ব আরোপ করেছেন, যা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে।

মন্ত্রী বলেছেন, সফল প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে পুরস্কৃত করা হবে দক্ষ চালক তৈরির জন্য। আগামী তিন মাস পর প্রশিক্ষণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী ভবনে ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় বিভিন্ন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষদের কাছে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী উল্লেখ করেন, অদক্ষ শ্রমিক পাঠানোর অভিযোগ থেকে বেরিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। বর্তমান বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে কর্মীদের দক্ষ করে তুলতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বামপাশে গাড়ি চালানোর নিয়ম থাকায় বাংলাদেশ থেকে যাওয়া চালকদের সমস্যায় পড়তে হয়। তাই দেশেই বামপাশে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নেভিগেশন, সড়কের মানচিত্র, ট্রাফিক সংকেত ও আধুনিক ট্রাফিকব্যবস্থা সম্পর্কে ধারণা দিতে হবে।

আরিফুল হক চৌধুরী প্রশিক্ষণের মান নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, প্রশিক্ষণার্থীদের পর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ দিতে হবে। গাড়ির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারার পরই তাদের সড়কে চালানোর সুযোগ দেওয়া উচিত। এর আগে মাঠ বা উপযুক্ত খোলা জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণ শুরুর আগে প্রশিক্ষণার্থীদের চোখ পরীক্ষা করানো প্রয়োজন। চোখে সমস্যা থাকলে তাদের উপযোগী অন্য প্রশিক্ষণে যুক্ত করা যেতে পারে। কারণ, চোখের সমস্যা থাকলে বিদেশে গিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে জটিলতা তৈরি হতে পারে।

মন্ত্রী জানান, ছেলেদের পাশাপাশি মেয়েদেরও ড্রাইভিং প্রশিক্ষণের আওতায় আনতে হবে। বিদেশের অনেক শহরে দৈনন্দিন কাজের জন্য ব্যক্তিগতভাবে গাড়ি চালানোর প্রয়োজন হয়। নারীদের প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব।

গাড়ির মৌলিক যান্ত্রিক বিষয়েও প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গাড়িতে হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে তা প্রাথমিকভাবে শনাক্ত ও সমাধানের ধারণা প্রশিক্ষণার্থীদের থাকা প্রয়োজন। এতে তারা ছোটখাটো সমস্যা নিজেরাই মোকাবিলা করতে পারবেন।

প্রশিক্ষণ কার্যক্রম তদারকির বিষয়ে মন্ত্রী বলেন, তিন মাস পর সংশ্লিষ্ট অধ্যক্ষদের কাছ থেকে অগ্রগতি প্রতিবেদন নেওয়া হবে। কতজনকে বামপাশে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তা জানাতে হবে। প্রয়োজনে যেকোনো প্রশিক্ষণকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করা হবে। যেসব কেন্দ্রের অধ্যক্ষ বেশি সংখ্যক প্রশিক্ষণার্থীকে দক্ষ করে তুলতে পারবেন, তাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

মন্ত্রী গাড়ির যথাযথ রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়ে বলেন, গাড়িগুলো শুধুমাত্র প্রশিক্ষণের কাজে ব্যবহার করতে হবে। নিয়মিত জ্বালানি সরবরাহ, ইঞ্জিন অয়েল পরিবর্তন ও সার্ভিসিং নিশ্চিত করতে হবে, যাতে গাড়ি সচল থাকে এবং প্রশিক্ষণার্থীরা ব্যবহারিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত না হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ। এ সময় জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির (বিএমটিএফ) কর্মকর্তা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আটটি বিভাগের ৬৪টি টিটিসির অধ্যক্ষ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%