০৭:২২ পি.এম
বিশ্বকাপের পর তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার কথা চিন্তা করছেন, বেলজিয়ামের গোলরক্ষক থিবো কুর্তোয়া। যুক্তরাষ্ট্রের সিয়াটলে মিশরের বিপক্ষে বেলজিয়ামের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচের আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।
২০১১ সালে জাতীয় দলে অভিষেক ঘটে ৩৪ বছর বয়সী এই খেলোয়ারের। তিনি জাতীয় দলের হয়ে ১০৯ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপের পরে গ্লাভস জোড়া তুলে রাখার ইঙ্গিত তিনি দিয়েছেন।
অনুশীলন ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলা উচিত কি না, তা আমি জানি না, তবে এই টুর্নামেন্টের পর আমি খেলা চালিয়ে যাব কি না, তা বলার সময় আছে হয়তো কিছুটা।”
আরও পড়ুন: লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের মন্তব্য
তবে তিনি আরো কয়েক বছর ক্লাব ফুটবল খেলে যেতে চান। তাই দীর্ঘ ক্যারিয়ারের জন্য শরীরকে অতিরিক্ত চাপ থেকে মুক্ত রাখা জরুরি বলে তিনি উল্লেখ করেছেন।
গত দেড় বছরে একের পর এক ছোট-বড় শারীরিক সমস্যা ও ইনজুরি তার ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করেছে বলেও তিনি জানিয়েছেন।
বেলজিয়াম দলে সেনে ল্যামেন্স এবং মাইক পেন্ডারসের মতো অনেক প্রজন্মের তরুণ গোলরক্ষক উঠে আসছেন, যাদের হাতে তিনি দলের দায়িত্ব বা ‘মশাল’ তুলে দিতে চান।
তবে তিনি পুরোপুরি পেশাদারিত্বের দরজা বন্ধ করে দেননি। যদি টুর্নামেন্টে বেলজিয়াম অসাধারণ পারফর্ম করে এবং দলের অভ্যন্তরীণ পরিবেশ চমৎকার থাকে, তবে তিনি বিশ্বকাপের পর কোচ, টেকনিক্যাল ডিরেক্টর এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
আরও পড়ুন: সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন