১০:৩২ পি.এম
মোরেলগঞ্জ, বাগেরহাটে “মাদকমুক্ত সমাজ গড়ি, মাদক ব্যবসায়ীদের প্রতিহত করি, সুস্থ সমাজ গড়ার অঙ্গিকার করি” শ্লোগানকে সামনে রেখে মাদক ব্যবসায়ী ও সহযোগীদের বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে পড়েছে দুইটি ইউনিয়নের ২ শতাধিক মানুষ। শনিবার বেলা ১১টায় উপজেলার ২ নং পঞ্চকরণ ও ৩নং পুটিখালী ইউনিয়নে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত করে। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী লিটু শিকদার ও তার সহযোগীরা মাদক বিক্রি করে আসছে। এর ফলে কম বয়সী যুবকরা মাদকের সাথে জড়িয়ে পড়েছে। বক্তারা অবিলম্বে গ্রেফতারের দাবি জানান প্রশাসনের প্রতি।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক, পুটিখালী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক খলিলুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক আবুল হোসেন কাজী, বিএনপি নেতা নান্টু শিকদার ও পঞ্চকরণ ১নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সাধারণ সম্পাদক মো. সামসুর রহমান প্রমুখ।
আরও পড়ুন: জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন