ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এমপি ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান


কোম্পানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে এমপি ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান

‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উপলক্ষে নোয়াখালীর বসুরহাট পৌরসভায় একটি পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। এই অভিযানে অংশগ্রহণ করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

শনিবার (২১ নভেম্বর) সকালে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এবং হাসপাতাল গেট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধ করার জন্য নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

আরও পড়ুন: সেন্টমার্টিন থেকে ১৬ ট্রলারে ফিরলেন আটকেপড়া ৯০০ পর্যটক

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বসুরহাট পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান, সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, বাজার পরিদর্শক করিমুল হক সাথী, লাইসেন্স পরিদর্শক জামাল উদ্দিন মাসুদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবকগণ।

মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ‘মশার উপদ্রব কমাতে পৌরসভার বিভিন্ন এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা উচিত সবার। সবার সম্মিলিত চেষ্টা ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবনে সিনায় গাজীপুরে এক্সিকিউটিভ পদের চাকরির সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


ইবনে সিনায় গাজীপুরে এক্সিকিউটিভ পদের চাকরির সুযোগ

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইসিটি বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৯ নভেম্বর থেকে এবং চলবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা লাভ করবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি

পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: আইসিটি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/আইটি/গণিত/পদার্থবিজ্ঞান/রসায়ন বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি।

অন্যান্য যোগ্যতা: যেকোনো কারখানা বা করপোরেট শিল্প/প্রতিষ্ঠানে কাজের দক্ষতা থাকা আবশ্যক। তবে ফার্মাসিউটিক্যাল শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৩২ বছর

কর্মস্থল: গাজীপুর

বেতন: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ প্রদান করা হবে।

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


জাতীয় তাফসির প্রতিযোগিতায় প্রথম মাহমুদুল হাসান ও নাঈমুর রহমান

বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় তাফসির প্রতিযোগিতার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে ‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন ঝালকাঠির হাফেজ মাহমুদুল হাসান এবং ‘খ’ গ্রুপে প্রথম হয়েছেন টাঙ্গাইলের মুফতী নাঈমুর রহমান নাঈম।

শনিবার (২১ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ১৯ ও ২১ নভেম্বর জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন নীলফামারীর জুবায়ের হোসাইন জিশান এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ময়মনসিংহের আবদুল্লাহ আল মামুন ফুয়াদ। অন্যদিকে, ‘খ’ গ্রুপে দ্বিতীয় স্থান লাভ করেছেন ঢাকার মো. নাছিমুল হক ছাদী এবং তৃতীয় হয়েছেন ময়মনসিংহের মাসউদ রিদওয়ান।

জাতীয় পর্যায়ে উভয় গ্রুপের প্রথম স্থান অধিকারীকে ২ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে ১ লাখ টাকা নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্রও দেওয়া হবে।

দুটি গ্রুপে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়। ‘ক’ গ্রুপে ফাজিল, জালালাইন, দাওরায়ে হাদিস ও কামিল পর্যায়ে অধ্যয়নরত এবং আরবি ও ইসলামিক স্টাডিজের শিক্ষার্থীরা অংশ নেন। ‘খ’ গ্রুপে কামিল ও দাওরায়ে হাদিস উত্তীর্ণ এবং আরবি ও ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রিধারী মাদরাসাশিক্ষক, খতিব, ইমাম, গবেষক, দাঈ, ইসলামী লেখক, ওয়ায়েজ ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, বিভাগীয় পর্যায়ের মাধ্যমে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। দুই গ্রুপে মোট ২ হাজার ৫৮০ জন প্রতিযোগী নিবন্ধন করেন। এর মধ্যে ‘ক’ গ্রুপে ১ হাজার ৪৩৫ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ১৪৫ জন নিবন্ধিত হন।

গত ১০ অক্টোবর দেশের আটটি বিভাগীয় শহরে একই সময়ে অভিন্ন প্রশ্নপত্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার মাধ্যমে বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা নগদ অর্থ পুরস্কারের পাশাপাশি ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে নির্বাচিত ৪৮ জন প্রতিযোগীকে নিয়ে গত ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও কার্যালয়ে ছয় দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ও গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। দেশের খ্যাতনামা ইসলামী স্কলাররা এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। তাঁরা প্রতিযোগীদের তাফসীরবিষয়ক জ্ঞান, দক্ষতা ও উপস্থাপনার মানোন্নয়নে প্রশিক্ষণ প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলার উদ্যোগের ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই উদ্যোগ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে জ্বালানি সংকট মোকাবিলার লক্ষ্যে বাস্তবায়িত হবে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এই ঘোষণা দেন।

তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে ১২ হাজার বায়োগ্যাস সংযোগ প্রদান করা হয়েছে। এই কার্যক্রমকে আরও সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, যুবকদের স্বাবলম্বী করতে বায়োগ্যাস উৎপাদন ও বিক্রির মাধ্যমে ঋণ কার্যক্রমকে সহজতর করা হবে।

এছাড়া, যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনার জন্য আগামী চার বছরের কর্মপরিকল্পনা, যুব কাউন্সিল গঠন এবং প্রশিক্ষণে নতুন ট্রেড সংযোজনের উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের পুনরত্থানের সুযোগ নেইঃ মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


আওয়ামী লীগের পুনরত্থানের সুযোগ নেইঃ মীর শাহে আলম

মীর শাহে আলম মন্তব্য করেছেন যে, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশে আওয়ামী লীগের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। তিনি জানান, বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাঁবেদারি করবে না।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। উদ্বোধনের সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম এবং তার ভাই উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, যারা বাংলাদেশকে নতুন করে তাবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে, তাদের জানা দরকার বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার। তাই দেশকে এগিয়ে নিতে যা প্রয়োজন, সেটি করা হবে।

আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের দুই-একটি জায়গায় পেট্রলবোমা মেরে, থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। তবে তিনি বলেন, এসব করে কোনো লাভ হবে না।

মীর শাহে আলম উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছিল, বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল বলে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। এ কারণে আগের সরকারের মতো গুম, হত্যা কিংবা গুলি চালিয়ে কোনো কিছু নির্মূল করতে চায় না সরকার। মানবিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবেলা করা হয়েছে। তবে সরকারের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই।

থানা ও সরকারি প্রতিষ্ঠান নিয়ে তিনি বলেন, যদি কোনো জেলার মানুষ মনে করে তাদের সেখানে থানার প্রয়োজন নেই, তাহলে সরকার সেখানে থানা রাখবে না। একইভাবে, যদি কোনো জেলার মানুষ মনে করে সেখানে সরকারি অফিস, আদালত ও উন্নয়ন প্রয়োজন নেই, তাহলে সরকার সেগুলোও করবে না। জনগণ কী চায়, তার ওপরই এসব নির্ভর করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%