০৯:০৮ এম
দেশে গত কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টির ইতিবাচক প্রভাব রাজধানীর বাতাসে পড়েছে। ধূলিকণা ধুয়ে-মুছে যাওয়ায় বায়ুদূষণে বর্তমানে প্রায়ই শীর্ষ দশে থাকা ঢাকার বাতাস এখন অনেকটাই নির্মল ও সহনীয় অবস্থায় আছে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ র্যাঙ্কিং অনুযায়ী, আজ ঢাকার বায়ুমানের সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ৫৭। দূষিত শহরের বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান এখন পেছনের দিকে রয়েছে–৫২ নম্বরে। পরিবেশবিদদের মতে, এই একিউআই স্কোর সাধারণত ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে গণনা হয়।
আইকিউএয়ারের বৈশ্বিক বায়ুমান সূচক বিশ্লেষণ করে দেখা যায়, আজ যে শহরটি ১৭৪ একিউআই স্কোর নিয়ে দূষণের শীর্ষ স্তানে রয়েছে তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে কঙ্গো প্রজাতন্ত্রের কিনশাসা এবং ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। পাকিস্তানের লাহোর (স্কোর ১৬৩) এবং ইথিওপিয়ার আদ্দিস আবাবা (স্কোর ১৫২) যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে অবস্থান করছে। ষষ্ঠ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় (স্কোর ১৩৯)।
আরও পড়ুন: মাগুরার মহম্মদপুরে মধুমতির নৌকাবাইচে লাখো মানুষের সমাগম
তালিকার ৭ থেকে ১২ নম্বরে রয়েছে নিম্নোক্ত শহরগুলো: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (১২৭), ইসরাইলের জেরুজালেম (১২৪), মালয়েশিয়ার কুয়ালালামপুর (১১১), চিলির সান্তিয়াগো (১০৭), উগান্ডার কাম্পালা (১০৭) এবং সৌদি আরবের রিয়াদ (১০৫)। পরবর্তী অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্রের ডেনভার (১০১)। এরপর ক্রমান্বয়ে ভারতের দিল্লি (৯৬), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (৯৫), পাকিস্তানের করাচি (৯২), কুয়েত সিটি (৮৭), নেদারল্যান্ডসের রটারডাম (৮৩) এবং বাহরাইনের মানামা (৮২) যথাক্রমে ১৩ থেকে ১৯ নম্বর অবস্থানে রয়েছে।
এ ছাড়াও ২০ থেকে ৩৩ নম্বরের মধ্যে রয়েছে ঘানার আক্রা (৮২), সিঙ্গাপুর (৮২), সেনেগালের ডাকার (৮১), ব্রাজিলের সাও পাওলো (৭৯), ইরানের তেহরান (৭২), ফ্রান্সের প্যারিস (৭২) ও চীনের উহান (৬৬)-এর মতো শহরগুলো।
পরবর্তী ধাপে, দক্ষিণ কোরিয়ার ইনচেন ৬৪ স্কোর নিয়ে ৩৪তম এবং স্পেনের মাদ্রিদ ৬৩ স্কোর নিয়ে ৩৫তম অবস্থানে রয়েছে। এই তালিকায় আফগানিস্তানের কাবুল (৬০) ৩৯তম, ভিয়েতনামের হো চি মিন সিটি (৬০) ৪১তম এবং চীনের সাংহাই (৬০) ৪২তম অবস্থানে রয়েছে।
সবশেষ তথ্য অনুযায়ী, ঢাকার ঠিক ওপরে ৫১ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট (৫৮) এবং ঢাকার নিচে ৫৩ নম্বরে পড়েছে নিউ ইয়র্ক সিটি (৫৭)।
আরও পড়ুন: মঠবাড়ীয়ায় শিক্ষক নিয়োগে জাল সনদ ও লাখ লাখ টাকা লেনদেনের অভিযোগ, প্রশ্নের মুখে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান
সাধারণত একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুমান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। তবে আবহাওয়াবিদদের মতে, বর্ষার এই টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে ঢাকার বায়ুমান আগামী কয়েক দিন এই সহনীয় অবস্থাতেই বজায় থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন