ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ


অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ

নির্ধারিত সময়ে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ফলাফল আসেনি। ম্যাচটি সমান ১-১ এ শেষ হওয়ার পর এটি অতিরিক্ত সময়ে গড়াতে হলো।

ম্যাচে মেসির অ্যাসিস্ট থেকে প্রথমে আর্জেন্টিনাকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। পরে দ্বিতীয় হাফে সুইজারল্যান্ড ফিরে আসে সমতায়, যেখানে সুইসদের পক্ষে সমতা ফেরান ড্যান এনডয়ে।

তবে ৭২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুইস স্ট্রাইকার এমবোলো। শেষমেশ আর্জেন্টিনা আক্রমণ করা সত্ত্বেও তারা গোল করতে পারেনি।

আরও পড়ুন: হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৬

এখন দেখা যাবে, ১০ জন নিয়ে সুইজারল্যান্ড অতিরিক্ত সময়ে কিভাবে খেলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৪৩০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৫ এম


ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ৪৩০০

ভেনেজুয়েলায় ২৪ জুন আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ হাজার ৩৩৩ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি হোর্হে রদ্রিগেজ শনিবার (১১ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন। এ খবরটি ইরাকি সংবাদমাধ্যম শাফাক নিউজের বরাত দিয়ে জানা গেছে।

হোর্হে রদ্রিগেজ জানান, নিহতদের মধ্যে এখনো ৩১৫টি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। এ ছাড়াও এই প্রাকৃতিক দুর্যোগে আহতের সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনের হিসাবে অপরিবর্তিত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে এই জোড়া ভূমিকম্পের পর প্রায় ১৭ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

এদিকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ আগামী সপ্তাহে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রথম দফায় ২০০টি নতুন বাড়ি হস্তান্তর করবেন বলে জানানো হয়েছে। এটি মূলত সরকারের পুনর্বাসন কর্মসূচির প্রথম অংশ হিসাবেই দেখা হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে ওই অঞ্চলের ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে অথবা মারাত্মক কাঠামোগত ক্ষতির মুখে রয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের জন্য প্রায় ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রয়োজন হবে। এই লক্ষ্যে ওসমা ও চুসপা শহরে প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার এলাকায় ৪০টি নতুন আবাসন প্রকল্পের স্থান ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে।

জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ বলেন, ধ্বংসস্তূপের নিচে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে। জীবিত কাউকে উদ্ধারের জন্য সামান্য আশা যতক্ষণ থাকবে, ততক্ষণ এই উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৭ এম


তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, আটক ৩

তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে এবং তিব্বতি কর্মী লোবগা রাংজেনের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো পদক্ষেপের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছেন স্টুডেন্টস ফর অ্যা ফ্রি তিব্বতের (এসএফটি) ৩ সদস্য।

তারা সদর দপ্তরের ফটকে নিজেদের শিকল দিয়ে বেঁধে এই প্রতিবাদ জানান।

তিব্বতি সংবাদমাধ্যম ফায়ুলের বরাতে এ তথ্য জানায় এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)। প্রতিবেদনে বলা হয়, লোবগা রাংজেন জাতিসংঘ ভবনের সামনে আত্মাহুতি দেওয়ার এক বছর পূর্তি উপলক্ষে এ বিক্ষোভের আয়োজন করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, রাংজেনের আত্মাহুতির পর তিব্বতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ কোনো কার্যকর পদক্ষেপ বা উল্লেখযোগ্য বিবৃতি দেয়নি।

যদিও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্তেফান দুজারিক ঘটনাটিকে ‘অত্যন্ত মর্মান্তিক’ বলে উল্লেখ করে শোক প্রকাশ করেছিলেন।

তবুও তিব্বতি কর্মীদের দাবি, শুধু সমবেদনা জানানো যথেষ্ট নয়।

বিক্ষোভকারীরা জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের প্রতি তিব্বতের অবনতিশীল পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়া, স্বাধীন তদন্তকারীদের অবাধ প্রবেশ নিশ্চিত করা এবং চীনের বিরুদ্ধে কথিত পদ্ধতিগত দমন-পীড়নের বিষয়ে চাপ প্রয়োগের আহ্বান জানান। এ সময় তিব্বতি সম্প্রদায়ের সমর্থকরাও জাতিসংঘ সদর দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

জাতিসংঘ ভবনের একটি প্রবেশপথ অবরোধ করায় তেনজিন তসেতেন, তসেলা জোকসাং এবং তেনজিন কুনচক নামে ৩ বিক্ষোভকারীকে নিউইয়র্ক সিটি পুলিশ আটক করে।

পরে তাদের ছেড়ে দেওয়া হলেও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

বিক্ষোভ চলাকালে এসএফটির ক্যাম্পেইন পরিচালক তসেলা জোকসাং বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য ছিল তিব্বতের পরিচয়, ভাষা ও সংস্কৃতির ওপর চীনের চলমান দমননীতির অভিযোগের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা।

তার দাবি, চীনা শাসনের প্রতিবাদে গত কয়েক বছরে ১৭০ জনের বেশি তিব্বতি আত্মাহুতি দিয়েছেন।

এছাড়া বিক্ষোভকারীরা ১ জুলাই কার্যকর হওয়া চীনের ‘এথনিক ইউনিটি অ্যান্ড প্রগ্রেস আইনের’ সমালোচনা করেন। তাদের অভিযোগ, এই আইন তিব্বতে একীভূতকরণ নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

এর ফলে তিব্বতি শিশুদের মান্দারিন ভাষার আবাসিক বিদ্যালয়ে পাঠানো, যাযাবর তিব্বতি জনগোষ্ঠীর জীবনধারা পরিবর্তন এবং তিব্বতি ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে দুর্বল করার মতো পদক্ষেপ আরও জোরদার হবে বলে তারা দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসছে জিৎ- দেবের নতুন সিনেমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৮ এম


আসছে জিৎ- দেবের নতুন সিনেমা

দীর্ঘ ২ বছর পর ফের বড়পর্দায় আসছে জিৎ অভিনীত সিনেমা। একই সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তির মিছিলে ডাকও রয়েছে দেব অভিনীত সিনেমা। টালিউডের বক্স অফিসে এবার চলবে জিৎ বনাম দেবের হাড্ডাহাড্ডি লড়াই।

তবে প্রেক্ষাগৃহে দুই তারকার দুই সিনেমা মুক্তির সমীকরণের মর্মার্থ ভিন্ন। স্বাধীনতা দিবসে মুখোমুখি লড়াই হচ্ছে না দুই সুপারস্টারের। প্রথমে ঘোষণা করা হয়েছিল, আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে দেব অভিনীত 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'। একই দিনে মুক্তির দিন ঘোষণা করে জিৎ-এর নতুন ছবি 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। ফলে দুই তারকার ছবির সম্ভাব্য বক্স অফিস লড়াই নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ছিল।

২০২৪ সালে 'বুমেরাং'-এর পর দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরছেন জিৎ। পথিকৃৎ বসুর পরিচালনায় এই সিনেমাতে তিনি অভিনয় করেছেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম বীর অনন্ত লাল সিংয়ের চরিত্রে। সিনেমাটি প্রথমে মে মাসে মুক্তির পরিকল্পনা ছিল, তবে পরে সেই পরিকল্পনা বদলে যায়। স্বাধীনতা সংগ্রামের সাহসী যোদ্ধা, আবার অনেকের কাছে ‘ডাকাত’, এই দ্বৈত পরিচয়ের আড়ালে থাকা এক জটিল মানুষের গল্পেই তুলে ধরা হয়েছে এই সিনেমাতে।

অন্যদিকে, পদ্মশ্রী করিমুল হকের জীবন অবলম্বনে তৈরি হয়েছে দেবের 'বাইক অ্যাম্বুল্যান্স দাদা'। সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। দেবের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বাধীনতা দিবসে আর মুক্তি পাচ্ছে না এই ছবি।

দেব এবং জিৎ, দুই ছবির সহ-প্রযোজনা করেছে নন্দী মুভিজ। সাধারণত একই প্রযোজনা সংস্থার দুটি বড় ছবি একদিনে মুক্তি পায় না। সেই কারণেই দেবের সিনেমার মুক্তির দিন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। ফলে স্বাধীনতা দিবসে বড়পর্দা আপাতত থাকবে জিৎ-এর দখলেই, আর দেব অভিনীত সিনেমার মুক্তির নতুন তারিখ জানার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুরে প্রকাশ হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানা যাবে যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩২ এম


দুপুরে প্রকাশ হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানা যাবে যেভাবে

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে। এ উপলক্ষে দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

গতকাল শনিবার (১১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতর জানিয়েছে, ফল প্রকাশের পর অভিভাবক ও শিক্ষার্থীরা অনলাইন এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ পোর্টাল।

অধিদফতরের তথ্য অনুযায়ী, এবারের বৃত্তি পরীক্ষায় সারা দেশের মোট ৬ লাখ ৪০ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী প্রায় সাড়ে ৫ লাখ এবং বেসরকারি বিদ্যালয় থেকে অংশ নিয়েছে প্রায় ৯০ হাজার শিক্ষার্থী।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। এর মধ্যে ‘ট্যালেন্টপুল’ বা মেধাবৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। সরকারি বিদ্যালয়ের জন্য ২৭ হাজার ৫০০ এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৫০০টি কোটা নির্ধারিত রয়েছে।

অন্যদিকে সাধারণ বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। যার মধ্যে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৪১ হাজার ২৫০টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ হাজার ২৫০টি বৃত্তি পাবে।

বর্তমান বৃত্তির হার অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং বার্ষিক এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা ও বার্ষিক এককালীন ২২৫ টাকা করে পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%