ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবারের বাজেটে: অর্থমন্ত্রী


জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে এবারের বাজেটে: অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রতিটি মানুষের কল্যাণের বিষয়টি বিবেচনায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলেই তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) দেশের অর্থনীতির আগামী এক বছরের রূপরেখা তুলে ধরতে বাজেট অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের জীবনমানের উন্নয়নকে গুরুত্ব দিয়ে বাজেটের সব বিষয়গুলি নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটের প্রেক্ষাপটও কিছুটা ভিন্ন রূপ ধারণ করেছে। দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে, যার ফলে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক বেশি। সেই প্রত্যাশা, চিন্তা-ভাবনা এবং ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখে বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, যতটুকু সামর্থ্য রয়েছে, তার মধ্যেই এই বাজেট তৈরি করতে হয়েছে। একটি বিধ্বস্ত এবং ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য অর্জনের জন্য এই বাজেটে প্রচেষ্টাটি প্রতিফলিত হয়েছে।

তিনি আরও বলেন, এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো দেশের সব নাগরিককে এর অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে। জাতীয় এবং অর্থনৈতিক কার্যক্রমে সকলকে যাতে অংশগ্রহণের সুযোগ দেওয়া যায় এবং অর্থনৈতিক উন্নয়নের সুফল যেন সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছতে পারে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তিপ্রস্থর স্থাপনের লক্ষ্য নিয়েই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে এই বাজেট বাস্তবায়নের জন্য চেষ্টা চলবে।

আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথ বাহিনীর গুলি বিনিময়ে সেনাসদস্য আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোতে ইবোলার নতুন আতঙ্ক, এতিমখানায় সংক্রমণে দুই শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১০:১৬ এম


কঙ্গোতে ইবোলার নতুন আতঙ্ক, এতিমখানায় সংক্রমণে দুই শিশুর মৃত্যু

কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে ইবোলার প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে একটি নবজাতকের মৃত্যু নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। জন্মের মাত্র কয়েক দিনের মধ্যেই শিশুটির মৃত্যু ঘটেছে এবং পরবর্তী পরীক্ষায় ইবোলা সংক্রমণ নিশ্চিত হওয়ায় স্থানীয় স্বাস্থ্যব্যবস্থায় সতর্কতা জোরদার করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগ জানায়, 'বাসওয়াজা' নামের ওই নবজাতকের মা মে মাসের শেষ দিকে মারা যান। এরপর শিশুটিকে পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশের বুনিয়া শহরের একটি গির্জা পরিচালিত এতিমখানায় নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর শিশুটির জ্বর দেখা দেয় এবং কয়েক দিনের মধ্যেই অবস্থার অবনতি হয়ে মৃত্যু ঘটে। পরে পরীক্ষায় নিশ্চিত হয়, সে ইবোলায় আক্রান্ত ছিল।

এই ঘটনার পর এতিমখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসওয়াজার সংস্পর্শে থাকা আরও কয়েকজন শিশুর মধ্যে উপসর্গ দেখা দিলে দ্রুত তাদের চিকিৎসার আওতায় আনা হয়। সেখানে ৬৯ জন শিশুর মধ্যে আক্রান্ত ও ঝুঁকিতে থাকা শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষার পর পাঁচ শিশুর রিপোর্ট নেগেটিভ আসার পর তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এক বছরের কম বয়সী আরেক শিশুর শরীরে ইবোলা শনাক্ত হয়। এই শিশুটি 'শেরি' নামে পরিচিত এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বুনিয়ার ইভানজেলিক্যাল মেডিকেল সেন্টারের প্রধান ডা. ফ্রেডি কিবওয়ানা জানান, চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইবোলার মতো সংক্রামক রোগে শিশুদের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। বিশেষ করে ঘনবসতিপূর্ণ বা সীমিত স্বাস্থ্যসেবার পরিবেশে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

বর্তমানে আক্রান্তদের আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংস্থাগুলোও কাজ করছে।

সূত্র : রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১০:২৪ এম


জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা ‘আইআরজিসি’ জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান ঘাঁটি ও নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপর শক্তিশালী ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বিধ্বংসী হামলার দাবি করেছে।

তেহরান জানিয়েছে, তারা বিশেষ এই অভিযানে মোট ১২টি দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে ঘাঁটিতে মোতায়েন মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ মডেলের যুদ্ধবিমান এবং মার্কিন সেনাদের ব্যবহৃত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে সরাসরি নিশানা করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, ইরানের এলিট ফোর্স জর্ডানের আল-আজরক বিমান ঘাঁটিতে এই বৃহৎ সামরিক অভিযানটি চালায়। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, আমেরিকার সাম্প্রতিক বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে চলমান তীব্র সংঘাতের অংশ হিসেবেই ইরান এই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে।

এর আগে, তাসনিম নিউজের প্রতিবেদনের ভিত্তিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের প্রধান মজিদ মুসাভি মার্কিন সামরিক পদক্ষেপের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং পুরো অঞ্চলে মার্কিনিদের জন্য এক ‘জাহান্নাম’ তৈরি করার হুঁশিয়ারি দেন। তিনি মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা কি পবিত্র হরমুজ প্রণালিকে অনিরাপদ করে তুলছেন?! আমরা ইরানের সব প্রান্ত থেকে এই অঞ্চলকে আপনাদের জন্য নরক বানিয়ে ছাড়ব।’

ইরানি এই শীর্ষ সামরিক কমান্ডার আরও স্পষ্ট করেছেন যে জর্ডানের মার্কিন ঘাঁটিতে চালানো রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা মূলত মধ্যপ্রাচ্যের মাটিতে আমেরিকার অতিরিক্ত দুঃসাহস এবং আগ্রাসী আচরণের একটি দাঁতভাঙা জবাব। তিনি আল্লাহর নাম স্মরণ করে এই অঞ্চলে মার্কিন সেনাদের উপস্থিতি পুরোপুরি বিপন্ন করে তোলার জন্য তাদের সামরিক বাহিনীর দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেন।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ শেষে ফিরলেন ৪৯,৯৮২ হাজি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১০:২৫ এম


হজ শেষে ফিরলেন ৪৯,৯৮২ হাজি

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৪৯ হাজার ৯৮২ জন বাংলাদেশি হাজি, যাদের মধ্যে ১১৬টি ফ্লাইটে তারা ফিরে এসেছেন। দেশে প্রত্যাবর্তনকারী হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ হাজার ৬৯৩ জন আনুষ্ঠানিকভাবে ফিরেছেন।

এদিকে, সৌদি আরবের হজ পালনের সময়, হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে মারা গেছেন ৪৯ জন বাংলাদেশি। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন মহিলা। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্যে জানা গেছে, ১১ জুন (সৌদি সময়) পর্যন্ত দেশে ফিরতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস শীর্ষ অবস্থানে রয়েছে। সংস্থাটি ২০ হাজার ৩৫৫ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। সৌদি এয়ারলাইনস ১৮ হাজার ৪৯৭ জন, ফ্লাইনাস এয়ারলাইনস ৮ হাজার ৩৯ জন এবং অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে ৩ হাজার ৯১ জন হাজি ফিরেছেন।

হজযাত্রীদের দেশে ফিরিয়ে আনতে মোট ১১৬টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০টি, সৌদি এয়ারলাইনস ৪৬টি এবং ফ্লাইনাস ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসাকেন্দ্রগুলো থেকে ৬১ হাজার ৪৭৩টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। এর পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ৩১৫টি সেবা প্রদান করা হয়েছে।

এদিকে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোট ৪১০ জন বাংলাদেশি হাজি। বর্তমানে চিকিৎসাধীন ২৫ জন, তাদের মধ্যে সৌদি ন্যাশনাল হাসপাতালে ১০ জন, কিং আব্দুল আজিজ হাসপাতালে ১ জন, কিং ফয়সাল হাসপাতালে ১ জন, সৌদি জার্মান হাসপাতালে ১ জন, কেয়ার মেডিক্যালে ৩ জন, মক্কা মেডিক্যাল সেন্টারে ৪ জন, হেরা জেনারেল হাসপাতালে ২ জন, হায়াত ন্যাশনাল হাসপাতালে ১ জন এবং কিং ফাহাদ জেনারেল হাসপাতালে ২ জন ভর্তি রয়েছেন।

চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারিত রয়েছে ৩০ জুন। সরকারের তরফ থেকে হজযাত্রীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে তৈরি সি-২৯৫ বিমানের প্রথম উড্ডয়ন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ ইং

১০:২৭ এম


ভারতে তৈরি সি-২৯৫ বিমানের প্রথম উড্ডয়ন

ভারতে নির্মিত প্রথম সি-২৯৫ সামরিক পরিবহন বিমানটি সফলভাবে তার প্রথম উড্ডয়ন সম্পন্ন করেছে, এই তথ্যটি ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) বুধবার প্রকাশ করেছে। আইএএফ প্রায় ২১ হাজার ৯৩৫ কোটি টাকা ব্যয়ে ৫৬টি সি-২৯৫ পরিবহন বিমান সংগ্রহের পরিকল্পনা করছে।

এয়ারবাসের সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড ভাদুদারাতে একটি উৎপাদনকেন্দ্রে এই বিমানগুলোর মধ্যে ৪০টি সংযোজন (অ্যাসেম্বল) করতে চলেছে। ভারতীয় বিমানবাহিনী প্রথম সি-২৯৫ বিমানের সফল উড্ডয়নের জন্য সংশ্লিষ্ট পুরো দলের প্রতি অভিনন্দন জানিয়েছে।

ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, এই সাফল্য ভারতের ক্রমবর্ধমান মহাকাশ ও বিমান প্রযুক্তির সক্ষমতার প্রমাণ। এটি দেশের ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের আওতায় দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা গড়ার ক্ষেত্রে ভারতীয় বিমানবাহিনীর অঙ্গীকারকে আরো শক্তিশালী করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%