ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গোমস্তাপুরে হরিজন যুবকদের মাদকমুক্ত রাখতে মানবিক ইউএনও জিল্লুর রহমানের স্পোর্টস উদ্যোগ


গোমস্তাপুরে হরিজন যুবকদের মাদকমুক্ত রাখতে মানবিক ইউএনও জিল্লুর রহমানের স্পোর্টস উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা প্রশাসন তরুণ ও যুবসমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সুস্থ ও সুন্দর জীবনের ধারায় বজায় রাখার জন্য একটি ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান, গোমস্তাপুর উপজেলার হরিজন সম্প্রদায়ের যুবকদের জন্য খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল উপহার দিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পিছিয়ে পড়া হরিজন সম্প্রদায়ের তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সামাজিক ইতিবাচক কাজে উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করে তাদের মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষা করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

খেলাধুলার সামগ্রী বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিল্লুর রহমান মন্তব্য করেছেন,

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

"যুবসমাজকে মাদক ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা কেবল শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, তরুণদের সঠিক পথে পরিচালিত করতেও বড় ভূমিকা রাখে। হরিজন সম্প্রদায়ের যুবকদের মূলধারায় সম্পৃক্ত রাখতে আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।"

এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগের ফলে হরিজন সম্প্রদায়ের যুব সমাজ অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয় সচেতন মহলও ইউএনও জিল্লুর রহমানের এই প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গণঅনশন

নারায়ণগঞ্জে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ও অতিরিক্ত বিলের প্রতিবাদে গণঅনশন করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই গণঅনশনের আয়োজন করা হয়।

গণঅনশন কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া হাজার হাজার কোটি টাকার ইভিএম বাতিল হলে প্রিপেইড মিটার কেন বাতিল হবে না। যেসব এলাকায় প্রিপেইড মিটার লাগানো হয়েছে তাদের দুর্ভোগের শেষ নেই। সাধারণ গ্রাহকদের ওপর একতরফাভাবে প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না।

ইতোমধ্যে বিভিন্ন এলাকায় প্রিপেইড মিটারের বিরুদ্ধে গণপ্রতিরোধ শুরু হয়ে গেছে। অবিলম্বে প্রিপেইড মিটার বাতিল করতে হবে। ফ্যাসিস্ট সরকারের গণবিরোধী প্রিপেইড মিটার প্রকল্প বাতিল না করলে, ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে।

এদিকে দুপুরের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পানি পান করিয়ে গণঅনশন ভঙ্গ করান নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালাম। এ সময় তিনি বলেন, আপনাদের দাবির সঙ্গে আমি একাত্মতা পোষণ করছি। আপনাদের দাবি আমি জাতীয় সংসদে উত্থাপন করার চেষ্টা করবো। আশাকরি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহানসহ নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকায় পঞ্চায়েত, মসজিদ কমিটি ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


ইরানের ওপর নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের ঘোষণার পর নিজেদের স্বার্থ রক্ষার ঘোষণা দিয়েছে চীন। মার্কিন সরকারের এই নতুন পদক্ষেপে বেইজিং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন আশঙ্কার মুখেই এই প্রতিক্রিয়া এসেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অবৈধ একতরফা নিষেধাজ্ঞা বলে আখ্যায়িত করে তীব্র বিরোধিতা করেন। 

তিনি স্পষ্ট জানান, চীন আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় সব ধরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। চীনের ওপর এর প্রভাব সংক্রান্ত বিষয়ে তিনি আরও যোগ করেন, চীন ও ইরানের মধ্যকার পারস্পরিক সহযোগিতা সবসময় আন্তর্জাতিক আইনের অধীনেই পরিচালিত হয়ে আসছে এবং এই সুসম্পর্কে কোনোভাবেই বাধাগ্রস্ত বা হস্তক্ষেপ করা উচিত নয়।

এর আগে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নতুন এই অর্থনৈতিক চাপকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত সবচেয়ে বড় আর্থিক আক্রমণ বলে অভিহিত করেন। তিনি সতর্ক করে জানান, যেসব ব্যাংক বা ব্যবসা প্রতিষ্ঠান ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, তারাও তাদের মতোই আন্তর্জাতিক পরিমণ্ডলে একঘরে হয়ে যাবে। এই প্রক্রিয়ায় কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শীঘ্রই বিশ্বনেতাদের কাছে ইরানের সাথে সব ধরনের লেনদেন পুরোপুরি বন্ধ করার সুনির্দিষ্ট বার্তা পাঠাবেন। চীনা ব্যাংকগুলোর বিষয়ে বিশেষ প্রশ্ন করা হলে তিনি হুঁশিয়ার করে দেন, যুক্তরাষ্ট্রের এই কঠোর নিষেধাজ্ঞার আওতার বাইরে কেউ সুরক্ষিত নয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই অর্থনৈতিক বিধিনিষেধের জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরানও। দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী আলী মাদানিকাদেহ মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রস্তুতির কথা উল্লেখ করে জানান, বেইজিং ও তাদের কৌশলগত মিত্ররা এই পরিস্থিতির জন্য পুরোদমে প্রস্তুত। ইরান সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং এসব পরিস্থিতি মোকাবেলায় আমাদের দুই বছরের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটনকে বার্তা দিয়ে তিনি আরও বলেন, আমাদের নিজস্ব উপযুক্ত হাতিয়ার রয়েছে এবং গেম কীভাবে খেলতে হয় তা আমাদের জানা আছে। 

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরিফুলকে ছাড়ছে না বিসিবি, কপাল খুলতে যাচ্ছে খালেদের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


শরিফুলকে ছাড়ছে না বিসিবি, কপাল খুলতে যাচ্ছে খালেদের

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলতে গিয়ে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ। সেই অভিজ্ঞতা কাছে লাগিয়ে অজিদেরও বিধ্বস্ত করেছিলেন তিনি। এবার কাউন্টিতে খেলার সুযোগ এসেছে শরিফুল ইসলামের। তবে এই বাঁহাতি পেসার ছাড়ছে না বিসিবি।

কেন্টের হয়ে ৪ ম্যাচ খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছিলেন শরিফুল ইসলাম। তবে ওয়ার্কলোড বিবেচনায় নিয়ে তাকে ইংল্যান্ডে খেলার ছাড়পত্র দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার পরিবর্তে আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে দলে ভেড়াচ্ছে কেন্ট। 

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, শরিফুলের ক্ষেত্রে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে তার সাম্প্রতিক চোট ও সামনে জাতীয় দলের ব্যস্ত সূচি বিবেচনায়। চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন এই পেসার। তাই তাকে শতভাগ ফিট রেখে জাতীয় দলের জন্য প্রস্তুত রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বোর্ড।

তিনি বলেন, বিদেশি লিগ বা অন্য কোনো প্রতিযোগিতায় খেলার জন্য এই মুহূর্তে শরিফুলকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। তবে আগে থেকেই ছাড়পত্র থাকায় হাসান মাহমুদের ক্ষেত্রে এমন কোনো সমস্যা নেই।

জানা গেছে, শরিফুলের পরিবর্তে খালেদকে নিয়ে কেন্টের সঙ্গে আলোচনা এগিয়েছে। সবকিছু চূড়ান্ত হলে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দেখা যেতে পারে তাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ

 

জুলাই মাসের গণহত্যার বিচার, গণভোটের রায় কার্যকর করা, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট সমাধানের জন্য ছয়টি দাবির ভিত্তিতে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে লং মার্চের আয়োজন করেছে জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দল।

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে লং মার্চের সূচনা হবে বলে তিনি উল্লেখ করেন। এই লং মার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে গিয়ে শেষ হবে।

এছাড়া, পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয় শহরে এই কর্মসূচি আয়োজন করা হবে বলেও জানান জামায়াতের সেক্রেটারি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, ছয়টি দাবি আমাদের প্রধান দাবি হিসেবে লং মার্চের কর্মসূচিতে উল্লেখ করেছি।

 

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানের গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে আমরা শাপলা চত্বর থেকে যাত্রা শুরু করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%